300X70
রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রেস্তোরাঁতে ‘স্মোকিং জোন’ চাননা বরিশালের মালিকেরা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রেস্তোরাঁয় একটি স্থানে ধূমপানের জন্য নির্দিষ্ট করে দেয়া হলেও সেখান থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় পরোক্ষ ধূমপানের কবলে পড়ছেন অধূমপায়ীরা। তাই হোটেল ও রেস্তোরাঁয় স্মোকিং জোন রাখার বিধান বাতিল করে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাশ করার প্রয়োজন বলে মনে করছেন বরিশাল বিভাগের হোটেল-রেস্তোরাঁ মালিকরা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের সহযোগিতায় ও অ্যাডভ্যান্সমেন্ট অব হোটেল এন্ড রেষ্টুরেন্ট (আহার) বাংলাদেশ আয়োজিত সেমিনারে বক্তারা আরও জানান, পরোক্ষ ধূমপানের ফলে তাদের হৃদরোগের ঝুঁকি ৮৫% পর্যন্ত বেড়ে যাচ্ছে।

বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি বরিশাল মহানগর কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘোষ তার স্বাগত বক্তব্যে বলেন, বিদ্যমান আইনের একটি ধারায় কোন কোন রেস্তোরাঁতে ‘স্মোকিং জোন’ রাখার বিধান রাখা হয়েছে। গবেষণায় দেখা গেছে ‘স্মোকিং জোন’ থাকা সত্ত্বেও মানুষ রেস্তোরাঁতে গিয়ে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। এতে করে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ বাধাগ্রস্থ হচ্ছে, স্বাস্থ্য ক্ষতিও হচ্ছে। তাই ‘স্মোকিং জোন’ আইন করে বন্ধ করা উচিত। আশার কথা, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত প্রস্তাবনায় ‘স্মোকিং জোন’ রাখার বিধানটা বাতিলের সুপারিশ করা হয়েছে। এজন্য বরিশাল মহানগর কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বর্তমান সরকারকে সাধুবাদ জানাচ্ছি ও সংশোধনী প্রস্তবনাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।

বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি বরিশাল মহানগর কমিটির সহ-সভাপতি মোঃ নুর ইসলাম বলেন, আমার রেস্টুরেন্টটি ধুমপান মুক্ত। এরপরও আমি আজকের এই সভায় সভাপতি ও প্রধান অতিথির সম্মুখে সকল মালিকগণদের পক্ষ থেকে আশ্বাস প্রদান করছি, শতভাগ রেস্টুরেন্ট গড়ার ক্ষেত্রে আমরা পূর্ণ সমর্থন করবো এবং সুপারিশ জানাই সকল হোটেল-রেস্তোরাকে শতভাগ ধূমপানের আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাবিত সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাস হোক।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সদস্য ও আল করিম রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মোঃ রিয়াজ বলেন, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনে রেস্তোরাঁকে পাবলিক প্লেস হিসেবে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ‘ধুমপানের জন্য নির্ধারিত স্থান’ এর বিধান রাখা হয়েছে। যা পাবলিক প্লেসকে শতভাগ ধুমপানমুক্ত রাখার ক্ষেত্রে অন্তরায়।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির আগৈলঝরা উপজেলার সদস্য মো: কামাল হোসেন বলেন, রেস্তোরাঁ মালিকদের কেউ-ই চায়না রেস্তোরাঁর অভ্যন্তরে ধূমপান চলুক। ধূমপানের ফলে মালিক-শ্রমিক থেকে শুরু করে রেস্তোরাঁতে আগত অতিথিরা সবাই পরোক্ষ ধূমপানের ক্ষতির শিকার হয়। তাই হোটেল-রেস্তোরাঁতে স্মোকিং জোন বন্ধে অচিরেই আইন করা হোক।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে স্মোকিং জোন বাতিলের পক্ষে মতামত তুলে ধরেন খাবার বাড়ী রেস্টুরেন্টের মালিক মোঃ রায়সুল হোসেন, মা-বাবার দোয়া রেস্টুরেন্টের মোঃ রাসেল মিয়া এবং ডিজিটাল বাংলা রেস্টুরেন্টের আবরার মুসা প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আমিনউল আহসান জানান, প্রধানমন্ত্রীর ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে অবশ্যই রেস্তোরাঁসহ সকল পরিবেশ তামাক ও ধুমপানমুক্ত করতে হবে যা এসডিজির বাস্তবায়নের একটি অংশ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন জানান, আপনারা আইন মেনে চলুন এবং সকল রেস্তোরায় ধুমপানমুক্ত সাইনেজ লাগানোর ব্যবস্থা করেন। আইন বাস্তবায়নে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদানক রবেন। মানুষের স্বাস্থ্য রক্ষায় আপনাদের এই উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ও ঢাকা আহ্ছানিয়া মিশনকে ধন্যবাদ জানাই এ ধরনের আয়োজন করার জন্য।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। প্রবন্ধে তিনি উল্লেখ করে বলেন, বাংলাদেশে পরোক্ষভাবে ধূমপানের শিকার হয় ৩ কোটি ৮৪ লাখ মানুষ। যার মধ্যে প্রায় ৫০ শতাংশ মানুষ হয় রেস্তোরাঁতে। স্মোকিং জোনের মাধ্যমেও মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে।

ডাম প্রকল্প সমন্বয়কারী মোঃ নাসির উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের ৮০ জন হোটেল-রেস্তোরাঁ মালিক নেতৃবৃন্দ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়
সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা আইন, ২০২১’ পাস

প্রধান উপদেষ্টা বললেন : কারও লাশ যেন বেওয়ারিশ হিসেবে না থাকে

দুইযুগ পর রংপুর জেলা যুবলীগের সম্মেলন আজ

সীতাকুণ্ডে অগ্নিদুর্ঘটনায় চিকিৎসাধনী আরো এক ফায়ার কর্মীর মৃত্যু 

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয়

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এল বসুন্ধরা ফাউন্ডেশন

গ্লোবাল ইসলামী ব্যাংকের উদ্যোগে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

দেশের যেসব জায়গায় বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

সুস্থতা এবং শরীরকে ফিট রাখার জন্য ইয়োগা অনুসরণের গুরুত্ব বেড়েছে : ধর্ম প্রতিমন্ত্রী