বাঙলা প্রতিদিন প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ঢাকা মহানগর ২২ নম্বর ওয়ার্ড শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিজানুর রহমানকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব বিভাগের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মিজানুর রহমান (৩৯) রামপুরা ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও স্থানীয় বাসিন্দা মো. ইদ্রিস আলীর ছেলে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, আন্দোলনের সময় রামপুরা, বনশ্রী ও হাতিরঝিলে নাশকতা ও সাংগঠনিক তৎপরতায় জড়িত ছিলেন মিজান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, গত জুলাই-আগস্ট আন্দোলনের সময় তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে বলে জানান সিআইডির এ কর্মকর্তা।



































