300X70
সোমবার , ৩ মার্চ ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রেড ক্রিসেন্ট’র দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করলেন ইইউ কমিশনার লাহবিব

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৩, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

বাঙলা প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এর দুর্যোগ প্রস্তুতি বিষয়ক কার্যক্রমের মহড়া পরিদর্শন করেছেন বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব।

আজ সোমবার (৩ মার্চ) সকালে তিনি রাজধানীর ফরিদাবাদ হাইস্কুল মাঠে উপস্থিত হয়ে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া দেখেন। 

এসময় লাহবিব বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ প্রস্তুতি কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত হন। লাহবিব তার বক্তব্যে বলেন, আগুন ও ভূমিকম্পে দ্রুত সাড়াপ্রদানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের প্রস্তুতির মহড়া সত্যিই অনুপ্রেরণাদায়ক। আসলে দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশে দুর্যোগে প্রস্তুতির কোন বিকল্প নেই।

পুরো পৃথিবীই বিভিন্ন দুর্যোগের ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে দুর্যোগ মোকাবিলায় সকল অংশীজনদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। 

এসময় উপস্থিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম, পিএসসি, এনডিসি বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) দুর্যোগ প্রস্তুতির সক্ষমতা বৃদ্ধিতে সারাদেশের জনগণকে সহায়তা ও জরুরি পরিস্থিতিতে মানুষের কষ্ট লাঘবে প্রতিশ্রুতিবদ্ধ। মানবকল্যাণে আমাদের লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় শক্তি হলো আমাদের যুব ও স্বেচ্ছাসেবকগণ। তারাই আমাদের দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদানের মূল চালিকাশক্তি। সংকটকালে তাদের দ্রুত পদক্ষেপ অনেক প্রাণ রক্ষা করে। তাদের সক্ষমতা বৃদ্ধি করা টেকসই, কার্যকর ও দক্ষ দুর্যোগ ব্যবস্থাপনার জন্য অপরিহার্য।”

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা (ডিসিআরএম) বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার এর সঞ্চালনায় মহড়ায় আরো উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের দূত ও বাংলাদেশ ডেলিগেশন প্রধান মাইকেল মিলার, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগীয় প্রধান সালেহ উদ্দিন আহমেদ, বিডিআরসিএস’র মহাসচিব ড. কবীর এম আশরাফ আলম, এনডিসি, আইএফআরসি’র হেড অব ডেলিগেট আলবার্তো বোকানেগ্রা, জার্মান, সুইডিশ ও ড্যানিশ রেড ক্রসের বাংলাদেশ প্রধানগণ। 
  
উল্লেখ্য, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে ইইউ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই সফরের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত সকলে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটির দৌরাত্ম্য বাড়ছে

বুয়েট শিক্ষার্থীদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠন

ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের চুক্তি রিভিউ হবে: অর্থ উপদেষ্টা

ডিজিটাল লাইফস্টাইল সাবস্ক্রিপশন সুবিধা ‘প্রাইম’ উন্মোচন করল গ্রামীণফোন

পর্যায়ক্রমে দেশের শতভাগ বয়ষ্ক নাগরিককে ভাতার আওতায় আনা হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ট্রান্সফার দলিলের নামজারি দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

একুশে বইমেলায় আসছে তামান্না ইসনাইনের ‘অবশেষে এলে তুমি’

নোয়াখালীতে ট্রাক চালকের রহস্যজনক মৃত্যু

এভারকেয়ার হসপিটাল ঢাকায় পালিত হলো ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে