300X70
রবিবার , ৭ মে ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

শিক্ষার্থীদের বরণে বিচিত্র ফুলে ফুলে সজ্জিত লাল মাটির প্রতিটি আঙিনা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৭, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ

মোহাম্মদ রাজীব, কুবি : দীর্ঘ ২৫ দিনের ছুটি শেষে আজ (রোববার) শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সুদীর্ঘ এ বিরতিতে লাল মাটির ক্যাম্পাসের প্রতিটি আঙিনা সেজেছে আপন মহিমায়, ভিন্ন আঙ্গিকে লাল,বেগুনি, হলুদাভ ফুলে ফুলে রাঙিয়ে তুলেছে ৫০ একরকে।
প্রকৃতিতে এখন চলছে গ্রীষ্মকাল। গ্রীষ্মের উত্তাপকে উপেক্ষা করে প্রকৃতিতে এসেছে নানা পট পরিবর্তন। আম, কাঁঠাল ও লিচুর মোহময় গন্ধে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। এছাড়াও ক্যাম্পাস জুড়ে লাল-হলুূ্দ-বেগুনি ফুলের সমারোহ যা প্রশান্তির বার্তা নিয়ে এসেছে শিক্ষক-শিক্ষার্থী, নিসর্গপ্রেমীদের। দেখে মনে হয়, সোনালু ফুলগুলো তোরণ বানিয়ে স্বাগত জানাচ্ছে সবাইকে।

প্রতিটি শ্রেণিপেশার মানুষের কাছে ফুল স্বছতা ও শুভ্রতার প্রতীক। গীতিকবি কবির বকুল লিখেছেন,কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে,তুমি আসবে বলে/ রংধনুটা মেঘ ছুয়েছে আকাশ নীলে,তুমি আসবে বলে। গ্রীষ্মকালকে রাঙিয়ে দিতে কৃষ্ণচূড়া ফুলের রক্তিম আভায় ভরে গেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আঙিনা। গাছে গাছে কৃষ্ণচূড়া ফুল দেখে মনে হয়, গ্রীষ্মের খরতাপের সঙ্গে ডালে ডালে যেন আগুন লেগেছে। কৃষ্ণচূড়ার লাল আবির গ্রীষ্মকে দিয়েছে এক অন্য মাত্রা। যে দিকে চোখ যায় যেন সবুজের মাঝে লালের মূর্ছনা। এদিকে ঋতুচক্রের আবর্তনে সোনালু আর জারুল তার মোহনীয় সৌন্দর্য নিয়ে আবারও হাজির হয়েছে প্রকৃতিতে। প্রকৃতির এই অপরূপ সাজ দেখে চোখ জুড়িয়ে যাবে যে কারও। তাইতো ৫০ একরের এ তীর্থভূমি কৃষ্ণচূড়া, জারুল আর সোনালু ফুলে প্রশান্তি ছড়াচ্ছে শিক্ষার্থীদের মনে।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, এই বিদ্যাপীঠের একাডেমিক ভবনগুলোর প্রবেশ পথে আপন ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে গ্রীষ্মের লাল রঙে ফোটা রক্তিম সূর্যের অবয়বে কৃষ্ণচূড়ার। জিরো পয়েন্ট থেকে একটু বাঁ দিকে মোড় নিলে চোখে পড়বে জারুল-সোনালু গাছের সারি। ক্যাফেটেরিয়ার সামনে দু’ধারে ফুটেছে হলুদাভ বর্ণের সোনালু,বেগুনি রঙের জারুল। শিক্ষার্থী,দর্শনার্থীদের মন কাড়ছে থোকায় থোকায় ফোঁটা এ ফুলগুলো। কেউবা সেলফি তুলতে ব্যস্ত সময় অতিবাহিত করছে। এ পথ ধরে আরেকটু সামনে এগুলেই দেখা মিলবে থোকায় থোকায় ফোঁটা কৃষ্ণচূড়ার। রক্তজবার মতো আবৃত থাকায় শিক্ষার্থীদের কাছে এ রোডটি কৃষ্ণচূড়া রােড নামেই পরিচিত । শুধু এ রাস্তাটি নয় বঙ্গবন্ধু হলের সম্মুখভাগ, কাজী নজরুল ইসলাম হল,শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল,শেখ হাসিনা হল, নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের আঙিনাও সেজেছে নানা রকমের ফুলে। বিচিত্র ফুলের সৌরভে বিহ্বলিত হচ্ছে ছাত্র-ছাত্রীরা।

ইংরেজি বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী ইসরাত বীথি জানান,প্রথমবারের মতো ক্যাম্পাসকে ভিন্নসাজে দেখলাম। ঈদের ছুটিতে শূন্য ক্যাম্পাস আপন মনেই সেজেছে বর্ণিল রূপে। কুবিতে যখন ভর্তি হয়ে ক্লাস শুরু করি তখন ছিলো শীতকাল। পাতা ঝড়া মৌসুম। দেখতে দেখতে শীত পেরিয়ে বসন্ত আসলো। ঋতুর পালাক্রমে কুবি ভিন্ন আঙ্গিকে তার প্রাকৃতিক সৌন্দর্য মেলে ধরে। রঙ- বেরঙের ফুল ধরলো প্রতিটা গাছের ডালে৷ লাল রঙের কৃষ্ণচূড়া, বেগুনি রঙের জারুল,কাঁচা হলুদ রঙের সোনালু তার মধ্যে অন্যতম। বিশেষ করে লাল রঙের কৃষ্ণচূড়াগুলোই নজড় কারে সব থেকে বেশি। শহীদ মিনার যাওয়ার পথে দু’ধারের কৃষ্ণচূড়া দেখে কুবির প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে মুগ্ধ হই প্রতিবার।

রসায়ন বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো.রাকিব হাসান বলেন: কুর্চি, অমলতাস, জারুল আর কৃষ্ণচূড়ায় বর্নিল সাজে সজ্জিত হয়েছে আমাদের প্রিয় কুবি।আমাকে বিহ্বলিত করেছে,মুগ্ধ হয়েছি এ যেন সৌন্দর্যপিপাসুদের কাছে পরম প্রশান্তি এনে দিয়েছে। লালমাটির ক্যাম্পাস কেবল আগামীর দেশ গঠনের কারিগর তৈরি করছে না, প্রকৃতির অপার সৌন্দর্যের আঙিনায় আশ্রিতও করছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জনতার মাঝে জননেত্রী শেখ হাসিনার ফিরে আসা

বিএসপিএ কর্তৃক বিশেষ সম্মাননা পেলেন জাতীয় পুরুষ্কার প্রাপ্ত ফুটবলার আব্দুল গাফফার

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ৯ম সভা অনুষ্ঠিত

সবজির বাজার স্থিতিশীল, বেড়েছে মুরগির দাম

পাটকে আবারও প্রধান রপ্তানি পণ্যের স্থানে নিতে চাই : জাহাঙ্গীর কবির নানক

শৈলকুপায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া নিতে গিয়ে, গ্রেফতার ২৮

এমাসের পর ডেঙ্গুর প্রকোপ কমতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের শারদীয় দুর্গোৎসব চিঠির ভুলে দু:খ প্রকাশ

জাবি দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশন সভাপতি শাহরিয়ার, সম্পাদক রাসেল

মর্গের দরজা সংকীর্নতায় পড়ে আছে ২৫ লাখ টাকার লাশের ফ্রিজার