300X70
সোমবার , ৩ জুন ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মে মাসে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৩, ২০২৪ ২:১৩ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন নিউজ : সদ্যবিদায়ী মে মাসে ২২৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৭ টাকা ধরে) যার পরিমাণ ২৬ হাজার ৩২৫ কোটি টাকা।

আগের মাস এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ২০৪ কোটি ডলার। সে হিসাবে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১০ দশমিক ২৯ শতাংশ। আর গত বছরের একই সময়ে (মে ২০২৩) রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩৩ দশমিক ১৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে। গত মাসে ডলারের দাম এক লাফে সাত টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। তবে রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১১৮ থেকে ১১৯ টাকা করে কিনছে অনেক ব্যাংক।

এর সঙ্গে সরকারি প্রণোদনা রয়েছে আরও আড়াই শতাংশ। সবমিলিয়ে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রতি ডলারে ১২০ টাকার বেশি পাচ্ছেন। অন্যদিকে চলতি জুন মাসেই রয়েছে মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ।

ফলে রেমিট্যান্স আসার প্রবাহটা অনেকাংশই বাড়বে- এমন আশা খাত সংশ্লিষ্টদের। রেমিট্যান্সও বেড়েছে কিছুটা, তবে তা আশানুরূপ হয়নি বলে জানান তারা।

যদিও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ বলছে, ডলারের মূল্যবৃদ্ধি প্রবাসীদের উৎসাহিত করছে। সেই সঙ্গে কোরবানির ঈদ থাকায় মে মাসে রেমিট্যান্স বেড়েছে, যেটা জুনেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চলতি মাস জুনে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

কোরবানির প্রস্তুতি হিসেবে পরিবারের কাছে প্রবাসীরা মাসটিতে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। আবার ডলারের দর একদিনেই সাত টাকা বেড়ে যাওয়ায় প্রবাসী আয় বৈধপথে পাঠাতে উৎসাহিত হচ্ছেন তারা।

এসব কারণে বেড়েছে প্রবাসী আয়। তবে এটি আরও বাড়তে পারতো বলে জানান তিনি। কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে কাজ করছে। আগামীতে আরও বেশি বেশি প্রবাসী আয় আসবে বৈধপথে। আবার ঈদের মাস হিসেবে জুনেও রেমিট্যান্স বাড়ার প্রবাহ অব্যাহত থাকবে।

অন্যদিকে কয়েকটি বেসরকারি ব্যাংক সূত্রে জানা গেছে, ডলারের বিনিময়দর একদিনে সাত টাকা বাড়িয়ে ১১৭ টাকা করার পর থেকেই রেমিট্যান্সে সাড়া মিলছে। রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১১৮ থেকে ১১৯ টাকা করে কিনছে ব্যাংকগুলো। এর সঙ্গে আড়াই শতাংশ সরকারি প্রণোদনা যুক্ত হয়ে ডলারপ্রতি কমপক্ষে ১২০ টাকার বেশি করে পাচ্ছেন প্রবাসীরা।

গত ৮ মে ডলারের বিনিময় মূল্য নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালু করা হয়। এ পদ্ধতি চালু করেই ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন হয়।

ক্রলিং পেগ পদ্ধতির আওতায় ডলারের মধ্যবর্তী একটি দাম নির্ধারণ করে ব্যাংকগুলোকে। ওই দরের আশপাশে লেনদেন করতে পারবে ব্যাংকগুলো।

এ পদ্ধতিতে ডলারের মধ্যবর্তী দর নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। এর আগে ডলারের দাম বেঁধে দেওয়া ছিল ১১০ টাকা। ক্রলিং পেগ পদ্ধতি চালুর পর এক লাফে সাত টাকা বাড়ানো হয়।

এতে বৈধ পথে ডলারের ভালো দাম পাওয়ায় প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় পাঠাতে বেশি বেশি উৎসাহিত হবেন বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

এদিকে চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে প্রায় দুই হাজার ১৩৭ কোটি ডলার।

২০২২-২৩ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল এক হাজার ৯৪২ কোটি ডলার। সে হিসাবে আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের উল্লিখিত সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯৫ কোটি ডলার, এক্ষেত্রে প্রবৃদ্ধি ১০ শতাংশ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা জেলা প্রশাসককে আজীবন সম্মাননা দিল সিআরইউ

যে পাঁচ কারণে ভারতের কাছে হেরে গেল পাকিস্তান

একদিনে করোনায় আরও ৫ মৃত্যু, শনাক্তের হার ৫.৫৮ শতাংশ

টানা ৩ দিন ইন্টারনেট না থাকলে বিল দিতে হবে না, বিটিআরসির নির্দেশনা

এমাসের ২৬ দিনে প্রবাসী আয় ১৪১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার

২০২১ সালের ৪র্থ প্রান্তিকে দেশের সেরা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

সাকিব-তামিমদের হৃদয় জিতে নিয়েছে নারী ফুটবলাররা

গোবিন্দগঞ্জে বাবার ট্রাক্টরের নিচে পড়ে ছেলে নিহত

২ হাজার কোটি টাকা মানি লন্ডারিং: বহিস্কৃত যুবলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার