300X70
শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মোরেলগঞ্জ হাসপাতালের মহিলা ওয়ার্ড থেকে মোবাইল ও নগদ টাকা চুরি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ২৫, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ

  বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে ঘটে যায় এক চাঞ্চল্যকর ও দুর্ধর্ষ চুরির ঘটনা। মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর বালিশের পাশ থেকে দুটি মোবাইল ফোন, ৬০ হাজার ৫০০ টাকা এবং একটি এটিএম কার্ডসহ ভ্যানিটি ব্যাগ চুরি হয়ে যায়।

ভুক্তভোগী শ্যামলী খানম (৩৮) এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, তাঁর মেয়ে আফিফা আক্তার (১৯) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৩ জুলাই হাসপাতালে ভর্তি হন। ৯ নম্বর বেডে অবস্থানকালে আনুমানিক ভোর ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় তাদের মোবাইল, টাকা ও অন্যান্য মালামাল চুরি করে অজ্ঞাত এক চোর পালিয়ে যায়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, আনুমানিক ২২ থেকে ৩০ বছর বয়সী এক যুবক ওয়ার্ডে প্রবেশ করে চুরি সংঘটিত করে। তবে অভিযোগ রয়েছে, হাসপাতালের নিরাপত্তা ফুটেজ স্পষ্ট হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা ভুক্তভোগীদের দেখাতে অস্বীকৃতি জানায়। বিষয়টি নিয়ে রহস্য দানা বাঁধার পাশাপাশি ক্ষোভের সঞ্চার হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নাজুক এবং এ ধরনের ঘটনার পেছনে হাসপাতালের অভ্যন্তরীণ কেউ জড়িত থাকতে পারে—এমন সন্দেহও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাদী শ্যামলী খানম সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন আফিফা আক্তার, মোঃ মারুফ কাজী ও মোঃ জামাল কাজীর নাম।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর হাসপাতালের রেসপন্স নিয়েও প্রশ্ন উঠেছে। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এদিকে এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনসাধারণের দাবি, অবিলম্বে চোরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক এবং একই সঙ্গে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হোক। অনেকেই বলছেন, একটি সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন নিরাপত্তা দুর্বলতা নিঃসন্দেহে উদ্বেগজনক ও ভবিষ্যতের জন্য অশনিসংকেত।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আকর্ষণীয় ডিজাইনের অপো এফ২১ প্রো ফাইভজি বাজারে আসছে শীঘ্রই

শ্রীলংকাকে ২০ কোটি টাকার জরুরি ওষুধ উপহার দিল বাংলাদেশ

রানা প্লাজা ট্র্যাজেডির ৯ বছর, বিচার চেয়ে ভুক্তভোগীদের কর্মসূচি

বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: প্রধানমন্ত্রী

দক্ষিণখানে নির্মাণাধীন ৯ তলা ভবন থেকে পড়ে রাজমিস্ত্রি নিহত : আহত-১

দেশকে ম্লান করার হীন ষড়যন্ত্র-গন্ডগোল কঠোর হস্তে দমন করা হবে : ড. হাছান মাহমুদ

ডিএনসিসিতে ৬ টি ভবনে এডিসের লার্ভা : জরিমানা ৪ লাখ ৬০ হাজার টাকা

জাহাঙ্গীরপুর ইউপি উপ-নির্বাচনে নৌকা চান ছাত্রনেতা মানিক

এমপি শাহজাহান মিয়ার মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

বরিশাল আগুনে পুড়ে যাওয়া ৪ বসতঘর পুননির্মাণ করে দেবার প্রতিশ্রুতি পানিসম্পদ প্রতিমন্ত্রী’র