300X70
রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হতো না : পার্বত্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৮, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ

খাগড়াছড়ি প্রতিনিধি:পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতকে অকল্পনীয় গুরুত্ব দিয়ে আসছেন। দেশে সুশাসন বিরাজ থাকায় নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন চলে আসছে। আর সুশাসন না থাকলে এসব কাজের সুযোগই হতো না। মাঠে কৃষি নিয়ে যারা নিবেদিত আছেন তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব এ উন্নয়ন সম্ভব হতো না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

গতকাল রাতে খাগড়াছড়ি সদরের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে ‘মাটিছাড়া নিয়ন্ত্রিত পরিবেশে সবজি চাষাবাদ কলাকৌশল’ শীর্ষক মাঠ দিবস ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে সুশাসন বিরাজ করছে। আমরা দক্ষতার সাথে এমডিজি’র লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে পেরেছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বুদ্ধিমত্তায় অতিমারি করোনায় বাংলাদেশের নাগরিক অন্যান্য দেশের আগে ভ্যাকসিন নিতে পেরেছে। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি আগে নিজেরা টিকা নিয়েছেন, পরে দেশের নাগরিকদের টিকা নিতে উদ্বুদ্ধ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় জনগণের কল্যাণ চান। দেশে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনসহ মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের এক ইঞ্চি ফসলি মাটি যেন খালি না থাকে। প্রধানমন্ত্রীর এ ঘোষণা দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে। কৃষিজমি যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সেজন্য সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ দেন প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অধিক খাদ্য ফলানো এবং অপরদিকে কৃষিকাজে নিয়োজিত নিজেকে একজন যোগ্য ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন। মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, যার যার জায়গা থেকে প্রত্যেকের কর্মদক্ষতা ও দেশপ্রেমই গড়ে তুলতে পারে স্মার্ট বাংলাদেশ। তিনি বলেন, নতুন নতুন প্রযুক্তি জ্ঞান উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে উন্নত স্তরে পৌঁছে দিতে সক্ষম হবে।

উল্লেখ্য, প্রযুক্তির সাহায্যে মাটিছাড়া নিয়ন্ত্রিত পরিবেশে সবজি চাষাবাদ কলাকৌশল প্রয়োগ করে অধিক ফসল উৎপাদন করা সম্ভব। বিশেষ কেসিং পদ্ধতিতে নেট টব ব্যবহার করে মাটিছাড়া বিষমুক্ত সবজি চাষ করা যায়। নেট টব বীজের শিকড়গুলোকে নিয়ন্ত্রণে রাখে। অর্গানিক ফুড, সেফ ফুড হিসেবে টমেটো, ক্যাপসিকাম, লেটুসপাতা, আলু, গাজর, আম, জাম, লিচু ইত্যাদি এ বিশেষ পদ্ধতিতে ফলন সম্ভব হচ্ছে।

খাগড়াছড়ি কফি ও কাজুবাদাম চাষের প্রকল্প পরিচালক ড. মো. আলতাব হোসেন এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কৃষি আহ্বায়ক আশুতোষ চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষার আহ্বায়ক নিরোৎপল খীসা, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাশিরুল আলম উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মেট্রোরেলসহ বিভিন্ন প্রকল্পের সামগ্রিক সমন্বয়হীনতা কারণেই গুচ্ছাকারে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে : মেয়র তাপস

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে পাঁচ বছরেই দরিদ্রতার হার যুক্তরাষ্ট্রের নিচে আসবে : এলজিআরডি মন্ত্রী

দুই সপ্তাহ পর হতে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে আসতে পারে: ডিএসসিসি মেয়র তাপস

ইসরায়েলে যাওয়া ইমামরা ‘মুসলিমদের প্রতিনিধি নয়’ : আল-আজহার বিশ্ববিদ্যালয়

কৃষি গবেষণার বৈশ্বিক প্রতিষ্ঠানসমূহকে টেকসই কৃষি উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির আহ্বান কৃষিমন্ত্রীর

র‌্যাব-১০ এর অভিযান রাজধানীর যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ আটক ২

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি: প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা

মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে : প্রাণিসম্পদ মন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণে সম্মতি