300X70
শুক্রবার , ১৮ ডিসেম্বর ২০২০ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দাম আবারও বাড়তি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৮, ২০২০ ২:৫৩ অপরাহ্ণ

দাম বেড়েছে চাল-আলু-পেঁয়াজের

নিজস্ব প্রতিবেদক : নতুন করে সপ্তাহের ব্যবধানে বেশ কিছু নিত্যপণ্যের দাম আবারও বাড়ানো হয়েছে। তারমধ্যে নাগালে রয়েছে
সবজির বাজার। এদিকে, কোন কারণ ছাড়াই আবারও বেড়েছে চাল-আলু-পেঁয়াজের দাম। পাশাপাশি আগের চেয়েও বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। সপ্তাহের ব্যবধানে ডিমের ডজনে ২ থেকে ৩ টাকা বেড়েছে।

রাজধানীর বিভিন্ন বাজার থেকে এসব তথ্য জানা গেছে। এরমধ্যে কারওয়ান বাজারে প্রতি কেজি মিনিকেট ও নাজিরশাল চাল বিক্রি হচ্ছে ৬২-৬৮ টাকা, যা সাত দিন আগে ছিল ৫৭-৬২ টাকা। বিআর-২৮ চাল বিক্রি হয়েছে ৫৫-৫৬ টাকা। যা ১ সপ্তাহ আগে ছিল ৫০-৫২ টাকা। মোটা চালের মধ্যে স্বর্ণা প্রতি কেজি বিক্রি হয়েছে ৫০-৫২ টাকা। যা ৭ দিন আগে ছিল ৪৮-৫০ টাকা।

অন্যদিকে বাজারে এসেছে নতুন পেঁয়াজ। তারপরও সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজে দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা। বর্তমানে প্রতিকেজি পেঁয়াজ নেয়া হচ্ছে ৬৫ টাকা, অথচ এক সপ্তাহ আগেও ছিল ৬০ টাকার মধ্যে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ ৪০ টাকা, ১ সপ্তাহ যা ছিল ৩৫ টাকা।

পেঁয়াজ বিক্রেতারা বলছেন, ‘পেঁয়াজের বাজার কমার দিকে। তবে ২ দিনের ব্যবধানে রাজধানীতে পেঁয়াজের সরবরাহ কমেছে। যার কারণে দাম কিছুটা বেড়েছে। তবে সরবরাহ বাড়তে থাকায় শিগগিরেই কমবে।’

এছাড়া গত কয়েক দিন ধরে আলুর বাজার নাগালে থাকলেও আবারও তা ঊর্ধ্বমুখী। সরবরাহ সংকটের অজুহাত দাম বাড়াচ্ছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪২-৪৬ টাকা। এক সপ্তাহ আগে যা বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকায়। এছাড়া খুচরা পর্যায়ে প্রতি হালি ফার্মের ডিম বিক্রি হচ্ছে ৩২-৩৪ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ৩০-৩২ টাকা। অন্যদিকে গত কয়েক মাস থেকেই ধাপে ধাপে ভোজ্যতেলের দাম বেড়েছে। নতুন করে সপ্তাহ ব্যবধানে নিত্যপণ্যটির দাম আবারও বাড়ানো হয়েছে।

রাজধানীর খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কোম্পানিভেদে বিক্রি হয়েছে ১১৫-১২৫ টাকা। যা ৭ দিন আগে ছিল ১১০-১১৫ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন বিক্রি হয়েছে সর্বোচ্চ ৫৬০ টাকা। যা গত সপ্তাহে ছিল ৫৪০ টাকা।

এদিকে, নিত্যপণ্যগুলোর দাম বাড়ার চিত্র সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক পণ্য মূল্য তালিকায়ও লক্ষ্য করা গেছে।

এদিকে শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, শালগমের সরবরাহ বাড়ায় চার সপ্তাহ ধরে রাজধানীর বাজারগুলোতে তুলনামূলক কম দামে সবজি পাওয়া যাচ্ছে। বেশিরভাগ সবজির কেজি এখন ৩০ টাকা মধ্যে।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের মতো শিমের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ১৫ থেকে ২৫ টাকা। মুলা ১০ থেকে ১৫ টাকা কেজি পাওয়া যাচ্ছে। ৩৫ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বড় লাউ। গাজর বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি।

এছাড়া বেগুনের কেজি ৩০ থেকে ৪০ টাকা, উস্তের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা ও পটল ৩০ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে।

বেশিরভাগ সবজির দাম কমলেও এখনো চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো ও বরবটি। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১২০ টাকা। আর বরবটি গত সপ্তাহের মতো ৬০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রিয়েলমি’র সহযোগিতায় সিওইউ সাইক্লিস্টসের ‘লেনসেশন ১.০’ আয়োজন

এনজিওকর্মী চম্পা খুনের প্রধান আসামি এনাম গ্রেফতার

আ.লীগের সম্পাদকমণ্ডলীর সভা শুক্রবার

টিভিতে আজকের খেলার সূচী

আজ জানা যাবে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সিদ্ধান্ত

লোকসংগীত শিল্পী ও গবেষক ইন্দ্রমোহন রাজবংশী’র মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

মুজিববর্ষ উপলক্ষে জাহিদ হাসান জিন্নাহ্ চেয়ারম্যান কাপ নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন

সিলেটে রাহাত হত্যা: প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সাদি গ্রেফতার

বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষণ ও সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭২৪ মামলা