300X70
সোমবার , ৩ জুলাই ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সিলেট-নেত্রকোণা-সুনামগঞ্জে বন্যার শঙ্কা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৩, ২০২৩ ১২:৩১ পূর্বাহ্ণ

# ঢাকায় ২ দিন বৃষ্টি কমবে, বাড়বে উত্তরে
নিজস্ব প্রতিবেদক : কালো মেঘ জমে বৃষ্টি শুরু হলে যেন থামার নাম নেই। ঈদুল আজহার আগের রাত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এমন টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন ভারী বৃষ্টি টানা আরও ১ সপ্তাহ চলতে পারে। আজ ঢাকায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘রোববার এবং সোমবার ঢাকায় তুলনামূলক কম বৃষ্টি হবে। ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

‘এই সময় দেশের উত্তরাঞ্চলে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এছাড়া আগামী ১ সপ্তাহ বিরতি দিয়ে প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে,’ বলেন তিনি। নাজমুল হক আরও বলেন, ‘আমরা মনে করছি, আগামী ৭২ ঘণ্টা পরে বৃষ্টিপাত সারা দেশে বিস্তৃত হবে।’

খণ্ডকালীন পূর্বাভাস বলছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিন সন্ধ্যায় ৬টা পর্যন্ত এসব এলাকার নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, ঝড়ো হাওয়ার সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা পার্থ প্রতীম বড়ুয়া বলেন, ‘দেশের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।’

গতকাল সকাল ৯টায় নেত্রকোণা ও সকাল ১১টায় সুনামগঞ্জ এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও আশেপাশের এলাকায় উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বাড়তে থাকায় পুরাতন সুরমা, যদুকাটাসহ কিছু নদীতে পানির সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে,’ বলেন তিনি।

পার্থ প্রতীম বড়ুয়া আরও বলেন, ‘উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকার জন্য সতর্কতা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে বন্যার পানি চলে আসতে পারে এবং ধরলা নদীর পানি বৃদ্ধিও অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।তবে স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা করছি আমরা, বড় কোনো বন্যা হবে বলে মনে হচ্ছে না, জানান তিনি।

পানি ঢুকছে সুনামগঞ্জ শহরে : টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে ফের বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে সুনামগঞ্জ পৌর এলাকার লঞ্চঘাট, বড়পাড়া, ইব্রাহিমপুর কাজির পয়েন্ট, ষোলঘর এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে দুর্ভোগে পড়েছেন শহরের বাসিন্দারা।

গত শনিবার সকালে সুরমা নদীর ছাতক পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, সুনামগঞ্জে পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গতকাল সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত সুনামগঞ্জে ৩৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে ঢলের পানি সুরমা, জাদুকাটা ও সীমান্ত নদী দিয়ে এসে নিন্মাঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে।

সুনামগঞ্জ পৌর শহরের কাজির পয়েন্ট এলাকার বাসিন্দা হাফিজুর রহমান বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাসার সামনে নদীর পানি চলে এসেছে। ভয়ে আছি, গতবারের মতো পরিস্থিতি হলে এবারও বিপদে পড়বো।

শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা ঝর্ণা বেগম বলেন, গত বন্যায় মানুষের এতো এতো কষ্ট হয়েছে, এখনও আমরা ভুলতে পারিনি। এর মধ্যে আবার পানি চলে আসছে। খুবই আতঙ্কের মধ্যে আছি।

অব্যাহত বর্ষণ আর ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পাউবো।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আমাদের আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস রয়েছে, সুনামগঞ্জে ও ভারতের চেরাপুঞ্জিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে সুনামগঞ্জের সব নদ নদীর পানি আরও বাড়তে পারে। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টা মধ্যে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাবেক মন্ত্রী শাজাহান খানের ৭ দিনের রিমান্ড

মরিসাসে কমনওয়েলথ অব লার্ণিংয়ের প্রোগ্রামে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার

অসহনীয় গরম, যানজট আর ভিড় ঠেকিয়ে বাজার করুন ‘দারাজ মার্ট’এ

ইতিবাচক হোন

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

স্বরূপে মেসি-ডি মারিয়া; আর্জেন্টিনার দুর্দান্ত জয়

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বড় জয়

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার ঘোষণা বাইডেনের

গোয়ালন্দ ও ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ হতে ৯ ছিনতাইকারী গ্রেফতার

সিলেটে পরিবহন ধর্মঘট: ভোগান্তিতে পরীক্ষার্থীসহ সর্বসাধারণ