বাঙলা প্রতিদিন প্রতিবেদক : ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, মাঠ পর্যায়ে ভূমি অফিস ও ভূমি রেজিস্ট্রি অফিসের এক শ্রেণির মধ্যস্বত্বভোগীদের অপতৎপরতা ও হয়রানির কারণে ভূমি নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। আইন মন্ত্রণালয় হতে রেজিস্ট্রি অফিসকে
ভূমি মন্ত্রণালয়ের অধীন আনা গেলে একক ব্যবস্থাপনায় ভূমি সেবা বিষয়ক দুর্নীতি বহুলাংশে হ্রাস পেয়ে জনগণ হয়রানি থেকে মুক্তি পাবে।
আজ ঢাকায় তেজগাঁওয়ে ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় আয়োজিত ‘জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যম’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
ভূমি উপদেষ্টা বলেন, ভূমি সেবার ডিজিটাইজেশন কাজ এগিয়ে যাচ্ছে। তবে প্রযুক্তিতে পিছিয়ে পড়া নাগরিকদের সেবা গ্রহণে একটু ঝামেলা হচ্ছে। এই সমস্যা দূরীকরণে নাগরিকদের পাশাপাশি ভূমিসেবা প্রদানকারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি-সহ তাদের প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী এবং গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ।বাঙলা প্রতিদিন প্রতিবেদক :বাঙলা প্রতিদিন প্রতিবেদক :



































