নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার করেছে র্যাব-১০ এর আভিযানিক দল। গতকাল শুক্রবার (১২ মার্চ) পৌঁনে ৮টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর কাঁচা বাজার এলাকায় একটি অভিযান চালিয়ে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে মাহবুব @ মফিজ (৪৭), সিরাজ শেখ (৫৫), আশু মিয়া (৩৭), সোলাইমান (৬০), আদিল (৪৩), ফজল (৫০), আসলাম শেখ (৫০) ও মনির হোসেন (৬৫)।
এসময় তাদের নিকট থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১৫৬ পিস জুয়া খেলার কার্ড, ৬টি মোবাইল ও নগদ- ৫ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।



































