300X70
বুধবার , ১০ মার্চ ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মশা নিধন অভিযান পরিদর্শন করতে গিয়ে খালও উদ্ধার করলেন ডিএনসিসি মেয়র

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১০, ২০২১ ৭:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মশা নিধন অভিযান পরিদর্শন করতে গিয়ে আজ বুধবার খালও উদ্ধার করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। কিউলেক্স মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে গত সোমবার শুরু হওয়া ডিএনসিসির অঞ্চল ভিত্তিক সমন্বিত অভিযান (ক্রাশ প্রোগ্রাম) আজ বুধবার তৃতীয় দিনে অব্যাহত ছিলো।

আজ বুধবার ( ১০ মার্চ) কারওয়ান বাজার (অঞ্চল-৫) অঞ্চলে এ অভিযান পরিচালিত হয়। সকাল আটটায় ডিএনসিসি মেয়র মোহাম্মদপুর রিং রোড, শিয়া মসজিদ এলাকা, রামচন্দ্রপুর খাল এবং তদসংলগ্ন এলাকায় মশক নিধন অভিযান পরিদর্শন করেন।

বেলা ১২টায় মোহাম্মদপুরে পরিদর্শন শেষে তিনি ২৮ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিদর্শনের উদ্দেশে রওনা দেন। শ্যামলী সিনেমা হলের বিপরীত দিকের গলি ধরে কিছুদূর এগুতেই দেখা গেল একটি রাস্তার মোড়ে অবৈধভাবে দোকান নির্মাণের কারণে গাড়ি চলাচল বাধাগ্রস্থ হচ্ছিল। আতিকুল ইসলাম গাড়ি থেকে নেমে অবৈধ দোকানগুলো পর্যবেক্ষণ করে অবিলম্বে ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।

সেখান থেকে আগারগাঁওয়ের দিকে কিছুদূর এগুলেই চোখে পড়ে কল্যাণপুর ‘চ’ খাল। খালের দুইপাশের হাঁটার পথে এমনকি খালের উপরেও অবৈধভাবে নির্মিত হয়েছে অস্থায়ী দোকান। মেয়রের নির্দেশে এরকম কয়েকটি দোকান সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়। খাল ধরে আগারগাঁও ৬০ ফুট রাস্তার সমাজকল্যাণ মোড়ের দিকে কিছুদূর এগুলেই একটি স্থানে খালের পাশে হাঁটার পথ আটকে যায়। ৪০ ফুট খালও হয়ে যায় মাত্র ২ ফুট। অবশিষ্ট ৩৮ ফুট খাল এবং ১৬ ফুট ওয়াকওয়ে মাটি দিয়ে ভরাট করে টিন দিয়ে ঘেরা। জায়গাটি আনুমানিক ১৫ কাঠা।

মেয়রের কাছে এটি পরিষ্কার হয়ে যায় যে, খাল এবং হাঁটার রাস্তা অবৈধভাবে দখল করে টিনের বাউন্ডারি করা হয়। মেয়রের নির্দেশে সাথে সাথে টিনের বেড়া অপসারণ করা হয়। ভিতরে শাকসব্জির আবাদ এবং ছোট আরো তিনটি টিনের ঘর। আতিকুল ইসলামের নির্দেশে তাৎক্ষণিকভাবে সকল অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

ঘটনাস্থলের কাছেই ছিল একটি মাটি খোড়ার যন্ত্র (এক্সকেভেটর)। আতিকুল ইসলামের সাথে সাথে এটি নিয়ে আসার সিদ্ধান্ত দেন। তারপর শুরু হয় অবৈধভাবে দখলকৃত খাল ও হাঁটার জায়গা উদ্ধার অভিযান। বিকেল ৪টা পর্যন্ত প্রায় ১০ ফুট খনন করা হয়। আগামীকালও উদ্ধারকৃত এই খাল খননকাজ অব্যাহত থাকবে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ সময় বলেন, “আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা খালের জায়গা। জনৈক বেলায়েত এই জায়গাটি মাটি ভরাট করে এখানে দখল করেছে। এর ফলে এখানে জলাবদ্ধতা তৈরি হয়, কোমর পানি হয়। কারণ খাল দিয়ে পানি যেতে পারে না। আমরা এক্সকেভেটর দিয়ে এই খালটি এখনই খনন করছি। কিন্তু আমরা এই যে খাল দখল করছি, জনগণকে কষ্ট দিচ্ছি, এটি হতে দেওয়া যাবে না।

জাতির পিতা এই মার্চ মাসেই তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। আসুন যেখানে যেখানে খাল দখল করে রেখেছে, জনগণকে সাথে নিয়ে, ভবিষ্যৎ প্রজন্মকে সাথে নিয়ে এই খাল আমরা দখলমুক্ত করব। তিনি আরো বলেন, এই খাল মশা উৎপাদনের উর্বর ভূমি। রাজনৈতিক নেতা কর্মীরাও আমাদের এই কাজে সহযোগিতা করছে।

এই এলাকার সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতা-কর্মী, বাড়ির মালিক সমিতি, বিভিন্ন সোসাইটি সবাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। একজন দখল করেছে, এই একজনের কারণে সকলের ভোগান্তি হচ্ছে। আজকে এই এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত।

প্রসঙ্গত, এই স্থানে খাল ও হাঁটার জায়গা দখলের কারণে এতদিন ধরে এই খালে পানির প্রবাহ বন্ধ ছিল। অল্প বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা তৈরি হতো। এই বদ্ধ পানি কচুরিপানা ও মশার বংশবিস্তারের জন্য একটি আদর্শ স্থান। অসংখ্য মশার লার্ভা খালের পানিতে পাওয়া যায়। খাল উদ্ধার ও খননের কারণে এলাকার মানুষ মেয়র আতিকুল ইসলামের প্রতি এতটাই আনন্দিত যে, তাৎক্ষণিকভাবে একটি ছোট জনসমাবেশ করে হাততালি ও বক্তব্যের মাধ্যমে উল্লাস প্রকাশ করে।

কিউলেক্স মশা নিয়ন্ত্রণে আগামীকাল মহাখালী অঞ্চলে (অঞ্চল-৩) সমন্বিত অভিযান পরিচালিত হবে। শুক্রবার ব্যতীত আগামী ১৬ মার্চ পর্যন্ত এ অভিযান চলবে।

আজকের অভিযানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু, সলিমুল্লাহ সলু, আসিফ আহমেদ, সৈয়দ নূর হোসেন, ফোরকান হোসেন, হামিদা আক্তার মিতা প্রমূখ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জুতার ভেতর পাওয়া গেল সোয়া কোটি টাকা মূল্যের ১৬ সোনার বার!

দ্বিতীয় সন্তানের বাবা মা হচ্ছেন হ্যারি-মেগানের

বাউবিতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল জোন ও করপোরেট শাখাসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে বাংলাদেশ লাভবান হবে : বাণিজ্য সচিব

‘অপশক্তি নিপাত যাক, শেখ হাসিনা থেকে যাক

গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের সামনে চিরনিদ্রায় শায়িত হলেন জাফরুল্লাহ চৌধুরী

‘মায়ের কান্না’র স্মারকটি নিলেই বিতর্কের উর্ধ্বে থাকতেন মার্কিন রাষ্ট্রদূত : তথ্যমন্ত্রী

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

উত্তরের জেলাগুলোতে দিন দিন শীতের দাপট বাড়ছে