300X70
বুধবার , ৯ আগস্ট ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মর্যাদাপূর্ণ ‘রোবোসাব ২০২৩’ এ রানার আপ ব্র্যাকইউ ডুবুরি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৯, ২০২৩ ১২:৩৬ পূর্বাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা রোবোসাব ২০২৩ এ রানার আপ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তৈরিকৃত স্বয়ংক্রিয় ডুবোযান ব্র্যাকইউ ডুবুরি। সেই সাথে এই প্রতিযোগিতায় ইনজেনুইনিটি স্পেশাল অ্যাওয়ার্ডও জিতেছে দলটি।

রোবোনেশন এর পৃষ্টপোষকতা ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাল ইনফরমেশন ওয়ারফেয়ার সেন্টার প্যাসেফিক এর সহ পৃষ্টপোষকতায় এবং ক্যালিফোর্নিয়ার ট্রান্সডেকে অবস্থিত অফিস অফ নেভাল রিসার্চ এর সহযোগিতায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটি মেরিটাইম ইন্ড্রাস্ট্রিকে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেগুলোর সমাধান করে থাকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৩১ জুলাই থেকে ৬ আগস্টে অনুষ্ঠিত এবছরের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান হতে ৩৪টি দল অংশ নেয়। প্রতিযোগতায় প্রথম হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, ব্র্যাক ইউনিভার্সিটি দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে ইউনিভার্সিটি অফ আলবার্টা।

বাংলাদেশে পানির নিচে গবেষণার ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় বলে পরিচিত ব্র্যাকইউ ডুবুরি স্বয়ংক্রিয়ভাবে পানির নিচে চলাচলে এবং মেশিন লার্নিং দ্বারা উপাত্ত সংগ্রহে সক্ষম।

এটি পানি দূষণ হ্রাস, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের ক্ষেত্রে টেকসই সমাধান প্রদান করতে পারে এবং সেই সাথে মানুষের জন্য অভিযান পরিচালনা করা দূরহ এমন ক্ষেত্রে স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ এবং গবেষণা পরিচালনা করতে পারে।
বাংলাদেশের কথা মাথায় রেখে ব্র্যাকইউ ডুবুরির ক্যামেরা দ্বারা অপেক্ষাকৃত কম আলো এবং ঘোলা পানিতেও ভালোমতো দেখা যায়। স্রোতযুক্ত পানিতে যাতে ভালোমতো কাজ করতে পারে সে জন্য এতে আছে আটটি অত্যাধুনিক থ্রাস্টার।

ব্র্যাকইউ ডুবুরি দলটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর ড. মো. খলিলুর রহমান এবং সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন রিসার্চ অ্যাসিসটেন্ট সায়ন্তন রায় অর্ক এবং মো. নাইম হোসেন সৈকত। ব্র্যাকইউ ডুবুরি দলটিতে রয়েছেন প্রায় ৫০জন শিক্ষার্থী।

দলনেতার দায়িত্ব পালন করছেন এটিএম মাসুম বিল্লাহ মিশু এবং সহ দলনেতা হিসেবে রয়েছেন মো. মাহফুজুল হক। উপদলগুলোর নেতৃত্ব দিয়েছেন এসএম মিনুর করিম, নাজমুল হক অমি, শাওনক মো. ইবনে শাহরিয়ার তালুকদার, পার্থ প্রতিম সরকার জয়, সামিয়া আবদুল্লাহ এবং উমামা তাসনুভা আজিজ।

দলটিতে কার্যকরী সদস্যের দায়িত্ব পালন করেছেন মাহদি উদ্দিন আহমেদ, সৌমিক হাসান শ্রান্ত, মো. মুশফিক বিল্লাহ এবং মো. সাজ্জাদ হোসেন চৌধুরী।

অত্যন্ত মর্যাদাপূর্ণ রোবোসাব ২০২৩ এ ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ।

তিনি বলেন, ‘ধারাবাহিক সাফল্যের ওপর ভিত্তি করে ব্র্যাক ইউনিভার্সিটির রোবোটিকস ক্লাবের ডুবুরি দলটি অনেক উজ্জ্বল সম্ভাবনার প্রতিশ্রুতি রেখে চলেছে।

রোবোটিকসে বাংলাদেশের রয়েছে বিপুল সম্ভাবনা এবং এই ধরণের সাফল্যই বলে দিচ্ছে যে, ব্র্যাক ইউনিভার্সিটিও এতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজধানীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে ধর্ম উপদেষ্টার আহ্বান

পররাষ্ট্রমন্ত্রীর পিতার ১৩তম মৃত্যুবার্ষিকী কাল

মাইক্রোর চালকের আসনে বাবা, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

জাতীয় দলের সাবেক ক্রিকেটারের কোলেই ছেলের মৃত্যু

করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও শনাক্ত বেড়েছে

লালমনিরহাটে ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত পাঁচ, মহাসড়ক অবরোধ

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী আজ

এবার বিস্ফোরক আইনে ৪ সাংবাদিকের বিরুদ্ধে কাদের মির্জা অনুসারীর মামলা

২০টি দেশে প্রায় ১৪০০ মিলিয়ন কানেক্টিভিটি সেবা দিয়েছে হুয়াওয়ে