300X70
সোমবার , ১৫ জানুয়ারি ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

লতিফ সিদ্দিকীর বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ মধুপুর উপজেলা আওয়ামীলীগের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৫, ২০২৪ ১:০৯ পূর্বাহ্ণ

মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে পঞ্চম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং সদ্য কৃষি মন্ত্রণালয়ের বিদায়ী মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর প্রকাশ্যে পেটানোর হুমকির আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে মধুপুর উপজেলা আ’লীগ।

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে মধুপুর উপজেলা আ’লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলী। সংবাদ সম্মেলন করে আইনী ব্যবস্থা নেয়ার ঘোষনাসহ ব্যবস্থা নেয়ার কথা জানান।

লতিফ সিদ্দিকীকে ফ্যাসিস্ট- নাস্তিক অভিহিত করে তার আপত্তিকর,মানহানিকর, কুরূচিপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করা হয়েছে সংবাদ সম্মেলনে।

মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.মীর ফরহাদুল আলম মনি,সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য অধ্যাপক গোলাম ছামদানী, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির, নারী ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মোতালেব হোসেন. ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সজীবসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, কোনো সম্মানীয় ব্যক্তির বিরুদ্ধে এ রকম অসম্মানজনক উক্তি সভ্য,ভদ্র মানুষ বলতে পারেন না। কৃষিমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন মন্ত্রীর বিরুদ্ধে লতিফ সিদ্দিকী যা বলেছেন তা শিষ্টাচার বহির্ভূত ও বিবেক বিবর্জিত।পবিত্র হজ নিয়ে ইতোমধ্যে আপত্তিকর বক্তব্য,প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বক্তব্য দিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন এই লতিফ সিদ্দিকী। মন্ত্রী থাকা অবস্থায় সরকারি কর্মকর্তা তার হাতে লাঞ্ছিত হয়েছেন।

অনেকেই তার কাছে অসম্মানিত হয়েছেন। মেয়র সিদ্দিক হোসেন খান তার এই উদ্ধত্যপূর্ণ আচরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বক্তব্য দিতে গিয়ে বলেন, লতিফ সিদ্দিকী অনেকটা মানসিক ভারসাম্যহীন।

তার আপত্তিকর কুরূচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আন্দোলন করা হবে। দলীয়ভাবে পরামর্শ করে আইনগত ব্যবস্থাও নেয়া হবে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি কালিহাতী থানা থেকে আটককৃত নিজ কর্মিদের ছাড়িয়ে নিতে থানার সামনের সড়কে সমর্থকদের নিয়ে অবচস্থান নেন বহিষ্কৃত আওয়ামী লীগের প্রেসিয়ামের সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

অবস্থানকালে তিনি কৃষিমন্ত্রী থাকাকালীন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ড. রাজ্জাককে উদ্দেশ্য করে বলেন, রাজ্জাককে আমি পেটাব। কত বড় নেতা হইছে। আমার টাকায় লেখাপড়া কইরা, ওয়ান-ইলিভেনে সংস্কারবাদী হইছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলে মাফ করিয়েছি। বেইমানের বাচ্চা ঘুস খেয়ে টাকা হইছে, ও তো আমারে চিনে না।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

যারা সংবিধান মানে না তারা বাংলাদেশের নাগরিক না: আইনমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে মধ্যরাতের কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে বংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়

ডিজিটাল হাটে ৫০ হাজার পশু বিক্রির লক্ষ্যমাত্রা

নোয়াখালীর চাটখিলে রিকশা চালেকের মরদেহ উদ্ধার

১০০ বগি নিয়ে ছুটলো প্রায় ২ কিলোমিটার লম্বা ট্রেন!

বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজে ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আগামীকাল মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

ভারত থেকে ফিরতে আর লাগবে না ‘অনাপত্তিপত্র’

সাত ডিসির বদলির আদেশ আটকে দিল ইসি

সাত ডিসির বদলির আদেশ আটকে দিল ইসি