300X70
বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মহিমাগঞ্জের ঐতিহ্যবাহী পাতা খেলা ও ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ২৮, ২০২২ ৯:০২ অপরাহ্ণ

ফারুক হোসেন, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের পুনতাইর বটতলা বঙ্গবন্ধু ক্লাবের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর বটতলা মাঠে অনুষ্ঠিত খেলায় ৫-৩ গোলে অবিবাহিত একাদশ বিবাহিত একাদশকে পরাজিত করে বিজয়ী হয়েছে।

খেলা শেষে প্রধান অতিথি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে ৮৫ হাজার টাকা মুল্যের একটি ষাড় গরু তুলে দেন। পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান সিংজানি সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ময়েজ উদ্দীনের সভাপতিত্বে এবং মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবুল ইসাহাকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউপি সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ি শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ি ও আওয়ামীলীগ নেতা শাহ আলম সরকার প্রমুখ।

খেলায় সার্বিক দায়িত্বে ছিলেন বিপ্লব ইসলাম এবং রেফারির দায়িত্ব পালন ক্রীড়াবিদ শাহিন আলম লেলিন। এর আগে একই মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়।

সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে আলেম-ওলামাগণের করণীয় শীর্ষক মতবিনিময় সভা
উপজেলা পর্যায়ে সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে আলেম-ওলামাগণের করণীয় শীর্ষক মতবিনিময় সভা এবং ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজক ইসলামিক ফাউন্ডেশন, গাইবান্ধা।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল লতিফ প্রধান।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন, গাইবান্ধার উপ-পরিচালক মো. মিরাজুল ইসলাম ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বুলবুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ হোসাইন, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের এফএস আনোয়ারুল ইসলাম প্রমূখ।

গাইবান্ধা শহরের শতবর্ষী পুকুর ভরাট সম্পর্কে উপকারভোগী সমন্বয় সভা : গাইবান্ধা জেলা শহরের গোবিন্দপুর মৌজায় শতবর্ষী একটি পুকুর ভরাট করায় তা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে ও পরবর্তী করণীয় সম্পর্কে উপকারভোগী সমন্বয় সভা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে সদর উপজেলার নশরতপুরে গণ উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় এনজিও কর্মী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, সংগঠক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সামাজিক আন্দোলনকারী নেতা আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে ও বেলার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিভিন্ন সামাজিক সমস্যায় আন্দোলনকারী বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, জিয়াউল হক জনি, প্রণব চৌধুরী রোকন, মোস্তফা মনিররুজ্জামান, মনজুর আলম মিঠু, রোকেয়া খাতুন, ইসরাত জাহান লিপি, রেজাউল করিম ও মোছা. কলি প্রমুখ।

সভায় বলা হয়, গাইবান্ধা শহরের গোবিন্দপুর মৌজায় এক দশমিক শূন্য পাঁচ একর বিশিষ্ট জেলা পরিষদের যে শতবর্ষী পুকুর রয়েছে জলাবদ্ধতা নিরসন ও অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভানোসহ সেটির অনেক গুরুত্ব রয়েছে। কিন্তু এসকল বিষয় উপেক্ষা করে গত বছর জনগুরুত্বপূর্ণ এই পুকুরটি ভরাট করা হয়েছে।

যা অত্যন্ত অমানবিক ও মর্মান্তিক। সামাজিকভাবে সুশীল সমাজের প্রতিনিধিরা পুকুর ভরাট বন্ধে আন্দোলনের পরও পুকুর ভরাট বন্ধ করা হয়নি। পরে পুকুর ভরাট বন্ধ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে একই বছর উচ্চ আদালতে (হাইকোর্টে) রিট পিটিশন দায়ের করলে আদালত পুকুর ভরাট বন্ধ রাখতে ও ভরাটকৃত স্থানে অডিটরিয়ামসহ অন্য যে কোন স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আদালতের সেই আদেশ অমান্য করে জেলা পরিষদ পুকুর ভরাট বন্ধ না করে তা ভরাট করে ফেলে এবং ভরাট করা পুকুরের স্থানে অবকাঠামো নির্মাণের পরিকল্পনা করছে।

ফলে ওই এলাকার মানুষকে বিভিন্নভাবে অসুবিধায় পড়তে হচ্ছে। তাই সভা থেকে, শতবর্ষী এই পুকুরটি রক্ষায় উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।

উপস্থিত ছিলেন সামাজিক সমস্যায় আন্দোলনকারী সুকুমার চন্দ্র মোদক, সাংবাদিক জাভেদ হোসেন, রিপন আকন্দ, রওশন আলম পাপুল ও রফিকুল ইসলাম রফিকসহ আরো অনেকে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অধ্যাপক ডা. সজলকৃষ্ণ ব্যানার্জীকে সংবর্ধনা

ঈশ্বরগঞ্জে শিমুল গাছের তুলা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত

নোয়াখালীতে বিদ্যুতের ছেঁড়া তারে মা-ছেলের মৃত্যু 

কোর অব মিলিটারী পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

জনতা ব্যাংকে ডিএমডি হিসেবে যোগদান করলেন শেখ মো: জামিনুর রহমান

পহেলা জানুয়ারি বাণিজ্য মেলা শুরু, পূর্বাচলে চলছে প্রস্তুতি

সবাইকে নিয়ে সবার ঢাকা গড়তে চাই : মেয়র আতিকুল ইসলাম

১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ ৩

গেন্ডারিয়া ও ওয়ারীতে ১০ জন পরিবহন চাঁদাবাজ গ্রেফতার