300X70
শনিবার , ১৭ জুন ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সামাজিক নিরাপত্তাবেষ্টনী ও খাদ্য নিরাপত্তার এই বাজেট উন্নয়নমুখী : উপাচার্য ড. মশিউর রহমান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৭, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘সামাজিক নিরাপত্তাবেষ্টনী ও খাদ্য নিরাপত্তার এবারের বাজেট উন্নয়নমুখী। এই বাজেটে পুঁজিবাদী নয়, সমৃদ্ধ ও সুষম বাংলাদেশ নির্মাণই মূল লক্ষ্য।

এজন্য রাষ্ট্র, সমাজ এবং বাজার- এই তিন নিয়ামকের মাঝে সমন্বয় খুবই জরুরি।’ শুক্রবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এডুকেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) আয়োজিত ‘সমৃদ্ধ ও সুষম বাংলাদেশ নির্মাণ: বাজেট ২০২৩-২০২৪’ শীর্ষক আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।

দেশের ভূ-অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরে প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘একটা সময় এই অঞ্চল ছিল অর্থনীতিসহ বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ। ক্রমান্বয়ে শোষণের যাঁতাকলে আত্মশক্তিকে বিলীন করেছি। আমাদের ঐতিহ্য ছিল, সংস্কৃতি ছিল, অর্থনৈতিক বুনিয়াদ ছিল। মূলত. শোষণের যাঁতাকলে এই অঞ্চলের মানুষ আত্ম-প্রবঞ্চনার মধ্যে পড়েছে।

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় কাঁদা-মাটি জলে বেড়ে ওঠা বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন এই অঞ্চলের মানুষের স্বাধীনতা দরকার। তিনি এক যুগেরও বেশি সময় কারাগারে থেকে দেশের মানচিত্র এঁকেছেন। বঙ্গবন্ধুর রাষ্ট্রসৃষ্টির বিপ্লবের ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হয়। কেন তাঁকে হত্যা করা হয়েছিল? দ্বিতীয় বিপ্লব ছিল তাঁর বড় শত্রু।

দ্বিতীয় বিপ্লবে বঙ্গবন্ধু মূলত চেয়েছিলেন নতুন একটি অর্থনৈতিক কাঠামো গড়তে। তিনি বলেছিলেন প্রচলিত সমাজ ব্যবস্থা আমি ভেঙে ফেলব। তিনি বুঝতে পেরেছিলেন এই কাঠামোর অর্থনীতির বুনিয়াদে সংকট আছে।

সেই সংকট তিনি ভাঙতে চেয়েছিলেন। এই অঞ্চলে তিনি যে সংবিধানের চার মূলনীতির কথা বলেছিলেন তার মধ্যে অন্যতম হলো সমাজতন্ত্র। সমাজতান্ত্রিক ধারায় যদি এই অঞ্চলের অর্থনীতি বিন্যাস হতো তাহলে পুঁজিবাদী বিশে^র জন্য তা হতো ভয়ঙ্কর রকমের অশনি সংকেত।’

উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘আজকে কেন ড. ইউনূস তাদের কাছে গ্রহণযোগ্য। কারণ গরিব মানুষকে লোন দিয়ে সেখান থেকে মুনাফা করে পুঁজির যে বাজার সৃষ্টি হয়; মানুষকে শোষণ করে, মানুষকে ঋণ দিয়ে সেই ঋণ থেকে মুনাফা করে যে ব্যাংক পরিচালিত হয় তাতে পুঁজিবাদী ব্যবস্থার সম্প্রসারণের বিষয়টিই থাকে। কিন্তু বঙ্গবন্ধু কন্যার নীতিমাল হচ্ছে- প্রান্তিক, নিরণ্ন, অসহায় এমনকি হিজড়া, বেদে, বিধাব থেকে শুরু করে সবার কাছে সেফটি নেট প্রোগ্রাম নিয়ে যাওয়া।

একদিকে ঋণের অর্থনীতি, শোষণের অর্থনীতি- অন্যদিকে এই যে ফুড সিকিউরিটি এন্ড স্যোশাল সেফটি- এই দুুটি প্রোগ্রামই একটি রাজনীতিবিদের জীবনে বড় বিষয়।

একজন মানুষ তার অর্থনীতির পরিকল্পনায় খাদ্য নিরাপত্তা এবং বঞ্চিত মানুষকে টেনে তুলে বাজারে ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করেন। এটি পুঁিজবাদী দেশের পছন্দের জায়গা না। সেকারণে শেখ হাসিনার অর্থনৈতিক নীতিমালা তাদের অপছন্দ। ড. ইউনূসের শোষণের এবং ঋণের অর্থনীতি তাদের পছন্দ।’

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য আরও বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল মার্কিনিরা। আজও তারা বাংলাদেশের অর্থনীতির বিপক্ষে। ওই পুুঁজিবাদী ধারায় একচেটিয়া মনোপলি ক্যাপিটালিস্ট তৈরি হবে, সেটি আমাদের অর্থনৈতিক কাঠামোতে রাখিনি।

