300X70
শুক্রবার , ৮ জানুয়ারি ২০২১ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রাজশাহীর পদ্মার চরে ভাসছে মাথায় লালটুপি পরা ‘রাঙ্গামুড়ি হাঁস’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৮, ২০২১ ১২:৫৫ পূর্বাহ্ণ

গবেষকরা সন্ধ্যা পেয়েছেন ৪১ প্রজাতির পাখি

রাজশাহী ব্যুরো: একটি গবেষক দল জেলার পদ্মা নদীর বিভিন্ন চরাঞ্চলে জরিপ চালিয়ে ৪১ প্রজাতির পাখি খুঁজে পেয়েছে। চলতি সপ্তাহে বাংলাদেশ ওয়াইল্ড বার্ড মনিটরিং প্রোগ্রামের অধীনে যৌথভাবে বাংলাদেশ বার্ডস ক্লাব, রাজশাহী বার্ড ক্লাব এবং বন বিভাগের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) পদ্মা নদীর ৩৯ কিলোমিটার চর এলাকায় এই জরিপ চালায়।

আইইউসিএন-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ও পাখি গবেষক সারওয়ার আলম দীপু সাংবাদিকদের জানান, চর খানপুর, চর খিদিরপুর, ১০ নাম্বার চর, চারঘাট ও মধ্য চর এলাকায় বেশিরভাগ পাখি প্রজাতি দেখা যায়। জরিপ চলাকালীন ৪১টি প্রজাতির মোট ২ হাজার ৭০৯টি পাখি গণনা করা হয় এবং এর মধ্যে ২৮টি অতিথি পাখি রয়েছে। দিপু বলেন, পদ্মা নদীর বিভিন্ন চরাঞ্চল রয়েছে যা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ হওয়ায় এখানে বসবাস ও খাদ্যের কারণে তা পাখিদের আকর্ষণ করে। তিনি বলেন, তাই পদ্মা নদী অববাহিকার চরভূমির ওপর দৃষ্টি দিয়ে এই জরিপ করা হয়।

এই জাতীয় নদী অঞ্চলের আবাসস্থল পাখি প্রজাতির ব্যাপক বৈচিত্র্যে সহায়তা করে, এদের মধ্যে অনেকগুলোই বালুচরে এবং অন্যগুলো ঘাসে বা খালের মধ্যে বাসা বাঁধে। শীত মৌসুমে বেশ কিছু পরিযায়ী (অতিথি) পাখি পদ্মা চরাঞ্চলে আসে এবং কিছু মানুষ অর্থ উপার্জনের জন্য এইসব পাখি শিকার করে।

গত বছর ৩৭টি প্রজাতির মোট ৪ হাজার ২৫টি পাখি গণনা করা হয় এবং এর মধ্যে ২৭টি পরিযায়ী পাখি ছিল। রাজশাহী বার্ড ক্লাবের সদস্য নূর-ই-সৌদ পদ্মা নদী ক‚লকে পাখিদের জন্য একটি অভয়ারণ্য হিসেবে ঘোষণা করার আহবান জানান।

পদ্মায় রাঙ্গামুড়ি হাঁস :

মাথায় লালটুপি পরা রাঙ্গামুড়ি হাঁসদের প্রথম দেখা যায় সিলেট বিভাগের টাঙ্গুয়ার হাওরে। শীতের এই পরিযায়ী পাখিগুলো সচরাচর অক্টোবর-নভেম্বরে এ দেশে আসে এবং মার্চ-এপ্রিলে মূল আবাস এলাকায় চলে যায়। গত এপ্রিলে এদেরই তিনটিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে দেখা গিয়েছিল।

এ মাসে রাজশাহীতে সদলে পাখি খুঁজতে খুঁজতে পদ্মার চরে এ রকম একটি হাঁসের সন্ধান মিলল। সিলেট অঞ্চলে এরা মৌলভি হাঁস নামেই বেশি পরিচিত। স্ত্রী-পুরুষনির্বিশেষে মাথার ঝুঁটিটি দেখলে মনে হবে যেন মাথায় টুপি পরে আছে, তাই এই নাম। এ ছাড়া বজ্রমুড়ি বা লালঝুঁটি ভুতিহাঁস নামেও পরিচিত।

ইংরেজি নাম জবফ-Red-crested Pochard। Anatidae পরিবারের হাঁসটির বৈজ্ঞানিক নাম Netta rufina। এরা দেখতে খুবই সুন্দর। হাঁসা আকারে বড় হয়। দেহের দৈর্ঘ্য ৫০-৬৫ সেন্টিমিটার এবং প্রসারিত ডানা ৮৫-৯০ সেন্টিমিটার। হাঁসার মাথা বড়। প্রজননকালে মাথার টুপি লালচে-কমলা ধারণ করে।

গলার ওপরটা হয় গাঢ় খয়েরি। ঘাড়, গলার নিচ, বুক, পেট-তলপেট ও কোমর কালো। পিঠ ধূসর-বাদামি। দেহের দুই পাশ সাদা। লেজ কালো ও লেজের আগা ধূসর। ঠোঁট গোলাপি-লাল। হাঁসির মাথার টুপি খয়েরি। পুরো দেহ হালকা ধূসর-বাদামি। গাল, গলা ও লেজের তলা সাদা। হাঁসার চোখ লাল, হাঁসির কালো। অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের দেহের রং গাঢ়, পেট বহুরঙা ও ঠোঁট কালচে।

রাঙ্গামুড়ি হাঁস সচরাচর দৃশ্যমান পরিযায়ী পাখি। মূল আবাস ইউরোপ, তুরস্ক, চীন, মঙ্গোলিয়াসহ এশিয়ার আরও কয়েকটি দেশ। সাধারণত শীতকালে আমাদের দেশে দেখা যায়। সচরাচর একক বা মিশ্র দলে বিচরণ করে। জলজ আগাছা, উদ্ভিদ, শৈবাল ইত্যাদি মূল খাবার। এপ্রিল থেকে জুলাই এদের প্রজননকাল। জলাশয় বা হ্রদের পাশে লতাপাতার মধ্যে ঘাসের স্তূপ দিয়ে বাসা তৈরি করে তাতে পালকের আস্তরণ দেয়।

ডিম পাড়ে ৮-১২টি, ডিমের রং হালকা সবুজ যা ফোটে ২৬-২৮ দিনে। বাচ্চারা ৩৫-৪০ দিনে উড়তে শেখে ও ৪৫-৫০ দিনে স্বাবলম্বী হয়ে যায়। এক-দুই বছরে প্রাপ্তবয়স্ক হয়। বুনো পরিবেশে চার-সাত বছর বাঁচে। এরা একসময় বাংলাদেশে প্রচুর সংখ্যায় আসত। কিন্তু বর্তমানে তুলনামূলকভাবে কম আসে। জলাশয়-বিল-হাওর-বাঁওড় মাছের খামারিদের হাতে চলে যাওয়া, শিকারির উৎপাত তো আছেই। নামার জায়গার সংকটও আছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন
স্থানীয় সরকার নির্বাচন: জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন, জিততে হবে নিজ যোগ্যতায়
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টারের শাহাদত বার্ষিকীতে বাউবির উপাচার্যের শ্রদ্ধা

ইউনিয়ন ব্যাংকের আগানগর উপশাখা উদ্বোধন

ভক্তদের সুখবর দিলেন তানজিন তিশা

বিজিআইসির প্রতিষ্ঠাতা এম এ সামাদ-এর ৯৯তম জন্মদিন উদ্যাপন

দুর্দান্ত ইবাদতে স্বপ্নময় দিন বাংলাদেশের

যশোরে এক ঘণ্টার ব্যবধানে দুজন খুন

যশোরে এক ঘণ্টার ব্যবধানে দুজন খুন

রাজধানীজুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, চ্যালেঞ্জিং বলছেন বিশেষজ্ঞরা

বিদেশে বসে অনেকে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সকল ওয়ার্ডে ন্যূনতম ১টি করে গণশৌচাগার নির্মাণ করা হবে : শেখ তাপস

তামাকজাত দ্রব্যে কার্যকর করারোপ না করার প্রতিবাদে ১৮ সংগঠনের মানববন্ধন