300X70
সোমবার , ৩০ অক্টোবর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ ও প্রবারণা পূর্ণিমা উদযাপন অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৩০, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ণ

বান্দরবান প্রতিনিধি :বান্দরবান শহরে মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব মাহা ওয়াগোয়াই পোয়েঃ ও প্রবারণা পূর্ণিমার প্রথম দিন উদযাপিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মানুষের সুখ ও শান্তি কামনা করে বান্দরবান কালাপাড়া স্বর্ণমন্দিরে প্রার্থনায় হাজার হাজার ভক্ত ও অনুসারীদের সাথে যোগ দেন। এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পর্যায়ক্রমে বন্দনা, পঞ্চশীল, অষ্টশীল, দেশনা, দানীয় সামগ্রী বিতরণ, বৌদ্ধ ধ্বজ উত্তোলন ও হাজারো প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেওয়ার পর চুলামণী জাদীর উদ্দেশ্যে ফানুস উৎসর্গ করেন।

গতকাল রবিবার রাতে বান্দরবান শহরের কালাপাড়া স্বর্ণমন্দিরে মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব মাহা ওয়াগোয়াই পোয়েঃ ও প্রবারণা পূর্ণিমার দুইদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে হাজারো ভক্তকূলের সাথে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বন্দনায় অংশ নেন।

এ উৎসবের মাধ্যমে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বন্দনা করা হয়। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় প্রতিটি মানুষের মনে সুখ বয়ে আনার প্রার্থনা করা হয়। প্রাণের মিলনমেলা এই উৎসবের মাধ্যমে যা কিছু সুন্দর; যা কিছু সত্য, তারই বন্দনা করা হয়। এই উৎসবের মাধ্যমে নতুনভাবে আশাগুলো আবারো সঞ্চারিত হবে এ প্রত্যাশা সকলের মনে। এ উৎসব নব জীবনের নব যাত্রার সন্ধিক্ষণে সকল মানুষকে স্বাগত জানায়। মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় প্রাণে প্রাণ মিলিয়ে ওয়াগ্যোই মিলনমেলায় সকলে সমবেত থাকার আহ্বান জানানো হয় প্রার্থনায়।

আতশবাজি, রং-বেরংয়ের বর্ণিল ফানুসের ঝলকানি আর ময়ুরপঙ্খীর আদলে তৈরী মাহারথ টানা উৎসবের মধ্যে দিয়ে মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ’ (প্রবারণা পূর্ণিমা) উদযাপনে মারমা সম্প্রদায়রা মেতে উঠে। উৎসবে বাহারি বর্ণিল ফানুসের উড্ডয়ন, জ্বালানো হয়েছে হাজারো মানুষের হাজারো মোমবাতি, রাতের আকাশে আতশবাজির ঝলকানি, মন্দিরে ছোয়াইং ও অর্থ দান, বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক ও তৎপর থেকে বান্দরবান শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিল।

হাজারো ভক্ত অনুসারীর মধ্যে এসময় বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান কাজমী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, বান্দরবান পৌর মেয়র শামসুল ইসলাম, বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অমল কান্তি দাশ, বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক, সদর উপজেলার কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমাসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উৎসবের দ্বিতীয় দিন উপলক্ষ্যে আজ বান্দরবানের সমস্ত জেলা জুড়ে বইছে আনন্দের বন্যা, চলছে নানা আয়োজন। বিভিন্ন সুস্বাদু মিষ্টান্ন খাবার তৈরিতে ব্যস্ত মারমা নারীরা। আষাঢ়ের পূর্ণিমার পর থেকে তিন মাস বর্ষাবাস পালন শেষে শুরু ওয়াগ্যোয়াই পোয়ে। প্রতি বছর পূর্ণিমার এই তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করে প্রবরণা পূর্ণিমা, আর প্রবরণা পূর্ণিমাতে মারমা সম্প্রদায়ের মানুষ পালন করে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর আজ সোমবার সকাল থেকে মহা মঙ্গল রথযাত্রায় অংশ নিয়ে বান্দরবান শহরের বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। রাজগুরু বৌদ্ধ বিহার, উজানী পাড়া বৌদ্ধ বিহারে সাজ সাজ রব ও উৎসবে মুখরিত হয়ে ওঠে ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসব।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রিমান্ডের পর হাসপাতালে ভর্তি শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

শাহেনুর মিয়া দায়িত্ব পেলেন প্রধান তথ্য কর্মকর্তার

কাল রাজশাহীতে মাসব্যাপী ‘বিসিক-ঐক্য উদ্যোক্তা মেলার উদ্বোধন

মোহাম্মদপুরের শিশু সামিউল হত্যা মামলায় মা ও প্রেমিকের মৃত্যুদণ্ড

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

তেল, চিনির মত নিত্যপণ্য আমদানিতে ভ্যাট কমানোর নির্দেশ মন্ত্রিসভার

তরুণীকে ৮ কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে গেল গাড়ি, ৫ যুবক গ্রেফতার

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

জাতীয় পার্টি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মধ্যে সমঝোতা সই

রাজধানীতে ঈদ জামাতের সর্বোচ্চ নিরাপত্তায় প্রস্তুত ডিএমপি