300X70
শনিবার , ৩০ মে ২০২৬ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রাশিয়া বড় ধরনের হামলার পরিকল্পনা করছে: জেলেনস্কি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৩০, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার কাছে তথ্য আছে যে রাশিয়া একটি বড়ো ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি ক্রেমলিনকে কূটনীতির পরিবর্তে “ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করার” জন্যও অভিযুক্ত করেছেন।

এমন পরিস্থিতিতে তিনি নাগরিকদের সতর্ক থাকার ও ‘নিজেদের জীবন রক্ষার’ আহ্বান জানিয়েছেন।

গত সপ্তাহের শেষে রাশিয়ার ব্যাপক বোমাবর্ষণে কিয়েভ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ২০২২ সালে ক্রেমলিনের পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর, এটি ছিল অন্যতম বড় হামলা।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মস্কো বিদেশি কূটনীতিকদের কিয়েভ ত্যাগেরও সতর্কবার্তা দিয়েছে। একই সঙ্গে হামলা আরও জোরদারের হুমকি দিয়েছে।

রাশিয়ার দাবি, রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাস ও একটি কারিগরি বিদ্যালয়ে ইউক্রেনের হামলায় ২১ জন নিহত হয়েছেন। এর প্রতিশোধ নিতেই হামলা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ‘রাশিয়া নতুন একটি ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনুগ্রহ করে বিমান হামলার সতর্কবার্তাগুলোর প্রতি নজর দিন। নিজেদের জীবন রক্ষা করুন। আমাদের সেবা সংস্থাগুলো কার্যকরভাবে কাজ করছে ও প্রস্তুত রয়েছে। বিমান বাহিনী ও আমাদের আকাশসীমার অন্যান্য রক্ষীরা সব সময়ের মতো ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আবারও মিত্র দেশগুলোর প্রতি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ ও এর অর্থায়নের অনুমোদন দেওয়ার আহ্বান জানান।

এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম।

চলতি সপ্তাহের শুরুতে তিনি ক্রমবর্ধমান রুশ বিমান হামলার জবাব দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন কংগ্রেসের কাছে চিঠি লিখে প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহের অনুরোধ জানান। কারণ রাশিয়ার আকাশপথে হামলা ক্রমেই তীব্র হচ্ছে।

প্রতিদিনের রুশ বোমাবর্ষণের জবাবে ইউক্রেনও রাশিয়া ও দেশটির অধিকৃত অঞ্চলগুলোতে হামলা বৃদ্ধি করেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ অবসানের লক্ষ্যে যে আলোচনা চলছিল, তা মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্থবির হয়ে আছে। কারণ ওই সংঘাত এখন ওয়াশিংটনের মনোযোগ ও সম্পদের বড় অংশকে ব্যস্ত রাখছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়
সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আমরা অত্যন্ত দ্রুত একটি জাতীয় সনদে উপনীত হতে চাই : আলী রীয়াজ

কুনিও হোশি হত্যা মামলায় ৪ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল

আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে থাকবেন সু চি

বিচার ব্যবস্থা ডিজিটাইজেশন কাজের অগ্রগতি দৃশ্যমান হবে ছয় মাসের মধ্যে : আইন উপদেষ্টা

‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস’ পুরস্কার অর্জন করলো শেয়ারট্রিপ

তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ এক শিক্ষার্থীর মৃত্যু

বান্দরবানে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবের উদ্বোধন

বাউবি’র এইচ.এস.সি পরীক্ষা ২০২২ এর ফল প্রকাশ

ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগের সেক্রেটারী হেকিম আর নেই

প্রধানমন্ত্রীর মহানুভবতা বিএনপি মনে রাখবে: তথ্যমন্ত্রীর আশা