300X70
মঙ্গলবার , ৭ মে ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সরিষাবাড়ী ও নাঙ্গলকোটে উপজেলা নির্বাচন স্থগিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৭, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনের আগেই সরিষাবাড়ী ও নাঙ্গলকোটে উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে। তারমধ্যে আজ মঙ্গলবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
এরআগে গতকাল সোমবার আদালতের আদেশের কারণে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল বিকেল ৫টার দিকে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, আগামী ৮ মে নির্ধারিত জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক স্থগিত করা হলো। এ বিষয়ে কর্তৃপরে নির্দেশনায় পরবর্তী করণীয় জানানো হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে ৮ মে অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮ এবং ৩১ এর বিধান লঙ্ঘন করায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে।
মো. রফিকুল ইসলাম তার প্রার্থিতা বহালের জন্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নম্বর ৫৩০৩/২০২৪ দায়ের করলে হাইকোর্ট বিভাগ ৬ মে তার প্রার্থিতা বহালের আদেশ দেন।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে সিএমপি নম্বর ৩৭৮/ ২০২৪ দায়ের করলে ৭ মের আদেশে ‘ঘড় ঙৎফবৎ’ দেওয়া হয়।

এ অবস্থায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ বাস্তবায়নের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ৮ মে অনুষ্ঠেয় সরিষাবাড়ী উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

বর্ণিত অবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় পদপে নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নাঙ্গলকোট উপজেলা ভোট স্থগিত : আদালতের আদেশের কারণে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে বলে জানিয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান।

ভোট স্থগিতের সিদ্ধান্ত বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনাও পাঠিয়েছেন তিনি।
এতে বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠেয় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ছালেহা বেগম হাইকোর্ট বিভাগে মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য রিট পিটিশন নম্বর ৪৭৩৪/২০২৪ দায়ের করলে হাইকোর্ট বিভাগ ২৫ এপ্রিল আদেশে মনোনয়নপত্রটি বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্তি ও প্রতীক বরাদ্দের জন্য আদেশ দেন।

পরে হাইকোর্টের উক্ত আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে সিএমপি নম্বর ৩৬৫/২০২৪ ও সিপিএলএ নম্বর ১৪৮৬/২০২৪ দায়ের করলে ৬ মে তারিখের আদেশে ‘ঘড় ঙৎফবৎ’ দেওয়া হয়।
এমতাবস্থায় বাস্তবতার নিরিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উক্ত আদেশ বাস্তবায়নের নিমিত্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ৮ মে অনুষ্ঠেয় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সব পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ব্র্যাক ইউনিভার্সিটি আর্থিক অপরাধ যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে সহযোগিতা করছে

শেখ হাসিনাকে ক্ষমতা থেকে টেনে নামানো যাবে না : সমাজকল্যাণ মন্ত্রী

সুবাহকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করার ঘোষণা ইলিয়াসের

অলিম্পিকের কূটনৈতিক বর্জন গুরুত্বহীন পদক্ষেপ : এমানুয়েল ম্যাক্রোঁ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিংয়ে দেশ সেরা

মিয়ানমারের ৩৭টি শহরে মার্শাল ল জারি

ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরও ২ দেহাবশেষ উদ্ধারের খবর

কয়েকটি কারণে বিএনপি নির্বাচনকে ভয় পায় : তথ্যমন্ত্রী

আজ আওয়ামীলীগ নেতা মোস্তফা শিকদারের ১ম মৃত্যুবার্ষিকী

৪ জানুয়ারি গাইবান্ধা ৫ আসনে উপনির্বাচন