নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম: রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ) এর সদস্য ও দৈনিক আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. জয়নাল আবেদীন খানের বাবা মো. হাসিম উদ্দিন খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টা ৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রোববার বেলা ১১টায় নামাজে জানাযা শেষে নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় পূর্ব শিমুল বাড়ি গ্রামের নগরপাড়ার পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
মো. জয়নাল আবেদীন খানের বাবা মো. হাসিম উদ্দিন খানের মৃত্যুতে আরডিজেএর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



































