300X70
সোমবার , ২৭ জুন ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সলেমান আর সমাপ্তির প্রেমকাহিনী জীবন সংসারে অনন্য এক নজির

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৭, ২০২২ ১২:১৩ পূর্বাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার ১০ নং হরিশংকরপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামে সংসার পেতেছেন সলেমান শেখ ও সমাপ্তি খাতুন নামে এক দম্পতি।

সদর উপজেলার কোদালিয়ার গ্রামের সলেমান শেখের (৩৪) সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় জেলার শৈলকুপা উপজেলার সমাপ্তি খাতুনের (২৫)। এক সময় একে অন্যের প্রেমে পড়েন। দুজনের মধ্যে অনেক আন্তরিকতা তৈরি হয়। তিন বছর সম্পর্ক চলার পর হঠাৎ করেই যোগাযোগ বন্ধ হয়ে যায় তাদের।

এর ছয় মাস পর সমাপ্তি জানতে পারেন, এক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে ঢাকার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্রে (সিআরপি) চিকিৎসা নিচ্ছেন সলেমান। দুর্ঘটনায় হারিয়ে ফেলেছেন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা। বাকি জীবন কাটাতে হবে হুইলচেয়ারে ।

এসব জানার পরও সলেমানকেই বিয়ে করবেন বলে মনস্থির করেন সমাপ্তি। বাদ সাধেন তাঁর পরিবারের সদস্যরা। এরপর পালিয়ে বিয়ে করে এই জুটি। এখন তাঁরা একসঙ্গে সংসার করছেন।

সলেমান শেখ সদর উপজেলার কোদালীয়া গ্রামের মৃত ইনছার আলী শেখের ছেলে। সমাপ্তি খাতুন শৈলকুপা উপজেলার ব্যাসপুর গ্রামের মন্টু বিশ্বাসের মেয়ে। কোদালীয়া গ্রামে বৈদ্যুতিক সরঞ্জামের দোকান রয়েছে সলেমানের। হুইলচেয়ারে আসা–যাওয়া করেন দোকানে। চিকিৎসা করাতে গিয়ে সহায়–সম্বল হারিয়েছেন সলেমান। এখনো নিয়মিত চালিয়ে যেতে হচ্ছে ওষুধ। ব্যবহার করতে হয় ক্যাথেটার।

২০১৬ সালে সলেমান শেখকে বিয়ে করার পর থেকে তাঁর সঙ্গে পরিবারের সদস্যরা যোগাযোগ বন্ধ রেখেছেন জানিয়ে সমাপ্তি খাতুন বলেন, ২০১২ সালের মাঝামাঝি সময়ে সলেমানের সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় তাঁর। তখন তিনি অষ্টম শ্রেণিতে পড়েন। ২০১৫ সালের ৯ মে থেকে সলেমানের মুঠোফোন নম্বর বন্ধ পেতে থাকেন সমাপ্তি। এরপর বিভিন্ন সময় চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি। ছয় মাস পর ওই বছরের নভেম্বরে সলেমানের মুঠোফোন নম্বর সচল পান এবং তাঁদের মধ্যে কথা হলে পুরো ঘটনা জানতে পারেন সমাপ্তি।

তখন মাত্র সিআরপি থেকে বাড়ি ফিরেছেন জানিয়ে সলেমান বলেন, কয়েক দিন কথা বলার পর সমাপ্তি তাঁকে বিয়ে করতে চান। নিজের শারীরিক অবস্থার কথা ভেবে তাঁর প্রস্তাবে সাড়া দিতে চাননি। কিন্তু সমাপ্তির পীড়াপীড়িতে বিয়েতে রাজি হন।

