300X70
রবিবার , ১৭ জানুয়ারি ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সিএমএসএমই উন্নয়ন ও চরম দারিদ্র দূরীকরণে তরুনদের ভুমিকাই অগ্রগণ্য : ড. গওহর রিজভী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৭, ২০২১ ৪:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্ট্রাপ্রেনিউরশীপ (আইসিই) সেন্টার এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে গৃহীত ‘রিভাইভ’ প্রকল্পের অংশ হিসেবে গতকাল শনিবার (১৬ জানুয়ারী) বিকেলে ভার্চ্যুয়াল মাধ্যম জুমে ‘বাংলাদেশে সিএমএসএমইসঃ জার্নি, চ্যালেঞ্জেস এন্ড ফিউচার ডিরেকশন’ শীর্ষক ঢাকা বিভাগীয় ওয়েবিনার এর আয়োজন করা হয়।

আইসিই সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ রাশেদুর রহমানের সঞ্চালনায় ও সেন্টারের ভাইস-চেয়ারম্যান ড খন্দকার বজলুল হকের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড গওহর রিজভী এবং  বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর  একেএম সাজেদুর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ড মমতাজ উদ্দিন আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি জনাব খুরশিদ আলম।

ড গওহর রিজভী তার বক্তব্যের শুরুতে কুটির, ক্ষুদ্র, ছোট এবং মাঝারি (সিএমএসএম) খাতের উন্নয়নে আইসিই সেন্টারের উদ্যোগকে সাধুবাদ জানান।

তিনি বলেন আমাদের উদ্যোক্তাদের ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইনের সাথে লিংক করিয়ে দেয়াটা এখন সময়ের একটা দাবীতে পরিণত হয়েছে। আদিবাসীদের জন্য কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি বলেন তাদের জন্য যেসব প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন কার্যক্রম নেয়া হচ্ছে সেগুলো খুব সময়োপযোগী উদ্যোগ কিন্তু সমস্যা তৈরি হয় তাদের মার্কেটের সাথে লিংক করানোর ক্ষেত্রে। তিনি বলেন স্বাভাবিকভাবে উদ্যোক্তা মনোভাব ব্যক্তিস্বত্তা কেন্দ্রিক স্বভাব হলেও আদিবাসীদের ক্ষেত্রে এটি ভিন্ন কারন তারা ব্যক্তি স্বত্ত্বার থেকে সামষ্টিক স্বত্ত্বাকে বেশি গুরুত্ব দেয় আর এভাবেই তাদের ব্যবসায়ী শ্রেণী গড়ে উঠে।

২০৩০ এর লক্ষ্য পূরনের জন্য দেশের এমন পিছিয়ে পরা প্রান্তিক শ্রেণীকে সামনে আনতে হবে উল্লেখ করে তিনি বলেন এই ক্ষেত্রে আইসিই সেন্টার একটি অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারে।

নিহাদ কবির তার বক্তব্যে আন্তর্জাতিকীকরণের ব্যাপারে বলেন প্রথমে সিএমএসএম খাতকে একসাথে না দেখে বরং কুটির, ক্ষুদ্র, ছোট এবং মাঝারী শিল্পকে আলাদাভাবে বিবেচনা করে প্রতিটির জন্য ভিন্ন ভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়ন দরকার।

ছোট এবং মাঝারী শিল্পকে যখন একীভূত করে ফেলা হয় তখন নীতিগুলো কোনো কোনো ক্যাটাগরির জন্য প্রয়োজনের বাহিরে জটিলতার সৃষ্টি করে যেটা ব্যবসায়ীদের আন্তর্জাতিকীকরণের জন্য ক্ষেত্র বিশেষে সমস্যার সৃষ্টি করে।

তিনি রিভাইভ প্রকল্পের অধীনে বাংলাদেশের ৬৪ টি জেলার ম্যাপিং উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এর মাধ্যমে জেলা ভিত্তিক শিল্পায়নের সুযোগ এবং  সম্ভাবনার দ্বারকে উন্মোচন করা যাবে। একেএম সাজেদুর রহমান তার বক্তব্যে বাংলাদেশের ক্রমবিকাশমান অর্থনীতিতে সিএমএসএম খাতের উন্নয়ন অপরিহার্য উল্লেখ করে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরেন।

আইসিই সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ রাশেদুর রহমান তার বক্তব্যে রিভাইভ প্রকল্পের কার্যাবলী তুলে ধরেন। দেশের সিএমএসএমই ব্যবসায়ীগণ কেনো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এখনো অনেকটা পিছিয়ে আছে সেই বিষয়টি তুলে ধরার জন্য এই প্রকল্পের আওতায় সিএমএসএমই খাতের ব্যবসায়ীদের আন্তর্জাতিকীকরণ বিষয়ক একটি গবেষনাপত্রের কাজ হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এই আয়োজনে স্বাগত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মুহাম্মদ শরীয়ত উল্লাহ বলেন আন্তর্জাতিকীকরনের জন্য এই খাতের ব্যবসায়ীরা কতটুকু আগ্রহী এবং তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তা এই গবেষণাপত্রের মাধ্যমে তুলে আনা হবে যাতে পরবর্তীতে এই খাতে ব্যবসায়ীদের জন্য সঠিক নীতি-নির্ধারনে এটি কাজে আসে।

সিএমএসএমই খাতের ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশ এবং প্রসারের ক্ষেত্রে জন্য ক্লাস্টার ভিত্তিক উন্নয়ন প্রয়োজন বলে মত দেন ড মমতাজ উদ্দিন আহমেদ। তিনি সিএমএসএম খাতকে ভিন্নভাবে বিবেচনা করার জন্য ব্যারিস্টার নিহাদ কবিরের সাথে একাত্মতা প্রকাশ করেন।

 খুরশিদ আলম বলেন বাংলাদেশের উন্নয়নের যাত্রাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য সিএমএসএমই খাতের সুষম উন্নয়নের প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি আরো বলেন, দেশের অর্থনীতির জন্য এমন সংকটপূর্ন ক্রান্তিকাল অনিশ্চিতভাবে বারবার আসতে পারে। এটিকে বিবেচনায় রেখে উদ্যোগী মানসিকতা লালন করা তরুনদের সদা প্রস্তুত থাকতে হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঐতিহাসিক ১০ জানুয়ারি : বঙ্গবন্ধু ফিরে আসায় বাঙালির আত্মতৃপ্তির দিন

নান্দাইলে জমি ও ঘর পেলো ভূমিহীন ২১ পরিবার

ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, ইউপি সদস্যসহ নিহত ৩

১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস : শিক্ষানীতি ও বাস্তবতা

মাদক সেবনের দায়ে যুবকের ছয় মাসের কারাদন্ড

বিয়ানীবাজার পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনায় আছেন যারা

আজ রাত ৮ টায় এসএমএসে ভর্তি পরীক্ষার ফল পাবে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা

বিএনপির পেট্রোলবোমা সন্ত্রাসীরা মাঠে নেমেছে, প্রতিরোধ করতে হবে : তথ্যমন্ত্রী

মহেশপুরে ডিসি’র ব্যস্ত সময় পার, ফতেপুর জমিদার বাড়ি শিশু বিনোদন পার্ক করার পরিকল্পনা 

কাতারের দোহায় দূতাবাস পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা