300X70
মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

যারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদেরকে রুখে দিতে হবে : পার্বত্য প্রতিমন্ত্রী 

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ

খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে এদেশের আপামর মানুষ জনযুদ্ধের মাধ্যমে এদেশের বিজয় ছিনিয়ে এনেছে। তিনি বলেন, কষ্টার্জিত বাংলাদেশকে এদেশেরেই মানুষ রক্ষা করেছে। তাই কষ্টার্জিত বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে তুলে ধরতে হবে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি দল বারবার পাহাড়ি-বাঙ্গালীদের মধ্যে ভুল বুঝাবুঝির প্রাচীর তৈরি করে রাখতে চায়। এসব অপশক্তি দল থেকে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, এদেশ আমাদের। আমরা কষ্টের মাধ্যমে এদেশ অর্জন করেছি। কষ্টার্জিত এদেশের ভাবমূর্তি অপপ্রচার ও অসত্য তথ্য দিয়ে বিদেশের কাছে যারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদেরকে রুখে দিতে হবে হুশিয়ার দিয়ে বলেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

আজ মঙ্গলবার খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রীর সহধর্মিনী মিসেস মল্লিকা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা পরিষদের সদস্য হিরণজয় ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন বাবু, খাগড়াছড়ি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মধু মঙ্গল চাকমা, উপজেলাসমূহের চেয়ারম্যানবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত মানুষকে মুক্ত করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর এ উদ্যোগের ফসল হলো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের পশ্চাদপদ মানুষদের দেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত করতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্র্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গড়ে তুলেন। সেই থেকেই এ অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। এ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। পার্বত্য অঞ্চলের ছাত্রছাত্রীদের কল্যাণের কথা চিন্তা করেই সরকার এখানে স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের যে ধারা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার লক্ষ্যে সকলকে আন্তরিকভাবে দেশের উন্নয়নে কাজ চালিয়ে যেতে হবে। তবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা সত্যিকারভাবে বাস্তবায়ন হবে। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা দেশের সুনাম বিনষ্টকারীদের উদ্দেশে বলেন, যারা এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে চায় না, যারা এদেশের মানুষের উন্নয়ন চায় না- যারা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অবদান রাখেন না, তারাই এদেশের শত্রু। তারা এদেশকে তাবেদার বানাতে চায়। যারা বিদেশে অসত্য তথ্য দিয়ে দেশের অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের এ ধরনের অপচেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষ নস্যাৎ করে দিবে।

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী ও খাগড়াছড়ির শিশু কিশোর, আবাল বৃদ্ধ বণিতা সকলেই ফুল দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে বরণ করে নেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শাহবাগে গাড়ির ধাক্কায় নারী নিহত

গ্লোবাল ইসলামী ব্যাংকের শিবপুর এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

যথাযোগ্য মর্যাদায় নৌঅঞ্চলসমূহে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপিত

রাষ্ট্রপতি জাতীয় সংসদে প্রদত্ত তাঁর ভাষণে ভূমি ব্যবস্থাপনায় অর্জন সম্পর্কে উল্লেখ করলেন

নতুন লাইফস্টাইল ব্রান্ড ‘তাভাস’

রাজধানীর নাবিস্কো এলাকায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার

ডিজিটাল কমার্স ব্যবসা খাতকে নিয়ন্ত্রণ করবে : মোস্তাফা জব্বার

ব্যক্তিগত অপরাধ লুকাতে বিশ্বনেতৃবৃন্দের ইমেজ কাজে লাগাচ্ছেন ড. ইউনূস

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ

টেকনাফ সেন্টমার্টিনে পৌনে ৫ লাখ ইয়াবা উদ্ধার