সেসব দিনের স্মৃতিচারণ করতে করতে আবেগপ্রবণ হয়ে পড়েন সমাপ্তি। বলেন, পরিবারের সদস্যরা সব জানার পর বিরূপ হয়ে ওঠেন। এরপর তাঁর বিয়ের জন্য পাত্র দেখতে শুরু করেন। সলেমানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবেন না বলে পরিবারকে জানিয়ে দেন। পরিবারের সদস্যরা কোনোভাবেই বিষয়টি মানতে না চাইলে ২০১৬ সালের ৯ অক্টোবর বাড়ি ছেড়ে সলেমানের বাড়িতে চলে আসেন। ওই দিনই তাঁদের বিয়ে হয়।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে ম্রিয়মাণ হয়ে যান সলেমান শেখ। তিনি বলেন, বিদ্যুতের খুঁটির সঙ্গে হাত লাগার পর ছিটকে পড়েছিলেন। আশপাশের লোকজন ভেবেছিলেন, তিনি বিদ্যুতায়িত হয়েছেন। এরপর তাঁকে পেটাতে ও পাড়াতে থাকেন তাঁরা। এতে তাঁর মেরুদণ্ড ভেঙে যায়। প্রথমে ঝিনাইদহে, পরে ফরিদপুর ও ঢাকা হয়ে সর্বশেষ সাভার সিআরপিতে চিকিৎসা নেন। চিকিৎসায় প্রায় ২০ লাখ টাকা ব্যয় করেছেন। এ জন্য সাত বিঘা কৃষিজমি বিক্রি করতে হয়েছে। এখন আর কোনো সহায়–সম্বল নেই তাঁর। সংসার চালাতে গ্রামে বৈদ্যুতিক সরঞ্জামের দোকান দিয়েছেন।

দোকানে ১০ থেকে ১২ হাজার টাকা আয় হয় জানিয়ে সলেমান বলেন, এখনো তাঁকে ক্যাথেটার ব্যবহার করতে হয়। প্রতিদিন ওষুধ খেতে হয়। সব মিলিয়ে মাসে ২২ থেকে ২৫ হাজার টাকা লাগে।

হুইলচেয়ারে করে দোকানে আসা-যাওয়া করেন। এ ক্ষেত্রে আবদুল আলিম নামের একজন তাঁকে সহযোগিতা করেন জানিয়ে সলেমান বলেন, দোকান দিতে ও সংসার চালাতে গিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা ধার করেছেন। এখনো তা পরিশোধ করতে পারেননি। আশা ছিল, দোকান ভালোভাবে চললে খেয়ে–পরে বাঁচতে পারবেন। কিন্তু টাকার অভাবে মালামাল তুলতে পারছেন না।

সমাপ্তির কথা ভেবে কষ্ট হয় উল্লেখ করে সলেমান বলেন, ঢাকার চিকিৎসকেরা বলেছিলেন, ‘তিন লাখ টাকা খরচ করলে টেস্টটিউব পদ্ধতিতে মা হতে পারবে সমাপ্তি। টাকার অভাবে সেটাও করা যাচ্ছে না। ওকে আর কত কষ্ট করতে হবে কে জানে।’

সলেমানকে একটি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন তৎকালীন হরিশংকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল মাসুম তিনি বলেন,ঘটনাটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। সলেমানকে ভালোবেসে মেয়েটি (সমাপ্তি) যে ত্যাগ স্বীকার করেছে—তা এ জগতে বিরল। সলেমানের এ সময় ছবি আকার নেশা ছিল সে ভালো ক্রিকেট খেলতেন তার বন্ধু বান্ধব এখন তাকে দেখে অনেকটা কষ্ট ও আপসোস করেন এতো অল্প বয়সে তার এই দুরারোগ্য অসুখ দেখে।

এবিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও হরিশংকরপুর ইউনিয়নের বাসিন্দা রেজওয়ানুল ইসলাম বাপ্পি বলেন, সলেমান একজন মেধাবী ছাত্র ছিলেন। কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাসে অসুস্থ হয়ে তাকে অনেক কষ্টে দিন পার করতে হচ্ছে। তবে মেয়েটি সলেমানকে ভালবেসে বিয়ে করে তাদের প্রেম কে চিরঋণী করে রাখলেন জীবন সংসারে এমন ঘটনা সত্যই এক অনন্য নজির।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাতীয় শোক দিবসে জাসদের শ্রদ্ধা নিবেদন

মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

আগামী ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতাল

5,500mAh ব্যাটারি, 6GB RAM সহ লঞ্চ হল নতুন সস্তা ফোন Vivo Y37c

ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে এনসিএসএ’র বিশেষ সেল সক্রিয়

বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে, সে তুলনায় কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি : শিক্ষা উপদেষ্টা

দেশে প্রথমবারের মতো বিনামূল্যে ‘এসএমএ ক্লিনিক’ অনুষ্ঠিত

আগামী নির্বাচনে আ.লীগের বিজয় নিশ্চিত : ওবায়দুল কাদের

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

বৈরুত বিমানবন্দর সড়কে ইসরাইলি হামলায় নিহত ৩