300X70
বৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সাংসদ আনারকে হত্যার পর বিবস্ত্র করে চেয়ারে বেঁধে রাখে খুনিরা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৩, ২০২৪ ২:৩৫ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : সাংসদ  সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের একটি ছবি পাওয়া গেছে। যেখানে মৃত এ সংসদ সদস্যকে বিবস্ত্র করে একটি চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় দেখা যায়। ডিবি সূত্র জানিয়েছে, এমপি আনারকে হত্যার আগে রাসায়নিক ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে খুনিরা। এরপর তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়।

ছবিতে দেখা গেছে, খুনিরা আনারের মরদেহ চেয়ারে বসিয়ে মুখ, হাত-পা বেঁধে রাখে। এছাড়াও তার গলায় ছিল লাল রঙের একটি গামছা। তার মুখ সাদা কাপড় দিয়ে বেঁধে রেখেছিল খুনিরা।

কালো কাপড় দিয়ে মাথা ছিল চেয়ারের সঙ্গে বাঁধা। এ সময় এমপি আনোয়ারের শরীরে কোনো কাপড় ছিল না। তার দুটি চোখ সামান্য খোলা অবস্থায় দেখা গেছে। আনার হত্যার তদন্তে গত ২৬ মে কলকাতায় যায় ডিবি পুলিশের একটি দল। গ্রেপ্তার হওয়া জিহাদকে সঙ্গে নিয়ে সঞ্জীবা গার্ডেনসের সেই ফ্লাটেও যান তদন্তকারীরা।

এ সময় আনার হত্যায় কে কীভাবে জড়িত ছিল, কার কী ভূমিকা ছিল, হত্যার পর কীভাবে আনারের দেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলা হয়, সবই স্বীকার করে জিহাদ। জিহাদের স্বীকারোক্তিমূলক ভিডিওটি ঢাকা পোস্টের হাতে এসেছে।

ভিডিওতে দেখা যায়, কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আনার হত্যার অভিযুক্ত কসাই জিহাদ পুলিশকে হত্যাকাণ্ডের নানা তথ্য দিচ্ছেন। সেই দিন কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেই ট্রিপ্লেক্স ফ্ল্যাটে ঠিক কি ঘটেছিল তা পুলিশকে একে একে বর্ণনা দিচ্ছেন জিহাদ।

ভিডিওতে আরও দেখা যায়, কলকাতা পুলিশসহ কলকাতায় যাওয়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কসাই জিহাদকে কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেই ট্রিপ্লেক্স ফ্ল্যাটে নিয়ে যান।

সেখানে গিয়ে কসাই জিহাদ স্বীকারোক্তি দিয়ে জানাচ্ছে, বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করার পর ওই ফ্ল্যাটের বাথরুমে তার মরদেহ টুকরো টুকরো করে ফ্ল্যাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, জিহাদ পুলিশকে জানাচ্ছে, ট্রিপ্লেক্স সেই ফ্ল্যাটের বসার ঘরে আনারকে স্বাগত জানান শিলাস্তি। পরে আসে জিহাদ। পুলিশ জিহাদকে নিয়ে ফ্ল্যাটের নিচে নামার পর সে দেখায় কোথায় বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করা হয়েছিল।

বুধবার (১২ জুন) বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিবির নিজ কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আমরা এমপি আনার হত্যায় ডিজিটাল অ্যাভিডেন্স পেয়েছি।

বিভিন্ন ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। তারা যে ঠান্ডা মাথায় তাকে হত্যা করেছে এবং পৈশাচিক কায়দায় নৃশংসভাবে এই লাশটা গুম করার উদ্দেশ্যে যাতে তার কোনোদিন মৃতদেহের কোন অংশ না পাওয়া যায় সেই জন্য তারা জিহাদ ও সিয়ামকে ব্যবহার করেছে। পাশাপাশি খুনিরা কাটআউট পদ্ধতি ব্যবহার করেছে।

তিনি বলেন, তারা কাউআউট পদ্ধতি ব্যবহার করেছে যাতে কারো তথ্য কারো কাছে না থাকে। যখন বাংলাদেশের কোনো লোক তাকে খুঁজে পাচ্ছে না। আমরা তার নিখোঁজ খবর পেয়েছি। তখন কিন্তু ভারতীয় পুলিশও তার তথ্য পাচ্ছে না।

সেই মুহূর্তে আমরা বাংলাদেশে তিনজনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে যে মূল কিলার শিমুল ভুঁইয়াসহ তিনজনকে গ্রেপ্তার করি। তারা কিন্তু তিনজনই আদালতে জবানবন্দি দিয়েছে। তারা আদালতে বলেছে, কীভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তারা আমাদের গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছে।

এর আগে ১২ মে ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজীম আনার। সেদিন সন্ধ্যা ৭টার দিকে কলকাতায় তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করতে যান। পরের দিন, ১৩ মে চিকিৎসক দেখাতে হবে জানিয়ে দুপুর ১টা ৪১ মিনিটে গোপালের বাড়ি থেকে বের হন আনার। সন্ধ্যায় ফিরবেন বলেও জানান তিনি।

পরে বিধান পার্কের কাছে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে উঠেছিলেন তিনি। চলে যাওয়ার পর সন্ধ্যায় আজীম তার বন্ধু গোপালকে জানান, তিনি দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন। পরে তার সঙ্গে ভিআইপিরা আছেন জানিয়ে বন্ধু গোপালকে ফোন না দেওয়ার জন্য সতর্ক করেছিলেন।

গত ১৫ মে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় এমপি আনার বন্ধু গোপালকে জানান, তিনি দিল্লি পৌঁছেছেন এবং ভিআইপিদের সঙ্গে আছেন। তাকে ফোন করার দরকার নেই। একই বার্তা পাঠান বাংলাদেশে তার ব্যক্তিগত সহকারী রউফের কাছেও।

১৭ মে আনারের পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে গোপালকে ফোন করেন। ওই সময় তারা গোপালকে জানান, তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। পরিবারের পক্ষ থেকে ওই দিন ঢাকায় থানায় অভিযোগ করা হয়। এরপর থেকে এমপি আনারের খোঁজ পাওয়া যায়নি।

২০ মে এমপি আনারের খোঁজ করতে গিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তার মোবাইল লোকেশন ট্র্যাক করে। তারা জানতে পারেন, কলকাতায় বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইলের লোকেশন একবার পাওয়া গিয়েছিল সেখানকার নিউমার্কেট এলাকায়।

এরপর ১৭ মে তার ফোন কিছুক্ষণের জন্য সচল ছিল বিহারে। পরে ২২ মে ভারতের এনডিটিভির খবরে বলা হয়, কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্লাটে এমপি আনারকে খুন করা হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ওভাই রাইডে ছাড় পা‌বেন বাংলা‌লিংক গ্রাহকরা

ভূমি মন্ত্রণালয় ২০০টির বেশি বিভিন্ন ধরণের ভূমিসেবা পর্যালোচনা হচ্ছে

আজ বিএনপি জরুরি সংবাদ সম্মেলন, সমাবেশ পেছালো দুইদিন

মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক গ্রেপ্তার

সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব: বাণিজ্যমন্ত্রী

কমতে পারে রাতের ও দিনের তাপমাত্রা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান

গোবিন্দগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২০২১-২২ অর্থবছরের বাজেটে তথ্য ও প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানালো টিক্যাব

করোনা মহামারির কারণে ডিসি সম্মেলন স্থগিত