300X70
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সুস্থ বিনোদন চর্চা জোরদারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১১, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : দেশের যুব ও ছাত্রসমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও সুস্থ বিনোদন চর্চা জোরদারের লক্ষ্যে জাতীয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে খেলাধুলা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

স্বাধীনতা দিবস উপলক্ষে মিরপুর-১৪ নম্বরে ইউজিসির আবাসিক এলাকায় আয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের পৃথক প্রীতি ক্রিকেট ম্যাচ এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার (১১ এপ্রিল) সকালে কমিশনের আবাসিক এলাকায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার (১০ এপ্রিল) সকালে একই ভেন্যুতে ইউজিসি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে স্বাধীনতা দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। উভয় ম্যাচে লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে অংশ নেন ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন দলগুলো।

প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, জাতীয় দিবসভিত্তিক এ ধরনের আয়োজন শুধু আনন্দ-উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, সহনশীলতা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলে। তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আন্তঃসম্পর্ক দৃঢ় হয়, দলগত কাজের মানসিকতা তৈরি হয় এবং একটি স্থিতিশীল, মানবিক ও ইতিবাচক শিক্ষা ও কর্মপরিবেশ নিশ্চিত করা সহজ হয়।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে সুস্থ প্রতিযোগিতা, সৃজনশীলতা ও দেশাত্মবোধের চর্চার সঙ্গে সম্পৃক্ত রাখা অত্যন্ত জরুরি। খেলাধুলা, বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক কার্যক্রম তরুণদের মানসিক বিকাশ, নৈতিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক মানসিকতা জোরদার করে এবং সহিংসতা, অসহিষ্ণুতা ও নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে সহায়ক হয়।

তিনি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জাতীয় দিবসগুলোতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, আইসিটি বিভাগের পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুখ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান।

এ সময় উপস্থিত ছিলেন অডিট বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) নাহিদ সুলতানা, ইউজিসি আবাসিক এলাকা কল্যাণ কমিটির সভাপতি ও অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মোক্তার জামান স্বাধীনসহ অ্যাসোসিয়েশন ও ইউনিয়নের নেতৃবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, শুক্রবার ইউজিসি কর্মচারী ইউনিয়ন আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের আঘাত, নিহত ২৬

আত্রাইয়ে ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের নিবন্ধন শুরু

অসুস্থ মাকে দেখতে গিয়ে সড়কেই ঝড়ল গৃহবধূ প্রাণ, পিকআপ চালক আটক

শাহবাগ ব্লকেড কর্মসূচি দিল হাসনাত আব্দুল্লাহ

আজ বিশ্ব হাসি দিবস

নারায়ণগঞ্জের কালাপাহাড়িয়ায় পর্যটন সুবিধা প্রবর্তন করা হবে : পর্যটন প্রতিমন্ত্রী

ফুলছড়ির শীর্তাত পরিবারের মাঝে কম্বল বিতরণ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিমান বাহিনীর হেলিকপ্টারে পার্বত্য এলাকায় নির্বাচনী সরঞ্জাম ও জনবল প্রেরণ

ইডেন কলেজে বিষপানে ক্যান্টিন বয়ের মৃত্যু

শোকের মাস আগস্ট শুরু