আমরা একটি সুষম বাংলাদেশ নির্মাণের কথা ভাবছি। সেই সুষম বাংলাদেশ নির্মাণে রাষ্ট্র, সমাজ এবং বাজার নিয়ামক শক্তি। এই বাজারের নিয়ন্ত্রণ এই সময়ে একটি দুঃসাধ্য বিষয়। পুঁজিবাদী বাজার সম্প্রসারণে একচেটিয়া ধনিক শ্রেণি তৈরি হয়।

একচেটিয়া ধনিক শ্রেণি তৈরি হলে ওই লুঙ্গি পরা, গেঞ্জি পরা মুক্তিযোদ্ধা প্রজন্মের কোথায় পরিবর্তন নিশ্চিত হবে? শুধু ধনিক শ্রেণির ভাগ্য পরিবর্তনের জন্য এই রাষ্ট্র নির্মিত হয়নি।

সেই কারণে পৃথিবী যখন যুদ্ধের দামামা বাজায় আমরা তখন লাখো শরণার্থীকে আশ্রয় দেই। এতে আমাদের স্বাস্থ্য ঝুঁকি আছে, খাদ্যঝুঁকি আছে। তারপরেও মানবিকতার জায়গা থেকে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। এ কারণেই আমরা মানবিকতায় পৃথিবীতে রোল মডেল সৃষ্টি করেছি।’

উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘যে মার্কিন যুক্তরাষ্ট্র সেদিন বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সংশ্লিষ্ট ছিল। তার প্রধান কারণ এই অঞ্চলে বঙ্গবন্ধু ঘোষিত সুষম বণ্টনের অর্থনীতির সমাজ কাঠামো, রাষ্ট্রকাঠামো গড়ে উঠলে তা পুঁজিবাদী অর্থনীতির জন্য হতো বড় অন্তরায়। সেকারণেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে।

এর সঙ্গে যুক্ত ছিল পাকিস্তান। এর বেনিফিসিয়ারি ছিল সামরিক শাসকরা। তারা একইভাবে দুর্নীতিগ্রস্থ অর্থনীতি কাঠামো গড়তে চেয়েছিল। এরফলে তৈরি হয়েছে ধনিক শ্রেণি। অসম, বৈষম্যপূর্ণ সমাজ। এরপর দীর্ঘদিন সামরিক শাসনের যাঁতাকলে ছিলাম আমরা।

মুক্তিটি কোন পথে আসল? বঙ্গবন্ধু কন্যা যেদিন দেশে ফিরে আসলেন। সেদিন তিনি কেন স্মার্ট বাংলাদেশের কথা বললেন না। ডিজিটাল বাংলাদেশের কথা বললেন না। সেদিন তিনি বললেন ভোট এবং ভাতের অধিকারের কথা। আসলে বঙ্গবন্ধু কন্যাকে প্রথমে স্মার্ট বাংলাদেশের ভিত্তি তৈরি করতে হয়েছিল।

তিনি প্রথমে ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করলেন। এরপর তিনি সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। এরপর তিনি ধীরে ধীরে অর্থনৈতিক বুনিয়াদ গড়েছেন।

আজকে ২০২৩ সালে তিনি এসে স্মার্ট বাংলাদেশের কথা বলছেন। এর মধ্যে চারটি কম্পোনেন্ট রয়েছে- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। এর মধ্য দিয়েই তৈরি হবে মুক্তিযুদ্ধের আধুনিক প্রজন্ম, যারা বিশে^ মাথা উঁচু করে দাঁড়াবে।’

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল জব্বার খান, বরিশাল বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. বদিউজ্জামান ভুঁইয়া প্রমুখ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পরিবেশদূষণ বিরোধী অভিযানে দুই অ্যালুমিনিয়াম কারখানা বন্ধ

সোনার বাংলা সবুজ করার লক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান : পরিবেশ ও বন মন্ত্রী

সুনির্দিষ্ট তথ্য ছাড়াই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা : স্বরাষ্ট্রমন্ত্রী

ঐতিহাসিক ৭ই মার্চ আজ

জাতীয় পার্টিকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছেন : জিএম কাদের

বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ নিয়ে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর বিবৃতি

লাক্সারিয়াস ফুড ব্রান্ড বাত্বীলের বাংলাদেশে ফ্রাঞ্চাইজ নিয়ে এলো বেক্সিমকো ফুডস লি:

ইরানের একটি কারপার্কে অবরুদ্ধ হয়ে পড়েছে অনেক শিক্ষার্থী, পুলিশের গুলি

উত্তরাঞ্চলের আম ব্যবসায়ীদের নিয়ে গ্রামীণফোনের বিশেষ উদ্যোগ

ত্রাণবোঝাই ট্রাক চালিয়ে পোল্যান্ডের পথে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী