300X70
শুক্রবার , ১৩ আগস্ট ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ময়মনসিংহকে ডিজিটাল যুগের উপযোগী করতে হবে : মোস্তাফা জব্বার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৩, ২০২১ ৫:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পলল বিধৌত উর্বর মাটি, বিপুল প্রাকৃতিক সম্পদ, ঐতিহ্যগত সংস্কৃতি এবং হাওরের বিস্তৃর্ণ জলরাশি পরিকল্পিত উপায়ে কাজে লাগানোর মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহকে জাতীয় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, ময়মনসিংহ বৃটিশ ভারতের বৃহত্তর জেলা থাকলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক্ষেপ নেবার আগে এই অঞ্চলের অগ্রগতিতে তেমন গুরুত্ব দেয়া হয়নি।

মন্ত্রী গতকাল বৃহস্পতিবার রাতে বৃহত্তর ময়মনসিংহের বিশিষ্ট নাগরিক, ময়মনসিংহ বিভাগ গঠন আন্দোলনের নেতা এডভোকেট আনিসুল ইসলাম খানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ ময়মনসিংহ বিভাগীয় সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ঢাকাস্থ ময়মনসিংহ বিভাগীয় সমিতির সভাপতি ম. হামিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু,সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন এবং মরহুম নজরুল ইসলাম খান-এর স্ত্রী রোকেয়া বেগম ফেরদৌস প্রমূখ বক্তৃতা করেন। ময়মনসিংহ সমিতির সাধারণ সম্পাদক, ডেপুটি এটর্নি জেনারেল আশরাফুল আলম জজ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগীয় শহরটিকে একটি স্মার্ট শহর হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে এডভোকেট মো: আনিসুল ইসলাম খানের প্রতি সম্মান জানানোর চেয়ে ভাল কাজ আর হতে পারে না বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলকে ঐতিহাসিকভাবে বঙ্গবন্ধুর আদর্শের মানুষদের ঘাঁটি হিসেবে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। তারই হাত ধরে অতীতের পশ্চাদপদতা অতিক্রম করে পাল্টে যাচ্ছে দেশের সকল অঞ্চলের সকল মানুষের জীবনযাত্রা।

কম্পিউটার প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠা, ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা,নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ,জামালপুর ও শেরপুরে মেডিকেল কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চল, বিসিক শিল্পনগরী স্থাপন এবং সড়ক, রেল ও ডিজিটাল সংযোগসহ এই অঞ্চলের উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, এগিয়ে যাওয়ার এবং এগিয়ে নেওয়ার এখনই সময়।তিনি বিভাগীয় শহরের জন্য গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তাফা জব্বার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি, মহান মুক্তিযুদ্ধ, রেলযোগাযোগ উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে মরহুম এডভোকেট আনিসুল ইসলাম খানের অবদান গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণে করেন।

অনুষ্ঠানে সমাজকল্যান প্রতিমন্ত্রী আশরাফ আলী খান মরহুম এডভোকেট আনিসুল ইসলাম খানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি তার কাজের মাধ্যমে অমর হয়ে থাকবেন।

সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট আনিসুল ইসলাম খানের সাথে পারিবারিক স্মৃতি রোমন্থন করে বলেন, ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠায় তার অবদান চিরজাগরূক হয়ে থাকবে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী তারাকান্দি হয়ে জামালপুর যমুনা সেতু রেল সংযোগ প্রতিষ্ঠায় এই অঞ্চলের মানুষের দাবি প্রতিষ্ঠার লড়াইয়ে তার ভূমিকা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, এডভোকেট আনিসুল ইসলাম খান তার কাজের মাধ্যমে চির অম্লান হয়ে থাকবেন।

বক্তারা এডভোকেট আনিসুল ইসলাম খানের স্মৃতি চারণ করেন এবং তারা এই মহান মানুষটিকে চিরজাগরূক করে রাখতে তার নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মোরেলগঞ্জে নিখোঁজ ড্রেজার শ্রমিকের লাশ উদ্ধার

বিশেষ ব্যক্তিদের সম্মাননা দিলো  ‘চয়ন সাহিত্য প্রকাশনী’

এবার সাদুল্লাপুরে যুব উন্নয়ন কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলারের প্রকল্প : বাংলাদেশের মালিকানাধীন দুই ব্যক্তির সংস্থাকে প্রদান করার অভিযোগটি সত্য নয়

সারাবিশ্বে করোনায় সুস্থ হয়েছেন ৬ কোটি ৫২ লাখ ৮৬ হাজার মানুষ

শিক্ষার্থীদের বরণে বিচিত্র ফুলে ফুলে সজ্জিত লাল মাটির প্রতিটি আঙিনা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭০ মামলা

রিয়াল ফরোয়ার্ড করোনায় আক্রান্ত

কমেনি চালের দাম, স্বস্তিতে সবজি বাজার

আরো সুরক্ষিত স্যামসাংয়ের গ্যালাক্সি ডিভাইস