300X70
শুক্রবার , ১৮ মার্চ ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১৮, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন : বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপিকে মালদ্বীপ সরকার কর্তৃক স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে “মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২” প্রদান করা হয়েছে।

বাংলাদেশের ক্রীড়ার মান উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবং পাশাপাশি মালদ্বীপের ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের অব্যাহত বিশেষ সহযোগিতার স্বীকৃতিস্বরূপ মালদ্বীপ সরকারের পক্ষ থেকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
গতকাল ১৭ মার্চ বৃহস্পতিবার রাতে এক জমকালো আয়োজনের মাধ্যমে মালদ্বীপের রাজধানী মালেতে “মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড” বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন। মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ এর নিকট থেকে সম্মানজনক এ বিশেষ পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণকালে প্রতিমন্ত্রী মালদ্বীপ সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, বন্ধু রাষ্ট্র মালদ্বীপ সরকার কর্তৃক রাষ্ট্রীয় এ পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এ অর্জন শুধু আমার একার নয়, এটি বাংলাদেশের সকল মানুষের অর্জন। এ অর্জন মাননীয় প্রধানমন্ত্রীর সীমাহীন ত্যাগ ও দেশপ্রেমের ফসল। আমি মালদ্বীপ সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশকে এভাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত করার জন্য।

প্রতিমন্ত্রী বলেন, আজ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই শুভ দিনে পুরস্কার পেয়ে আমি নিজেকে অনেক সম্মানিত মনে করছি। আমি মালদ্বীপের জনগণের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি এবং মালদ্বীপের যুব ও ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরো বলেন, এ স্বীকৃতি বাংলাদেশ ও মালদ্বীপের যুব ও ক্রীড়ার উন্নয়নে আরো বেশি কাজ করতে আমাকে অনুপ্রেরণা যোগাবে।

‘স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে আরো পুরস্কার পেয়েছে শ্রীলংকার যুব ও ক্রীড়া মন্ত্রী নমাল রাজাপাকসে এবং সৌদিআরবের ক্রীড়া উপমন্ত্রী আল কাদি বদর আব্দুল রহমান ।

‘লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম সহ অন্যরা।

‘স্পোর্টস আইকন অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বিশ্বকাপজয়ী ব্রাজিল এর ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস, ভারতের সাবেক অধিনায়ক সুরেশ রায়না, শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া, ডাচ ফুটবলার এডগার ডেভিডস সহ বিশ্বসেরা ক্রীড়াবিদগণ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে বিভিন্ন কর্মসূচি পালন

যাত্রাবাড়ী ও উত্তরায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার

বিএনপি মানুষকে বিভিন্ন মুখরোচক কথা বলে বিভ্রান্ত করছে: স্থানীয় সরকার মন্ত্রী

‘রিয়েল কোয়ান্টাম ডট ডিসপ্লে’ সার্টিফিকেশন অর্জন স্যামসাং কিউএলইডি টিভির

জুলাই শহীদ কন্যা ও আসিয়ার ধর্ষণের বিচার নিয়ে আসিফ নজরুলের পোস্ট

আদ্-দ্বীন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ভেলানগর শাখার উদ্বোধন

যৌন হয়রানির অভিযোগে শাবির ৭ শিক্ষার্থী বহিষ্কার

দেশব্যাপী তিন দিন অবরোধ কর্মসূচির ঘোষণা বিএনপির

শুক্রবার থেকে শুরু হচ্ছে বাউবি’র এইচএসসি পরীক্ষা