300X70
মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সাগরে মিলতে পারে ৪০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৮, ২০২৩ ২:০৪ পূর্বাহ্ণ

* গবেষণা জরিপে বিপুল পরিমান খনিজসম্পদ, জ্বালানি, মৎস্য, প্রাণি ও পানিসম্পদসহ অজানা বহু সম্পদের সন্ধ্যান পাওয়া গেছে
* বঙ্গোপসাগরে মোট ৪৭৫ প্রজাতির মাছ, যেখানে ৩৬ প্রজাতির চিংড়ি, ২০ প্রজাতির কাঁকড়া, ৩৩৬ প্রজাতির শামুক-ঝিনুক ছাড়াও বিভিন্ন প্রকার অর্থনৈতিক ও জৈবগুরুত্বপূর্ণ সম্পদের সমাহার রয়েছে
* বঙ্গোপসাগরে ইলমেনাইট, টাইটেনিয়াম অক্সাইড, রুটাইল, জিরকন, ম্যাগনেটাইট, কোবাল্টসহ অত্যন্ত মূল্যবান ভারী খনিজের সন্ধান পাওয়া গেছে
* বাংলাদেশের সাগর সীমায় যুক্ত হয়েছে ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার এলাকা


বিশেষ প্রতিবেদক : অর্থনীতির গতিপ্রকৃতি পাল্টে অপার সম্ভাবনার সৃষ্টি করেছে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি। বাংলাদেশের ঐতিহাসিক সমুদ্র বিজয়ের পর ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার গভীর সাগরের বেশি এলাকাজুড়ে গবেষণা জরিপে পাওয়া গেছে বিপুল খনিজসম্পদ, জ্বালানি, মৎস্য, প্রাণি ও পানিসম্পদসহ অজানা বহু সম্পদের সন্ধ্যান।

এর মধ্যে ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিজয়ের পর বাংলাদেশ যে ২২টি ব্লক পেয়েছে সেগুলো থেকে প্রায় ৪০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে।

সমৃদ্র গবেষণা বা ওশানোগ্রাফিক ইনস্টিটিউটের গবেষণায় জানা যায়, ব্লু ইকোনমি উন্নয়নের জন্য স্বল্পমেয়াদি পরিকল্পনার আওতায় বঙ্গোপসাগরের পূর্ব উপকূল সংলগ্ন সেন্টমার্টিন দ্বীপ থেকে কুতুবদিয়া পর্যন্ত প্রায় ৫০০০ বর্গকিলোমিটার সমুদ্র এলাকার খনিজসম্পদ চিহ্নিতকরণ, ভূতাত্ত্বিক, ভৌত, রাসায়নিক ও জৈব উপাদানসমূহ চিহ্নিত করা হয়েছে।

মধ্যমেয়াদি পরিকল্পনার আওতায় কক্সবাজারে মেরিন অ্যাকুরিয়াম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সমুদ্র উপকূলের তেল নিঃসরণ, মেরিন অ্যাকুয়াকালচার (মেরিকালচার), কাঁকড়া ও ঝিনুক প্রভৃতির খাদ্যগুণ পরীক্ষা করা হচ্ছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় গভীর সমুদ্রের খনিজসম্পদ চিহ্নিতকরণ ও গবেষণার কাজ হচ্ছে।
জানা গেছে, বঙ্গোপসাগরে মোট ৪৭৫ প্রজাতির মাছ রয়েছে। যেখানে ৩৬ প্রজাতির চিংড়ি, ২০ প্রজাতির কাঁকড়া, ৩৩৬ প্রজাতির শামুক-ঝিনুক ছাড়াও বিভিন্ন প্রকার অর্থনৈতিক ও জৈবগুরুত্বপূর্ণ সম্পদের সমাহার। মৎস্যসম্পদ ছাড়াও সামুদ্রিক প্রাণী, সামুদ্রিক আগাছা, লতাগুল্মতেও ভরপুর বঙ্গোপসাগর।

এসব আগাছা প্রক্রিয়াজাতকরণ করে তৈরি করা যায় বিভিন্ন রোগের ওষুধ। স্পিরুলিনা নামক আগাছা চীন, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশে মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে। গবেষকরা বলছেন, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।

বঙ্গোপসাগরে ইলমেনাইট, টাইটেনিয়াম অক্সাইড, রুটাইল, জিরকন, ম্যাগনেটাইট, কোবাল্টসহ অত্যন্ত মূল্যবান ভারী খনিজের সন্ধান পাওয়া গেছে। এসব সম্পদ সঠিক উপায়ে উত্তোলন করতে পারলে হাজার কোটি টাকা বা তারও বেশি মূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। একই সঙ্গে রয়েছে নৌযান নির্মাণ শিল্প সমৃদ্ধ করার সুযোগও।

ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রমের মধ্যে ভৌত, রাসায়নিক, জৈব, ভূতাত্ত্বিক সমুদ্রবিদ্যা এবং পূর্ব উপকূলীয় ও সংলগ্ন সমুদ্র অঞ্চলের ওয়াটার কলাম প্যারামিটারের রেললাইন ডেটা সংগ্রহ করা হয়েছে। উপকূলীয় দূষণ নির্ধারণ ও ক্ষয় প্রক্রিয়া নির্ণয়ে গবেষণা করা হয়েছে। সামুদ্রিক শৈবাল থেকে বাণিজ্যিক পণ্য আহরণ, সামুদ্রিক কাঁকড়া চাষ পদ্ধতি নিরূপণ, রাজকাঁকড়া শনাক্তকরণ ও বিস্তার অনুসন্ধান করা হয়েছে।

এছাড়া পূর্ব উপকূলীয় সমুদ্র এলাকার প্রায় ৭ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকায় ভারী খনিজ ও পলি বণ্টন প্রক্রিয়া নির্ধারণের জন্য সামুদ্রিক ভূতাত্ত্বিক অনুসন্ধান সম্পন্ন করা হয়েছে। বঙ্গোপসাগরের জেলিফিশের বিতরণ এবং অর্থনৈতিক ব্যবহার পরিমাপ করা হয়েছে। উপকূলীয় সামুদ্রিক এলাকার সম্ভাব্য মাছ ধরার অঞ্চল খুঁজে বের করার জন্য আপওয়েলিং জোন এবং সমুদ্র স্তরবিন্যাস নির্ধারণ করা হয়েছে।

শনাক্তকরণ করা হয়েছে সেন্টমার্টিন দ্বীপের ৬০টিরও বেশি প্রজাতির প্রবাল। এছাড়া মেরিকালচার (মেরিন অ্যাকুয়াকালচার) দ্বারা সামুদ্রিক মৎস্য উৎপাদনের জন্য উপযুক্ত এলাকা চিহ্নিত করতে ম্যাপিং করা হয়েছে।

তথ্য মতে, বাংলাদেশের উপকূল এলাকা পূর্ব, মধ্য ও পশ্চিম এ তিন ভাগে বিভক্ত। এ তিনটি জোনের মধ্যে পূর্ব এলাকার (কক্সবাজার থেকে সেন্টমার্টিন) উপকূল ও এর কাছাকাছি অঞ্চলের পানি এবং বালি বিশ্লেষণ করা হয়েছে। একই সঙ্গে ভূতাত্ত্বিক প্যারামিটার নির্ণয়ের মাধ্যমে বিদ্যমান সম্পদ চিহ্নিতের চেষ্টা চলছে।

গবেষণার ফলাফল অনুযায়ী কক্সবাজার সমুদ্র এলাকায় উল্লেখযোগ্য পরিমাণে ৮-১৮ পর্যন্ত হেভি মিনারেল (খনিজ) পাওয়া গেছে। জাহাজ নিয়ে সংগ্রহ করা স্যাম্পল বা নমুনা পরীক্ষা করে চিহ্নিত করা হয়েছে ৭২ প্রজাতির সামুদ্রিক শৈবাল, যা ব্লুইকোনমির অপার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

সমুদ্রে গবেষণাকে ত্বরান্বিত করতে দ্রুতই একটি বিশেষ জাহাজ দেবে সরকার। তখন গবেষণায় অন্য মাত্রা যুক্ত হবে বলে জানিয়েছেন রিসার্চ ইনস্টিটিউটটির কর্মকর্তারা।
বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু শরীফ মো. মাহবুব-ই-কিবরিয়া বলেন, বিভিন্ন দেশের গবেষণায় আমাদের সমুদ্র অঞ্চল নিয়ে তেমন কোনো তথ্য নেই। অর্থাৎ আমাদের যে বিশাল সমুদ্র অঞ্চল রয়েছে তা অনেকটাই অক্ষত।

বর্তমান সরকার সমুদ্র অঞ্চল নিয়ে গবেষণার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে সমুদ্র নিয়ে বিভিন্ন গবেষণা চলছে। তাই
ব্লু ইকোনমি বাস্তবায়নে বাংলাদেশ এরই মধ্যে পাইলট কান্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা বিভিন্ন গবেষণা চালিয়ে যাচ্ছি এবং গবেষণার ফলাফল আমাদের আরও বেশি আশাবাদী করছে।

তিনি বলেন, দ্রুতই গবেষণার জন্য একটি নিজস্ব জাহাজ যুক্ত হবে। তখন আরও ভালোভাবে আমরা কাজ করতে পারবো। আমরা বিশ্বাস করি, আমাদের সমুদ্র এলাকায় যে পরিমাণ খনিজ, তেল, গ্যাস, মাছসহ অন্যান্য সম্পদ রয়েছে, সেগুলো দেশের অর্থনীতি অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

