300X70
শনিবার , ৬ ফেব্রুয়ারি ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মারা গেলেন কবি ফররুখ আহমদের ছেলে আহমদ আখতার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৬, ২০২১ ৩:২৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক: জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্য আহমদ আখতার আর নেই। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি আহমদ আখতার হিসেবে পরিচিত ছিলেন। কালজয়ী কবি ফররুখ আহমদের ছেলে তিনি। দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব-এডিটর ছিলেন আহমদ আখতার। এর আগে তিনি দৈনিক সংগ্রাম ও বাংলাদেশ সংবাদ সংস্থায় সাব-এডিটর হিসেবে কাজ করেছেন।

আহমদ আখতারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় বলেন, সিনিয়র সাংবাদিক-কবি আহমদ আখতার বেশকিছু দিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেলে পূর্ব রামপুরায় নিজের বাসায় শ্বাসকষ্টসহ অসুস্থ হয়ে পড়লে তাকে নিকটস্থ বেটার লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে কবি-সাংবাদিক আহমদ আখতার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি গণস্বাস্থ্য হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে বাসায় নেয়া হয়। বেশকিছু দিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি।

কবি আহমদ আখতারের ছেলে সৈয়দ আরিফ আহমেদ জানান, শনিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর জুরাইন কবরস্থানে মায়ের পাশে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, কবি ফররুখ আহমদের ছেলেমেয়ে ১১ জন। তারা হলেন- সৈয়দা শামারুখ বানু, সৈয়দা লালারুখ বানু, সৈয়দ আবদুল্লাহেল মাহমুদ, সৈয়দ আবদুল্লাহেল মাসুদ, সৈয়দ মনজুরে এলাহি, সৈয়দা ইয়াসমিন বানু, সৈয়দ মুহম্মদ আখতারুজ্জামান (আহমদ আখতার), সৈয়দ মুহম্মদ ওয়হিদুজ্জামান, সৈয়দ মুখলিসুর রহমান, সৈয়দ খলিলুর রহমান ও সৈয়দ মুহম্মদ আবদুহু।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৬ জুলাই বাঙালী জাতির ইতিহাসে কালো অধ্যায়ঃ বাহাউদ্দিন নাছিম

তিন দিনের ব্যবধানে আরেকটি নিম্নচাপ, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

আজ সরকারের টানা এক যুগ পূর্তি

মাগুরায় লিচু ফুলের আহরিত মধু সংগ্রহ পরিদর্শন

সায়েদাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

ভারতীয় সেনাবাহিনীর বায়ু সেনা দিবস উৎযাপন 

এডিসের লার্ভা পাওয়ায় ৭ নির্মাণাধীন ভবনকে দক্ষিণ সিটির আড়াই লক্ষাধিক টাকা জরিমানা

নোয়াখালীতে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

টানা চতুর্থবারের মতো সেরা হ্যান্ডসেট ব্র্যান্ড স্যামসাং!

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই