300X70
সোমবার , ২৪ জানুয়ারি ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রামোসের প্রথম গোলে, পিএসজির বড় জয়

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৪, ২০২২ ৯:৩০ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক : সবশেষ লিওনেল মেসি খেলেছেন গত ২২ ডিসেম্বর। এর পর বড়দিনের ছুটিতে চলে গিয়েছিলেন দেশে। এর পর হলো করোনা। ভাইরাসমুক্ত হয়ে অবশেষে মাঠে ফিরলেন আর্জেন্টাইন মহাতারকা।

নতুন বছরে বর্ষসেরা এ ফুটবলারের ফেরার রাতে পিএসজিও পেয়েছে বড় জয়, দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সার্জিও রামোসও পিএসজির জার্সিতে করেছেন অভিষেক গোল।

রোববার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে পিএসজি। পিএসজির হয়ে গোল করেছেন মার্কো ভেরাত্তি, সার্জিও রামোস ও দানিলো পেরেইরা। বাকি গোলটি এসেছে প্রতিপক্ষের ফয়েসের করা আত্মঘাতী।

বিরতির পর মাঠে নামলেও গোলের দেখা পাননি লিওনেল মেসি। দলের আরেক সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেও গোলের দেখা পাননি।

ঘরের মাঠে বলদখলের লড়াইয়ে প্রতিপক্ষকে কোনো পাত্তাই দেয়নি পিএসজি। গোটা ম্যাচে ৬৯ শতাংশ বল নিজেদের পায়ে রাখে দলটি। গোলমুখে শট নেওয়ার ক্ষেত্রেও একচ্ছত্র দাপট ছিল স্বাগতিকদের। পুরো ম্যাচে গোলমুখে ২২টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে পিএসজি। অন্যদিকে রেঁসে ৭ শটের লক্ষ্যে রাখে ৩টি।

পার্ক দেস প্রিন্সেসে প্রথম গোলের দেখা পেতে পিএসজিকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ সময় পর্যন্ত। ম্যাচের ৪৪ মিনিটে মার্কো ভেরাত্তি গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। ওই গোলেই লিড নিয়ে বিরতিতে যায় মৌরিচিও পচেত্তিনোর দল।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় পিএসজি। ম্যাচের ৬২তম মিনিটে ফরাসিদের জার্সিতে প্রথমবার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামোস। এক মিনিট পরই স্বদেশী আনহেল ডি মারিয়ার বদলি নামেন মেসি। ৩২ দিন পর মাঠে ফিরলেন আর্জেন্টাইন তারকা।

লিওনেল মেসি ফেরায় আক্রমণভাগে আরো শক্তিশালী হয়ে ওঠে। স্বাগতিকদের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে ৬৭তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার ফয়েস নিজেদের জালেই বল পাঠিয়ে দেন। ৮ মিনিট পরই কিলিয়ান এমবাপ্পের পাস থেকে দানিলো পেরেইরা গোল করে পিএসজির জয় নিশ্চিত করে ফেলেন। বাকি সময় আর কোনো গোল না হলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এ জয়ে ফরাসি লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার অভিযানে ২২ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল পচেত্তিনোর দল। সমান ম্যাচে ১৩ জয় ও ৪ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নিসে। ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১৪-তে আছে রেঁসে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ক্যারিবিয়ানদের হারিয়ে বিশ্বকাপের দৌড়ে এগিয়ে গেল জিম্বাবুয়ে

বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হবে, বিএনপিকে বাধ্য করতে পারি না: সিইসি

চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ

এনআরবিসি ব্যাংকের গফরগাঁওয়ে উপ-শাখার শুভ উদ্বোধন

মিয়ানমারে আরও এক নারী নিহত

সৌদি প্রবাসীদেরকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পররাষ্ট্রমন্ত্রীর আহবান

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৭২

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী