300X70
বৃহস্পতিবার , ১৫ এপ্রিল ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সালমা আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় চিকিৎসকদের করোনা টেস্টিং বুথ স্থাপন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১৫, ২০২১ ১১:৩২ অপরাহ্ণ

প্রতিনিধি, চট্টগ্রাম: করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সম্মুখসারিতে কর্মরত চিকিৎসকদের করোনা স্যাম্পল সংগ্রহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) সহযোগিতায় মেডিকেল কলেজের শাহ্ আলম বীর উত্তম মিলনায়নে স্থাপিত বুথটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতি।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে বুথটি উদ্বোধন করা হয়। এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার, চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডাঃ মনোয়ার উল হক শামীম এবং সালমা আদিল ফাউন্ডেশনের পক্ষে বিশিষ্ট কলামিস্ট ও ইসলামী গবেষক আহমদুল ইসলাম চৌধুরী ও অ্যাডভোকেট সায়মন সেখানে উপস্থিত ছিলেন।
সম্মুখসারির চিকিৎসকদের জন্য আলাদা বুথ স্থাপনে সহযোগিতা করায় চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে সালমা আদিল ফাউন্ডেশনকে সাধুবাদ জানানো হয়।

মূলত: সম্মুখসারির চিকিৎসকদের সুবিধার্থে স্থাপিত হলেও নির্দিষ্ট সংখ্যক সাধারণ মানুষও এই বুথে করোনা স্যাম্পল প্রদান করতে পারবেন।

চিকিৎসকদের জন্য বিশেষ এই বুথ স্থাপনের বিষয়ে সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সালমা আদিল বলেন, “চট্টগ্রামের সন্তান হিসেবে যেকোনো আপদ-বিপদে সর্বাগ্রে আমি এখানকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। জাতির এই দুঃসময়ে নিজের জীবনকে বাজি রেখে যারা জনসেবা করে যাচ্ছেন, সম্মুখসারির সেইসব চিকিৎসকদের করোনা স্যাম্পল প্রদানকে আরো সহজতর করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। চট্টগ্রামের সন্তান হিসেবে তাদের পাশে থাকাটাকে আমি দায়িত্ব বলেও মনে করেছি।“

বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের প্রথম দিন থেকেই সমাজের বিভিন্ন স্তরের মানুষদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সালমা আদিল ফাউন্ডেশন (এসএএফ)। গতবছর মহামারীর প্রথম ঢেউ আঘাত হানার পর সারা দেশের হাজার হাজার অসহায় মানুষের ঘরে বিনামূল্যে খাবার পৌঁছে দেয় সালমা আদিল ফাউন্ডেশন। লকডাউনের ফলে উপার্জনহীন মানুষদেরকেও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়।

এছাড়াও চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সহ সম্মুখসারিতে কর্মরত পেশাজীবীদের মধ্যে পিপিই সহ অন্যান্য ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বিতরণ, ঢাকা ও চট্টগ্রামে বিনামূল্যে করোনা স্যাম্পল গ্রহণ এবং করোনায় মৃত ব্যাক্তিদের দাফনের ব্যবস্থাও গ্রহণ করে সালমা আদিল ফাউন্ডেশন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

চাল, শাকসবজি, আমসহ অনেক ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে : কৃষিমন্ত্রী

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

দ্বার খুলল স্বপ্নের পদ্মা সেতুর

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু পরিষদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন

করোনায় মৃত্যুর সংখ্যা ২০ লাখ ছাড়ালো

নোয়াখালীতে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

 আজ বাংলাদেশ বিশ্ব দরবারে শান্তি ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: রাষ্ট্রপতি

ঢাকাবাসী বৌদ্ধদের অন্তিম শেষকৃত্যের জন্য প্লট বরাদ্দ দেওয়ায় সরকারের প্রতি বৌদ্ধ সম্প্রদায়ের সন্তোষ প্রকাশ

স্প্রাইটের নতুন ক্যাম্পেইন দিচ্ছে টিভি ও ফ্রিজ জেতার সুযোগ