300X70
রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৩০, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে শিশুদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, শিশুদের স্বাস্থ্যসেবায় বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
উপদেষ্টা আজ ঢাকায় আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পুননির্মিত ও আধুনিকীকৃত কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, হাসপাতালের যান্ত্রিক সক্ষমতা প্রয়োজন যথেষ্ট নয়। প্রায়োগিক জ্ঞান, যান্ত্রিক সক্ষমতা ও মানবিক সক্ষমতার সমন্বয়ে আমাদের রোগীদের সেবাদানের মানসিকতা তৈরি করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. এ কে এম আজিজুল হক বলেন, হাসপাতালের এ গুরুত্বপূর্ণ ইউনিটটির কার্যক্রম পুনর্বহাল হওয়ায় হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরো সম্প্রসারিত হলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর, প্রফেসর ডা. মাহবুবুল হক ও প্রফেসর ডা. মোহাম্মদ মনির হোসেন।
বক্তারা বলেন, পুননির্মিত আধুনিক কার্ডিয়াক আইসিইউ ইউনিট চালু হওয়ায় দেশের জটিল ও জরুরি হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এটি শিশু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, এ কার্ডিয়াক আইসিইউ ইউনিটটির পুননির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় এটি এখন অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধায় সজ্জিত হয়েছে, যা গুরুতর হৃদরোগী শিশুদের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। ২০২৪ সালের ১৯ এপ্রিল ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্ডিয়াক আইসিইউতে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকান্ডে কার্ডিয়াক আইসিইউ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউনিটটির কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।
আকিজ বশির গ্রুপের সার্বিক সহযোগিতায় কার্ডিয়াক আইসিইউ ইউনিট পুননির্মাণ করে চালু করার উদ্যোগ নেওয়া হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সোনালী আঁশের রুপালী পাটখড়ি শুকাতে ব্যস্ত পঞ্চগড়ের কৃষকরা

কিশোরগঞ্জের মিঠামইনে শুরু ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’

বৃষ্টিতে ভিজল ঢাকা

বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন আনছে ইনফিনিক্স

বিআরটিসি’র সেবার মান নির্ভরযোগ্য : সিনিয়র সচিব মোঃ এহছানুল হক

আইপিডিসি ও ব্র্যাক হেলথকেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর

চট্টগ্রাম বিমানবন্দরে ৩৪টি স্বর্ণের বারসহ আটক ১

বুধবার ভোরেই ১৬৫ কিমি গতিতে আ’ঘাত হানতে পারে ইয়াস

ঈশ্বরগঞ্জে নকল ব্র্যান্ড রোল যুক্ত বিড়ি বিক্রি করায় জরিমানা

গাজীপুরে প্রয়াত সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া