300X70
রবিবার , ২০ অক্টোবর ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ভোটার হালনাগাদে তিন বছরের তথ্য একসঙ্গে নেওয়ার পরিকল্পনা ইসির

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২০, ২০২৪ ১:১৬ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন অনলাইন ডেস্ক : ভোটার তালিকা হালনাগাদে তিন বছরের তথ্য একসঙ্গে নেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তাদের তথ্যও নেওয়া হতে পারে।

ইসি সূত্রগুলো জানিয়েছে, কমিশন না থাকায় ইসি সচিবালয় বাড়িবাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তবে কমিশন নিয়োগ হলেই যেন কাজ শুরু করতে কোনো অসুবিধা না হয়, সেজন্য আগাম প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত হয়েছে।

জানাগেছে, ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রমে সময় দেয়া হয়েছিল তিন সপ্তাহ। তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল বিদ্যমান ভোটারের ৭ দশমিক ৫ শতাংশ। কার্যক্রম শেষে তথ্য সংগ্রহ দাঁড়ায় ৯ দশমিক ০৮ শতাংশ এবং রেজিস্ট্রেশন হয় ৮ দশমিক ৭৯ শতাংশ।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বিভিন্ন ফরম মুদ্রণ, যন্ত্রপাতি ক্রয়, রেজিস্ট্রেশন, ডাটা আপলোড, আঙুলের ছাপ যাচাই, খসড়া ভোটার তালিকা প্রস্তুত, খসড়া ভোটার তালিকা প্রকাশ, খসড়া ভোটার তালিকা উপর দাবি/আপত্তি দাখিল ও নিষ্পত্তি, এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য প্রায় এক বৎসর সময় লেগেছিল।

২০২২ সালেও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তিন বছরের ডাটা সংগ্রহ করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এ নিয়ে বিভিন্ন মতামত ওঠে আসে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ভোটার তালিকা নির্ভুল করণের জন্য নতুন ভোটার নিবন্ধনের পাশাপাশি মৃত ভোটার কর্তন করা প্রয়োজন মনে করেন।

এছাড়া মৃত ভোটার কর্তনের জন্য অনলাইন কিউআর কোড সম্বলিত মৃত্যু নিবন্ধন সনদ সরবরাহের ব্যবস্থা রাখার জন্য প্রস্তাব করেন।

অন্যদিকে দুই বা অধিক বৎসরের জন্য তথ্য নিলে ব্যক্তি জাতীয় পরিচয়পত্র পায় কিন্তু ভোটার তালিকা নাম না থাকার কারণে ভোট দিতে পারে না।

ভোট দিতে না পারার কারণে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা থাকে। সে জন্য শুধুমাত্র ভোটার যোগ্য ব্যক্তিদের এক বছরের তথ্য নেয়ার উপরও গুরুত্বারোপ করেন অনেক কর্মকর্তা।

আলোচনার পর ইসি সচিব শফিউল আজিম লিখিত নির্দেশনায় তিন বছরের তথ্য নেওয়ার প্রস্তুতি রাখতে বলেন। নির্দেশনায় তিনি বলেন, অনলাইন কিউআর কোড সম্বলিত নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন সনদ ও মৃত্যু নিবন্ধন সনদের জন্য স্থানীয় সরকারকে চিঠি দিতে হবে।

যে কোনো সময় ভোটার তালিকা হালনাগাদ করার জন্য সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এখন থেকেই সকল বিষয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করতে হবে। এক্ষেত্রে ১ বা ২ বা ৩ বছরের তথ্য সংগ্রহ করলে তার জন্য পৃথক পৃথক সময়সূচি ও কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।

অন্যদিকে ভোটার নিবন্ধন কাজে মাঠ পর্যায়ের কার্যালয়ে রক্ষিত যন্ত্রপাতির হালনাগাদ তথ্য সংগ্রহ, ভোটার নিবন্ধন কাজে মাঠ পর্যায়ের কার্যালয়ে রক্ষিত অকেজো যন্ত্রপাতি মেরামতের ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ১১ লাখ। অন্তর্বর্তী সরকার সংসদ নির্বাচন দিলে হালনাগাদ তালিকা দিয়ে ভোট করবে ইসি। এজন্য বাড়ি বাড়ি হালনাগাদের মতো বড় কর্মসূচি নিতে হবে।

এ নিয়ে ইসি সচিব শফিউল আজিম বলেন, এখন তো কমিশন নেই। বাড়িবাড়ি হালনাগাদের জন্য কমিশনের প্রয়োজন হবে। তবে আমরা আমাদের প্রস্তুতি গুছিয়ে রাখছি।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। এরপর থেকেই থেকেই নির্বাচন আয়োজনকারী কর্তৃপক্ষটি চলছে সচিবের নেতৃত্বে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিমানবন্দরের ডাস্টবিনে সাড়ে ৩ কেজি স্বর্ণ

খেলোয়াড়দের উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করা হবে : ক্রীড়া উপদেষ্টা

সাউথইস্ট ব্যাংকে নতুন উপব্যবস্থাপনা পরিচালক হলেন দুইজন

নোমানী ডিআরইউ’র সভাপতি, সোহেল সম্পাদক

খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন দেয়া হবে : বিএসএমএমইউ’র উপাচার্য

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

গৌরব ও অহংকারের অমর ২১ ফেব্রুয়ারী আজ

বাউবিতে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি

ভুয়া সার্টিফিকেটে বিদেশে চাকরি করতে যাওয়াদের চিহ্নিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর