300X70
বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ভ্রমণ প্রক্রিয়াকে সহজ করতে ঢাকায় সৌদি ভিসা সার্ভিস সেন্টার চালু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২৩, ২০২৩ ২:২০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ভ্রমণ প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে ঢাকায় আনুষ্ঠানিকভাবে ভিসা সার্ভিস সেন্টার চালু করেছে সৌদি কোম্পানি পিআইএফ। এটি সৌদি কোম্পানি তাহাকমের সহযোগী প্রতিষ্ঠান। রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত এই ভিসা সার্ভিস সেন্টারটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের কনসাল জেনারেল মেশারি আল থাইবি, সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি পরিচালক ফাহাদ এবথনাইন এবং ভিসা ও ট্রাভেল সল্যুশনসের সৌদি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ সুলাইমান আল আমাউদ।

স্থানীয় সরকার, সৌদি সরকার ও দূতাবাস থেকে ঢাকার সৌদি ভিসা সার্ভিস সেন্টারে আবেদনকারীদের বেশ কিছু সুবিধা দেয়া হবে। এই সেন্টারের মাধ্যমে ভিসা আবেদনের প্রক্রিয়া দক্ষতার সাথে আরো কম সময়ে ও সহজে করা সম্ভব হবে। এই উদ্যোগ সৌদিতে পর্যটন ব্যবসাকে উৎসাহিত করবে এবং আরব দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।

বর্তমানে এই ভিসা সেন্টার পর্যটক, ব্যবসা, পারিবারিক ভ্রমণ এবং অন্যান্য বিভাগের ভিজিট ভিসার জন্য আবেদন গ্রহণ করছে। কাজের ভিসা জমা দেওয়ার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। তাশির ব্র্যান্ডের আওতায় সৌদি কোম্পানি ভিসা অ্যান্ড ট্রাভেল সলিউশনসের জন্য ৩৩টি দেশে সৌদি ভিসা সার্ভিস সেন্টার পরিচালনা করছে। সেন্টারগুলো ভিএফএস (ঠঋঝ) গ্লোবালের সাথে পার্টনারশিপের মাধ্যমে পরিচালিত হয়। বিশ্বের বৃহত্তম আউটসোর্সিং এবং প্রযুক্তি পরিষেবা বিশেষজ্ঞ হিসেবে ভিএফএস গ্লোবাল ১৪৫টি দেশে ৬৭টি সরকারি ক্লায়েন্টকে সেবা দিয়ে আসছে।

অনুষ্ঠানে ভিসা ও ট্রাভেল সল্যুশনসের সৌদি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহাদ সুলাইমান আল আমাউদ ঢাকায় সৌদি ভিসা সার্ভিস সেন্টার চালু করার ক্ষেত্রে সহায়তা ও নির্দেশনার জন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ঢাকার ভিসা সেন্টারটি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ অনুযায়ী সৌদি আরবের পর্যটন ও ব্যবসাকে আকৃষ্ট করার ক্ষেত্রে অবদান রাখবে।

ঢাকায় সৌদি ভিসা সার্ভিস সেন্টার চালু ভিশন ২০৩০ এর লক্ষ্য অর্জনের পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। বাংলাদেশের নাগরিকদের জন্য সৌদির ভিসা পাওয়া সহজ করার মাধ্যমে সেন্টারটি পর্যটক এবং ব্যবসায়ীদের আকৃষ্ট করতে সহায়তা করবে। একইসঙ্গে সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের সুযোগ এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্ক জোরদার করতেও সহায়তা করবে।

সৌদির অর্থনীতিকে বৈচিত্র্যময় করার জন্য দেশটির প্রচেষ্টাকে সমর্থন করে আল আমাউদ প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সবার জন্য আরও টেকসই ভবিষ্যত গড়ে তোলার আহবান জানান। তিনি বলেন “সৌদি আরবের নেতৃত্বের ভিশন এবং মিশনের অংশ হতে পেরে আমরা সম্মানিত। আমরা সৌদি আরবের নেতৃত্বের দিক-নির্দেশনা ও সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাই। আমাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করবো।”

শ্রমিক ও দর্শনার্থীদের ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশে আরো একটি সৌদি ভিসা সার্ভিস সেন্টার স্থাপনের ভবিষ্যত পরিকল্পনাও তুলে ধরেন আল আমাউদ ।

আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও দক্ষ করার জন্য ঢাকায় সৌদি ভিসা সার্ভিস সেন্টার চালু করা সৌদি কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আশা করা হচ্ছে, এই ভিসা সেন্টারটি বিভিন্ন উদ্দেশ্যে সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশি ভ্রমনকারীদের জন্য গুরুত্বপূর্ণ সেবা দিবে এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করবে।

ঢাকার সৌদি ভিসা সার্ভিস সেন্টার সম্পর্কে আরো তথ্য জানতে ভিজিট করুন: যঃঃঢ়ং://াপ.ঃধংযববৎ.পড়স/

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

যুক্তরাজ্য-বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্কের সম্ভাবনা

বাংলাদেশ-ইন্ডিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে : খাদ্যমন্ত্রী

গুলশান হতে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার

দ. আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের পথ সহজ করে দিল ডাচরা

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

পুরান ঢাকার কেমিকেলের গোডাউনে আগুন, নিহত বেড়ে ৪ জন

পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা, লিথুয়ানিয়াকে যে হুমকি দিল রাশিয়া

খানবাহাদুর আহ্ছানউল্লা টিচার্স ট্রেনিং কলেজের ৩০ বছর পূর্তি উদ্যাপন

কদমতলীতে ৪২৪৮পিস বিদেশী সিগারেটসহ একজন গ্রেফতার

প্রিমিয়ার ব্যাংক পারপিচুয়াল বন্ডের লেনদেন শুরু