300X70
মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অবদানের জন্য আজীবন সম্মাননা পেলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১২:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আরটিভি এনআরবিসি ব্যাংক কৃষি পদক ২০২৩ এ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর তেজগাঁওয়ে আরটিভির বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর হাতে আজীবন সম্মাননার ক্রেস্ট তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং আরটিভির চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম।

সম্মাননা স্মারক গ্রহণ শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, জীবন একটি চলমান প্রক্রিয়া। দ্রুততার সঙ্গে নিঃশেষ হওয়ার পথে এগিয়ে যাওয়া। এ ক্ষণিক সময়ের ভেতরে যদি কিছু অবদান রেখে যাওয়া যায় সেখানেই আত্মতৃপ্তি। আমার মনে হয় কিছুই করি নি, কিন্তু একটা চেষ্টা আছে। সে চেষ্টাকে আরটিভি পরিবার সম্মানিত করার মাধ্যমে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরো বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে সামনে এগিয়ে যেতে চাই। কৃষিভিত্তিক বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী নিজেই দৃষ্টান্ত স্থাপন করেছেন গণভবনের কৃষির মাধ্যমে। আমাদের শেকড় কৃষিতে। আমাদের মৌলিক সত্ত্বার উৎস কৃষিভিত্তিক বাংলাদেশ। ধান উৎপাদন, মাছ উৎপাদনসহ কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আমরা সমৃদ্ধ।

তিনি আরো যোগ করেন, কৃষিকে কিভাবে বাণিজ্যিকীকরণ করা যাবে, কৃষির উৎপাদিত সামগ্রী কিভাবে প্রক্রিয়াজাত করা যাবে, বহুমুখী ব্যবহার করা যাবে, দুধ দিয়ে কত প্রকার পণ্য তৈরি করা যায়, মাংস থেকে কত প্রকার পণ্য তৈরি করা যায় এ বিষয়গুলো নিয়ে সরকার কাজ করছে। এভাবে কৃষিপণ্যের বহুমুখী ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে চলেছে।

শ ম রেজাউল করিম আরো বলেন, প্রাণিজ আমিষের যোগান আসে মাছ, মাংস, দুধ, ডিম থেকে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সাথে দেশের বিশাল জনগোষ্ঠী সম্পৃক্ত। উৎপাদন, বিপণন ও অন্যান্য প্রক্রিয়ায় এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দেড় কোটি মানুষ সম্পৃক্ত।
এক সময় দেশে মাছের আকাল ছিল। এখন পৃথিবীর ৫২ টি দেশে বাংলাদেশের মাছ রপ্তানি হয়। ভারত-মিয়ানমার থেকে পশু না আসলে কোরবানির সময় ভয়াবহ অবস্থা হতো। আজ প্রাণিসম্পদের উৎপাদন এমন পর্যায়ে যে কোরবানির হাটে এক দশমাংশ পশু উদ্বৃত্ত থাকছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা, সহায়তা, পরিকল্পনা এবং অপরাপর ভর্তুকির পাশাপাশি বেসরকারি উদ্যোগের কারণে এসব সম্ভব হচ্ছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, আরটিভির চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম, এফবিসিসিআই এর সভাপতি জসিম উদ্দিন, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল প্রমুখ।

অনুষ্ঠানে ৮ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে আরটিভি এনআরবিসি ব্যাংক কৃষি পদক ২০২৩ প্রদান করা হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আজ থেকে নিরবচ্ছিন্ন গ্যাস পাবে শিল্পকারখানা

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

শুভেচ্ছা সফরে ইতালিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রাম বন্দরে আগমন

বগুড়া নয়, কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড

গ্রামে গ্রামে হবে করোনা পুনর্মিলনী!

যাত্রাবাড়ীতে ৬৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার

জ্যৈষ্ঠ আইনজীবী বাসেত মজুমদার আর নেই

‌‍‍‍‍‍‍‍‍’আগামী ৪ থেকে ১০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ উদযাপন করা হবে’

হরতালে কম যাত্রী নিয়েই চলছে দূরপাল্লার বাস

যুব সমাজ, নারী ও অনগ্রসর জনগােষ্ঠীকে কর্মসংস্থানের উপযােগি ও চাহিদাভিত্তিক কর্মীবাহিনী হিসেবে গড়ে তােলার উদ্যোগ