300X70
রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রংপুর সিটি নির্বাচন : প্রার্থীদের হলফনামায় যা আছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৫, ২০২২ ২:১৭ পূর্বাহ্ণ

এস.এম জাকির হুসাইন, রংপুর : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২৫৪ জন প্রার্থীর মধ্যে অর্ধেকের বেশি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ও তারও নিচে। এমন প্রার্থীর সংখ্যা ১৪৬ জন। এর মধ্যে ৯৩ জন এসএসসি পাস, ৫৩ জন মাধ্যমিকের গণ্ডি অতিক্রম করেননি। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীর সংখ্যা ৭০জন।

গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সুশাসনের জন্য নাগরিক-সুজন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। সভাপতিত্ব করেন সুজন রংপুর মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, ২০১৭ সালে নির্বাচনের তুলনায় ২০২২ সালে স্বল্পশিক্ষিত প্রার্থীর হার কিছুটা কমেছে। ২০১৭ সালে ছিল ৬০ দশমিক ৫৬ শতাংশ, যা এবার ৫৯ দশমিক শূন্য ৫ শতাংশ। অন্যদিকে উচ্চশিক্ষিত প্রার্থীর হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালের ২১ দশমিক ৪৭ শতাংশ থেকে থেকে বেড়ে এবার হয়েছে ২৭ দশমিক ৫৬ শতাংশ।

তিনি আরও বলেন, নয়জন মেয়র প্রার্থীর মধ্যে চারজনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, তিনজনের স্নাতক, একজনের এইচএসসি ও একজনের এসএসসির নিচে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর ২৫৪ জন প্রার্থীদের মধ্যে অর্ধেকের বেশি প্রার্থীর পেশা ব্যবসা। চাকরির সঙ্গে সম্পৃক্ত আছেন ২৩ জন। আইনজীবী প্রার্থী আছেন ২ জন। অন্যদিকে, হলফনামার তথ্য মতে নয়জন মেয়র প্রার্থীর মধ্যে কেবল মাত্র খেলাফত মজলিসের প্রার্থী তৌহিদুর রহমান মণ্ডলের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে। অতীতে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলনের মামলা ছিল।

এদিকে ২০১৭ সালের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ব্যবসায়ী প্রার্থীর হার সামান্য হ্রাস পেয়েছে। ২০১৭ সালে এই হার ছিল ৫৯ দশমিক ৫০, যা এবার হয়েছে ৫৭ দশমিক ৪৮ শতাংশ। তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৫৪ জন প্রার্থীর মধ্যে ৭১ শতাংশ প্রার্থী ৫ লাখ টাকার কম সম্পদের মালিক। অন্যদিকে, কোটি টাকার বেশি সম্পদের মালিক রয়েছেন ৩ জন। ২০১৭ সালের নির্বাচনে কোটিপতি ছিলেন ৪ জন।

প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সুজন জানিয়েছে, ২০১৭ ও ২০২২ উভয় নির্বাচনে ৬৩ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এই ৬৩ জন প্রার্থীর ২০১৭ সালের হলফনামার সঙ্গে ২০২২ সালের হলফনামার আয়ের তথ্য তুলনা করে দেখা যায়, ৪২ জন প্রার্থীর আয় বেড়েছে, ৭ জনের আয়ের কোনো পরিবর্তন হয়নি, ১০ জনের আয় কমেছে। ৪ জন হলফনামায় আয়ের উল্লেখ করেননি।

এরমধ্যে ২০১৭ সালে অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা হলফনামায় তার আয় দেখিয়েছিলেন ১০ লাখ ১২ হাজার ২১২ টাকা। ওই নির্বাচনে তিনি নির্ভরশীলদের কোনো আয় উল্লেখ করেননি। কিন্তু এবার ২০২২ সালে সদ্য সাবেক এই মেয়র তার নিজের কোনো আয় নেই উল্লেখ করেছেন এবং নির্ভরশীলদের আয়ের ঘরে ২০ লাখ ৫০ হাজার টাকা দেখিয়েছেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

টাঙ্গাইলের ১৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে

কক্সবাজারে হবে দেশের সবচেয়ে আধুনিক সম্মেলন কেন্দ্র

মাস্ক না পড়ায় ২০ ব্যক্তিকে জরিমানা 

কলকাতার রেল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু 

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমির বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নিহার লাভলি হেয়ার অয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিন তিশা

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ৩২তম সভা অনুষ্ঠিত

বিআরটিসি ও ভিশনস্প্রিংয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

আইসিটি বিভাগের উদ্যোগে “ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে” উদযাপিত

সেবা নিতে আসা নারীকে যৌন হয়রানির অভিযোগ, পাসপোর্ট কর্মকর্তা বদলি