300X70
রবিবার , ২৫ আগস্ট ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

র‌্যানসমওয়্যার ও সাইবার-স্যাবোটাজ হামলার আশংকা বাড়ছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৫, ২০২৪ ১২:৪৯ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : অত্যাধুনিক সাইবার হামলার কৌশল উদ্ভবের সাথে সাথে সাইবার-থ্রেটও বাড়ছে। এর ফলে জনসাধারণের সাইবার নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হচ্ছে। ক্যাসপারস্কি ইনসিডেন্ট রেসপন্স অ্যানালিস্ট রিপোর্ট ২০২৩ অনুসারে, মাইক্রোসফট-এর উপর আসা ৭৫% সাইবার-অ্যাটাকে ব্যবহৃত হয়েছে সাধারন কিছু ইনফেকশন ভেক্টর।

এই হামলাকারীরা প্রায়শই রিমোট ডেস্কটপ প্রোটোকল (আরডিপি) অ্যাটাক করতে, ফিশিং ইমেইল ও ডকুমেন্ট টেম্পলেট হিসেবে নথিপত্রের নকল তৈরি করতে চুরি করা আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে। যদিও, ২০২২-এর তুলনায়, ২০২৩-এর প্রথম প্রান্তিকে এধরণের আক্রমণের সংখ্যা ৩৬% কমে গেলেও র‌্যানসমওয়্যার ও সাইবার-স্যাবোটাজের ভয়াবহতা থেকেই যায়।

ক্যাসপারস্কির গ্লোবার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম-এর পরিচালক ইগর কুজনেটসভ বলেন, “হামলাকারীদের সবচেয়ে বড় টার্গেট ছিলো সরকারি প্রতিষ্ঠান, এরপরেই তারা টার্গেট করেছে উৎপাদনকারী ও আর্থিক প্রতিষ্ঠানকে। এর মাঝে সবচেয়ে বড় সাইবার-থ্রেট ছিলো র‌্যানসমওয়্যার ও সাইবার-স্যাবোটাজ।”

বর্তমানে আক্রমণকারীদের মাঝে আরএএএস (র‌্যানসমওয়্যার-অ্যাস-এ-সার্ভিস)-কে ব্যবসার মতো করে ব্যবহার করার একটি প্রবল প্রবণতা দেখা যাচ্ছে। ইগর মানুষের মধ্যে থাকা তিনটি ভুল ধারণা ভেঙে দিয়েছেন। তার মতে, প্রথমত, সব সাইবার-অপরাধী আইটি বিশেষজ্ঞ নয়।

দ্বিতীয়ত, র‌্যানসমওয়্যারের টার্গেট পূর্বপরিকল্পিত নয়। এবং, সাইবার-অপরাধীরা একা একা কোনো কাজ করে না। আরএএএস, বিক্রেতা থেকে শুরু করে নেগোশিয়েটর- এরকম বিভিন্ন মানুষের সহযোগিতায় তৈরি হয়। এভাবে এসব আক্রমণ আরও শক্তিশালী হয়ে ওঠে।

ইগর আরো বলেন, “র‌্যানসমওয়্যার বন্ধের জন্য, আক্রমণের শিকার ব্যক্তিদের র‌্যানসম বা মুক্তিপণ দেয়া বন্ধ করতে হবে। মুক্তিপণ ছাড়াই অনেক সময়ে চুরি হওয়া তথ্য উদ্ধার করা যায়। এধরণের সহায়তা দেয়ার জন্য ক্যাসপারস্কির অনেক ধরণের পদ্ধতি রয়েছে। ২০১৮ থেকে শুরু করে এ পর্যন্ত ১.৫ মিলিয়নের উপর মানুষ এসব পদ্ধতি ব্যবহার করে তাদের তথ্য উদ্ধার করে পেরেছে।”

ইগর এর মতে, “আরেকটি বড় থ্রেট হচ্ছে, সাপ্লাই চেইন আক্রমণ, বিশেষ করে যেগুলো ওপেন-সোর্স সফ্টওয়্যারে চলমান কন্টেইনারাইজড সিস্টেমে জড়িত। কন্টেইনারাইজড সিস্টেম প্রায়শই অসংখ্য তৃতীয় পক্ষের উপর নির্ভর করে থাকে, যাতে করে এর ঝুঁকির মাত্রা বেড়ে যায়।

যার দু’টি উদাহরণ, ক্রাউডস্ট্রাইকের ঘটনায় লক্ষ্যাধিক ডিভাইস বন্ধ হয়ে গিয়েছে এবং এতে বোঝা যায় একটা ভুল আপডেটের প্রভাব কত বিস্তৃত হতে পারে। এছাড়াও, এক্সজেড লিনাক্স-এর উপর আসা আক্রমণেও অনেক এসএসএইচ যুক্ত ডিভাইস ঝুঁকিতে পড়েছে।”

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ওসমান হাদির শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে আওয়ামী লীগের ভোট জয়ের উদযাপন

চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ২

ঈশ্বরগঞ্জে অপহৃিত ছাত্রীকে ছয়দিন পর গাজীপুর থেকে উদ্ধার

অসহায় শীতার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের সহযোগিতা অব্যহত

শেখ কামালের জন্মবার্ষিকীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

উচ্চ রক্তচাপ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে ওষুধের প্রাপ্যতা জরুরি

এলজিইডি-এডিপিসির বাংলাদেশের গ্রামীণ সড়কের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিষয়ক কর্মশালা

মব মোকাবিলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী