300X70
শুক্রবার , ১৭ ডিসেম্বর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সংবাদপত্র হকারদের কম্বল দিল বসুন্ধরা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৭, ২০২১ ১:৪৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সংবাদপত্র হকারদের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। ঢাকায় সংবাদপত্র সরবরাহ, বিলিকরণ ও হকারদের তিনটি সংগঠনকে এই সহায়তা দেওয়া হয়েছে। সংগঠন তিনটি হলো ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।

বুধবার বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রাঙ্গণে সংবাদপত্র হকারদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী।

কম্বল বিতরণ শেষে নঈম নিজাম বলেন, সংবাদপত্রের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে, সেই মানুষগুলোর পাশে আমরা সবসময় ছিলাম এবং এবারও বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে, আমাদের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে সাধারণ হকারদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। সংবাদপত্রের হকাররা কষ্ট করে শীতের মৌসুমে, রোদ-ঝড়-বৃষ্টির মধ্যে পত্রিকাটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়।

তিনি বলেন, বাংলাদেশের সংবাদপত্রের অস্তিত্ব টিকিয়ে রাখাতে এই মুহূর্তে সংবাদপত্রকে আরও এগিয়ে নিতে যে কঠিন প্রচেষ্টা, তার সঙ্গে ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ সবসময় ছিল এবং থাকবে। বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও কালের কণ্ঠ- এই সংবাদপত্রগুলো যারা প্রতিদিন সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেয় তাদের পাশে আমরা দাঁড়ালাম। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষ থেকে আমি আশ্বস্ত করছি, সংবাদপত্রের সঙ্গে জড়িত এই মানুষগুলোর পাশে আমরা সবসময় থাকবো।

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান বলেন, বসুন্ধরা গ্রুপ সবসময় আমাদের সঙ্গে থাকে। করোনাকালে তারা আমাদের ত্রাণ দিয়ে সহায়তা করেছে। বর্ষাকালেও বসুন্ধরা গ্রুপ ত্রাণ দিয়ে সহায়তা করেছে। এই শীতেও বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সংবাদপত্র হকারদের কম্বল দিয়ে সহায়তা করেছে। এই গ্রুপের পক্ষ থেকে অন্যান্য সহায়তা আমাদের দিয়েই যাচ্ছে। সংবাদপত্রকে বাঁচিয়ে রাখতে বসুন্ধরা গ্রুপের অবদান রয়েছে। আমরা বিশ্বাস করি, বসুন্ধরা গ্রুপের মতো অন্যান্য গ্রুপ যদি এগিয়ে আসে তাহলে সংবাদপত্র শিল্প এগিয়ে যাবে।

সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সিটি সুপারভাইজার রুস্তম আলী বলেন, রোজার ঈদ, কোরবানির ঈদ, করোনাকালীন সময়, শীত ও বর্ষায় বসুন্ধরা গ্রুপ আমাদের অনেক সাহায্য-সহযোগিতা করে থাকে। সংবাদপত্রকে টিকিয়ে রাখার জন্য বসুন্ধরা অনেক অবদান রেখেছে।

পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের সহায়তা নিতে এসেছেন সংগঠনের সিটি সুপারভাইজার আব্দুর রহিম বুলু। তিনি বলেন, করোনাকাল থেকে এ পর্যন্ত নানাভাবে বসুন্ধরা গ্রুপ আমাদের সহযোগিতা করে আসছে। তারা হকারদের মাঝে চাল-ডালসহ বিভিন্ন সামগ্রী দিয়েছে। করোনাকালে আর্থিক সহায়তাও দিয়েছে। প্রতি বছর শীতে এই গ্রুপের পক্ষ থেকে হকারদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপ আমাদের হকারদের পাশে সমসময় থাকে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি এ বি এম বেলাল হোসেন খান, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের হিসাবরক্ষক ইকবাল হোসেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জনতা ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বকে অস্থিতিশীল করছে : প্রধানমন্ত্রী

আমেরিকান অ্যান্ড এফার্ডের কর্মীদের বিমা সেবা প্রদান করবে মেটলাইফ

কেরাণীগঞ্জে পথচারীদের ভয় দেখিয়ে ছিনতাই করতো তারা

বেনাপোলে দেড় কেজি গাঁজাসহ ১ জন আটক

দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হলো মন্ত্রিসভা বৈঠক

স্ট্যান্ডার্ড ব্যাংকের “ফরেন এক্সচেঞ্জ-অ্যাকাউন্ট সার্ভিসেস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে উপহার দিতে নিজ হাতে চেয়ার বানানো সেই বিল্লাল মারা গেছে

‘শোককে শক্তিতে রূপান্তরিত করে সবাই মিলে সবার বাসযোগ্য দৃষ্টিনন্দন ও আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে’

ইউনিয়ন ব্যাংক গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