বাঙলা প্রতিদিন ডেস্ক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
২। ভিকটিম মাসুম পেশায় একজন প্রাইভেটকার চালক।গত ১৮-০২-২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ১১.৩০ ঘটিকায় মাসুম উত্তরা পূর্ব থানাধীন ০৮নং সেক্টরস্থ সোনালী ব্যাংক অফিসার্স কোয়ার্টার এর সামনে পৌঁছালে উজ্জ্বলসহ অজ্ঞাতনামা আসামিরা পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পেটে গুরুতর রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। স্থানীয় লোকজন ঘটনাস্থল হতে মাসুমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে গত ২১-০২-২০২৫ খ্রিঃ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব-১ আসামী গ্রেফতার করার লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় র্যাব-১, উত্তরার আভিযানিক দল অভিযান পরিচালনা করে এই ঘটনার অন্যতম পলাতক উজ্জ্বল হোসেন (২১), পিতা- মোঃ রফিকুল ইসলাম, গ্রাম- হাইমচর, থানা- মতলব, জেলা-চাঁদপুর’কে ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানাধীন এলাকা হতে গ্রেফতার করে। উল্লেখ্য যে, আসামীকে গ্রেফতারের সময় তার নিকট হতে ২ টি মোবাইল এবং ২ সীম কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



































