300X70
শনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মনোহরগঞ্জে মাদরাসা ছাত্রী হত্যার সুষ্ঠু বিচার দাবি পারিবার ও এলাকাবাসীর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১০, ২০২২ ১২:৩৭ পূর্বাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জে পূর্ণিমা আক্তার নামের দশম শ্রেণির এক মাদরাসা ছাত্রী হত্যার সুষ্ঠু বিচার ও এ ঘটনার মূলহোতা সোলাইমান ওরফে বাবু সহ সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

জানা যায়, গত ৩১ আগস্ট পূর্ণিমাকে অপহরণের পর ৩ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে বাইশগাঁও উত্তরপাড়া চৌকিদার বাড়ির রফিকুল ইসলামের ছেলে সোলাইমান ওরফে বাবু। ২ সেপ্টেম্বর সন্ধ্যায় পূর্ণিমাকে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পালিয়ে যায় সোলাইমানের সহযোগী শাহাদাত হোসেন। এসময় পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গত ৩ সেপ্টেম্বর নিহত পূর্ণিমা আক্তারের মা মনোয়ারা বেগম বাদি হয়ে বাইশগাঁও উত্তরপাড়ার রফিকুল ইসলামের ছেলে সোলাইমান ওরফে বাবু ও তার সহযোগী বাইশগাঁও বেপারী বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে শাহাদাত হোসেন সহ অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত পূর্ণিমা আক্তার বাইশগাঁও ইউনিয়নের উদাইশ গ্রামের পাটোয়ারী বাড়ির মোঃ মানিকের মেয়ে। সে দাদঘর কেয়ারী দাখিল মাদরাসায় দশম শ্রেণিতে পড়তো। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে প্রায় সময় অভিযুক্ত সোলাইমান ওরফে বাবু পূর্ণিমাকে উত্যক্ত করতো ও তাকে বিভিন্ন ধরণের কুপ্রস্তাব দিতো। সম্প্রতি তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে পূর্ণিমাকে অপহরণের হুমকি দেয়৷ এতে ভীতসন্ত্রস্ত হয়ে গত ২৮ আগস্ট পূর্ণিমা হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামে তার ফুফুর বাড়িতে আশ্রয় নেয়।

৩১ আগস্ট বিকেলে পূর্ণিমা তার ফুফুর বাড়ির পাশে রাস্তায় হাঁটতে বের হলে পূর্বথেকে ওঁত পেতে থাকা সোলাইমান ওরফে বাবু তার কয়েকজন সহযোগীকে নিয়ে পূর্ণিমাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ৩ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এর মধ্যে পূর্ণিমা তার কাঞ্চন আক্তার নামের এক বান্ধবীকে মোবাইল ফোনে কল করে জানায় সোলাইমান ওরফে বাবু তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণসহ তার উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে।

পরবর্তীতে গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় লোক মারফতে পূর্ণিমার পরিবারের সদস্যরা জানতে পারে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্ণিমার মরদেহ পড়ে আছে। খবর পেয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে জানান, ওইদিন সন্ধ্যায় শাহাদাত নামের এক যুবক পূর্ণিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তাৎক্ষণিক পালিয়ে যায়। এসময় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে পূর্ণিমার মৃত্যু হয়েছ বলে জানান চিকিৎসক।

পূর্ণিমার মৃত্যুর পর গত ৩ সেপ্টেম্বর তার মা মনোয়ারা বেগম বাদি হয়ে বাইশগাঁও উত্তরপাড়ার রফিকুল ইসলামের ছেলে সোলাইমান ওরফে বাবু ও তার সহযোগী একই গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে শাহাদাত সহ অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচী জানান, নিহতের মা মনোয়ারা বেগমের অভিযোগের প্রেক্ষিতে মনোহরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সোলাইমান ওরফে বাবুর সহযোগী শাহাদাতকে গ্রেফতার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, নিহতের মা মনোয়ারা বেগম বাদি হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে মাদরাসা ছাত্রী পূর্ণিমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ এ ঘটনায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাবির ভর্তি পরীক্ষা সোমবার, সক্রিয় জালিয়াতি চক্র!

‌’জীবন সহজকরণে ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা’

পদ্মায় পড়ে বুয়েট শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা, ১৫ বন্ধু গ্রেপ্তার

HWRC চেয়ারম্যান প্রফেসর বাবলুকে নরওয়ের কনস্যুলারের ধন্যবাদ

প্রধানমন্ত্রী কাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২২৫টি স্থাপনা উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

যাত্রাবাড়ীতে ৭ বছরের সাজাপ্রাপ্তসহ দুইজন গ্রেফতার

আগামীকাল স্পট মার্কেটে গ্রামীণফোনের লেনদেন শুরু

টুঙ্গিপাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

আজ থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

যুক্তরাজ্যে ফেরার অনুমতি পেলেন না ব্রিটিশ নাগরিক শামীমা