দেশে ব্লু ইকোনমির বিপ্লব ঘটাতে সমুদ্র সম্পদ কাজে লাগিয়ে অর্থনীতির আমূল পরিবর্তন করতে চাচ্ছে সরকার। এ লক্ষ্যে গবেষণার জন্য কক্সবাজারের রামুতে মেরিন ড্রাইভ সড়কের পাশে ৪০ একর জায়গার ওপর নির্মাণ করা হয়েছে ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট’। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪ একর জমির ওপর ইনস্টিটিউটটি প্রতিষ্ঠার প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভূমির পরিমাণ ১০ গুণ বাড়িয়ে ৪ একরের পরিবর্তে ৪০ একর জায়গার ওপর গবেষণাগার ও মেরিন অ্যাকুরিয়ামসহ এটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। ২০১৭ সালের ডিসেম্বর মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার মাধ্যমে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হয়।

‘সমুদ্রে অনুসন্ধান, দেশের কল্যাণ’ স্লোগান ধারণ করে এরই মধ্যে প্রতিষ্ঠানটি ভৌত ও স্পেস, ভূতাত্ত্বিক, রাসায়নিক, জৈব, পরিবেশ ও জলবায়ু এ ছয়টি বিভাগের মাধ্যমে গবেষণা পরিচালনা করছে। ২০১৭-১৮ অর্থবছরে ৫টি, ২০১৮-১৯ অর্থবছরে ৬টি, ২০১৯-২০ অর্থবছরে ১২টি, ২০২০-২১ অর্থবছরে ৮টি, ২০২১-২২ অর্থবছরে ৭টি এবং ২০২২-২৩ অর্থবছরে ৭টি গবেষণা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। সমুদ্রসম্পদ নিয়ে প্রতিষ্ঠানটির নানামুখী গবেষণা সুনীল অর্থনীতির অপার সম্ভাবনার দ্বার খোলার হাতছানি দিচ্ছে।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে সরেজমিনে দেখা গেছে, পাহাড়ের কোল ঘেঁষে নির্মিত ভবনটির দোতলায় রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির মাছ, কাঁকড়া, শামুক-ঝিনুক, সামুদ্রিক শৈবালসহ সমুদ্রসম্পদ গবেষণার নানা উপকরণ। রয়েছে একটি আধুনিক গবেষণাগার।

যেখানে চলে সমুদ্রের নানা অজানা বিষয় নিয়ে গবেষণা। রিসার্চ ইনস্টিটিউট সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের সমুদ্রসম্পদ অনেকটা অক্ষত অবস্থায় পড়ে রয়েছে। কিছু বিষয় গবেষণায় উঠে আসছে।

বৃহৎ পরিসরে কাজ করে সমুদ্রসম্পদ কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি অনন্য উচ্চতায় পৌঁছাবে।
বিশাল জলরাশি অঞ্চল হিসেবে সমুদ্রের নানা সম্পদ মানুষের কল্যাণে কাজে লাগানোর ফলে অর্থনীতির নতুন দ্বার উন্মোচিত হয়। আধুনিক বিশ্বে মানুষের অদেখা কিংবা অজানা এ সামুদ্রিক সম্পদ ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি হিসেবে পরিচিত। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা ও বাস্তবতার প্রেক্ষাপটে বিশ্বে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি।

এরই মধ্যে বিশ্বের উন্নত দেশগুলো সমুদ্র সম্পদ কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আমূল পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। তবে সেদিক থেকে বাংলাদেশের সমুদ্র অনেকটাই অক্ষত এখনো। সামুদ্রিক অর্থনীতি ঘিরে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ। আর এ সুনীল অর্থনীতির অনুসন্ধানে কাজ করছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
Real Money Immediate Win Video Games
Real Money Immediate Win Video Games
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী
খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

ডিএসইসির সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা কর্পোরেট চুক্তি

নাটক দেখতে বেইলি রোডে মহিলা সমিতিতে স্ত্রী-কন্যাসহ প্রধানমন্ত্রী

নাটােরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত

বাংলাদেশকে ২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে মালদ্বীপ

ফেনীর দুই হাসপাতালে ৬০টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

কীর্তি গড়া জোড়া সেঞ্চুরিতে ২১ ধাপ উন্নতি শান্তর

কো-ব্র্যান্ডেড স্মার্টফোন ম্যাক্সিমাস আর ওয়ান প্রো আনল রবি

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস

শহীদ বাংলাদেশি শান্তিরক্ষী সেনা কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত

যে ঘটনায় গ্রেপ্তার হলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় সহ-সভাপতি