300X70
শুক্রবার , ২৬ মে ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে নারীর ক্ষমতায়নে প্ল্যাটফর্ম শি ৪.০ উন্মোচন করল গ্রামীণফোন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২৬, ২০২৩ ১২:৫৩ পূর্বাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে গ্রামীণফোন। সম্প্রতি, প্রতিষ্ঠানটি নিজেদের সিগনেচার মেন্টরশিপ প্রোগ্রাম ‘প্ল্যাটফর্ম শি’র চতুর্থ সংস্করণ উন্মোচনের ঘোষণা দিয়েছে। গত ১৮ মে ‘প্ল্যাটফর্ম শি ৪.০’ উন্মোচনের মাধ্যমে একদল মেধাবী ও সম্ভাবনাময় নারী প্রার্থীদের নতুন যাত্রা শুরু হয়েছে।

পরবর্তী প্রজন্মের নারী নেতৃত্ব গড়ে তুলতে দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন – প্ল্যাটফর্ম শি এর অনন্য উদাহরণ। এ প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণকারী নারীদের পরিবর্তনশীল বিশ্বে এগিয়ে যেতে প্রয়োজনীয় সহায়তা ও নির্দেশনা দেয়া হবে। প্ল্যাটফর্ম শি ৪.০ এর মাধ্যমে গ্রামীণফোনে কর্মরত ১৫ জন মেধাবী নারীকে নির্বাচিত করা হয়েছে, যারা এ প্রোগ্রামে মেন্টর হিসেবে কাজ করবেন। প্রত্যকে মেন্টরের সাথে একজন মেন্টি থাকবেন, যাদের একটি কঠোর নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে এ প্রোগ্রামে অংশ নেয়ার জন্য দেশের ১১টি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত করা হয়েছে। এক্ষেত্রে, লক্ষ্য রাখা হয়েছে যেনো মেধাবী ও কঠোর পরিশ্রমী প্রার্থীরাই রূপান্তরমূলক এ যাত্রায় অংশগ্রহণের সুযোগ পান।

ছয় মাসের এই প্রোগ্রামে মেন্টিরা পেশাগত জীবন সম্পর্কে জানার সুযোগ পাবেন, আত্ম-উন্নয়ন ঘটবে এমন ওয়ার্কশপে অংশগ্রহণ করবেন এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সব দক্ষতা অর্জন করতে পারবেন। প্ল্যাটফর্ম শি ৪.০ প্রোগ্রাম অংশগ্রহণকারীদের ক্ষমতায়নে সহায়ক ভূমিকা পালন করবে, যার মাধ্যমে তারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন। এ প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন অ্যাকাডেমিক প্রেক্ষাপট ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসাথে হবেন, যার মাধ্যমে এ প্রোগ্রাম অংশগ্রহণকারীদের মধ্যে সহযোগিতামূলক ভাবনা তৈরি, নেটওয়ার্কিং ও চিন্তার আদান-প্রদানে ভূমিকা রাখবে।

প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে মেন্টরশিপের গুরুত্ব প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন বলেন, “লিঙ্গ সমতা এবং অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় পরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। গ্রামীণফোন বিশ্বাস করে মেন্টরশিপ প্রোগ্রাম রূপান্তরমূলক প্রভাব ফেলতে সক্ষম। প্ল্যাটফর্ম শি ৪.০ অংশগ্রহণকারীদের পেশাগত যাত্রায় উজ্জীবিত করার চেষ্টা করবে, যা তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতায় দক্ষ হতে সহায়তা করবে। এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা সফলভাবে তাদের নারী শিক্ষার্থী থেকে নারী পেশাজীবীতে রূপান্তর করতে চাই। এই প্ল্যাটফর্ম কেবল তাদের আগ্রহীই করে তুলবে না, পাশাপাশি এমন একটি পরিবেশ তৈরি করবে যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের বিকাশ ঘটাতে পারবেন এবং সফলতার অনন্য শিখরে পৌঁছাতে সক্ষম হবেন।”

এ প্রোগ্রামের বিষয়ে নিজেদের আগ্রহ নিয়ে বলতে গিয়ে অংশগ্রহণকারীরা জানান তারা প্ল্যাটফর্ম শি’তে অংশগ্রহণের সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যতের লিডার হিসেবে গড়ে তুলতে চান। যার মাধ্যমে তারা তাদের কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারবেন। বাংলাদেশের তরুণদের মধ্যে যে অপার সম্ভাবনা ও মেধা রয়েছে তা তাদের উৎসাহ ও সংকল্পের মধ্য দিয়েই প্রকাশ পেয়েছে।

প্ল্যাটফর্ম শি ৪.০ কেবল ব্যক্তিগত ও পেশাগত প্রবৃদ্ধিতেই ভূমিকা রাখবে না; পাশাপাশি, এ প্ল্যাটফর্ম দীর্ঘমেয়াদে নেটওয়ার্কিং এবং মেন্টর ও মেন্টিদের মধ্যে সম্পর্ক জোরদারে ভূমিকা পালন করবে, যা অংশগ্রহণকারীদের ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণফোনের লক্ষ্য এই প্রোগ্রামের মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দক্ষতায় দক্ষ করে গড়ে তোলা, তারা যেনো আত্মবিশ্বাসের সাথে সমস্ত প্রতিবন্ধকতা দূর করে নিজ নিজ ক্ষেত্রে সফল হতে পারেন এবং আগামীতে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখতে পারেন। নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতার ভিত্তিতে সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। আর তাই, প্ল্যাটফর্ম শি ৪.০ এর মাধ্যমে গ্রামীণফোনের লক্ষ্য সম্ভাবনাময় সকল মেন্টিদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা, যেন তারা নিজেরাই আত্মবিশ্বাসী হয়ে সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে সক্ষম হন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যানে আ.লীগের সমাবেশ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ডিএনসিসি’র শ্রদ্ধা

আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১

বিডিইউতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত

যারা মাদকের পৃষ্ঠপোষণ করবে তাদের হাত ভেঙ্গে দিব : জিএমপি কমিশনার

করোনা শনাক্তের নতুন কিট আবিষ্কার করল রাশিয়া

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চার সদস্য বরখাস্ত

করোনাকালীন শ্রম কল্যাণ কেন্দ্রে এক লাখ ৩৫ হাজার শ্রমিককে চিকিৎসাসেবা প্রদান : শ্রম প্রতিমন্ত্রী

আগের সময়সূচিতে ফিরে আসছে সরকারি অফিস