300X70
শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সেনাবাহিনী প্রধান কর্তৃক সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ ২০২৪

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২৯, ২০২৪ ১২:৩৬ পূর্বাহ্ণ
সেনাবাহিনী প্রধান কর্তৃক সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ ২০২৪

বাঙলা প্রতিদিন ডেস্ক : সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স-২০২৪ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৮-১১-২০২৪) ডিএসসিএসসি মিলনায়তন, ডিএসসিএসসি, মিরপুর সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হয়।
সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি এই
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মাঝে
গ্র্যাজুয়েশন (পিএসসি) সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে সেনাবাহিনী প্রধান বলেন,
দেশী ও বিদেশী সামরিক কর্মকর্তাদের কৌশলগত দক্ষতা বৃদ্ধিতে ও আন্তর্জাতিক সহযোগিতা
উন্নয়নে ডিএসসিএসসির ভূমিকা অনস্বীকার্য। গ্র্যাজুয়েশন সম্পন্নকারী অফিসারগণকে
অভিনন্দন জানিয়ে তিনি তাদের এই কোর্সে অর্জিত প্রজ্ঞা, সংকল্প ও পরিকল্পনাকে জাতির
অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের
কমান্ড্যান্টকে ডিএসসিএসসি কোর্স-২০২৪ এর সফল সমাপ্তির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমান্ড্যান্ট, ডিএসসিএসসি মেজর জেনারেল
চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এম ফিল। তিনি
কলেজের অগ্রগতি ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পেশাগত উন্নয়নে সেনাবাহিনী
প্রধানের অব্যাহত সহায়তা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে তাঁর সদয় উপস্থিতির জন্য আন্তরিক
কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর বক্তব্যে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই কোর্সে
অংশগ্রহণকারী অফিসারগণ আধুনিক সশস্ত্র বাহিনী পরিচালনায় একতা, বন্ধন ও
ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে অবদান রাখবে এবং তাদের অর্জিত জ্ঞানকে বিস্তৃত করবে।
এ বছর ডিএসসিএসসি কোর্স-২০২৪ এ বাংলাদেশ সেনাবাহিনীর ১৪১ জন, বাংলাদেশ
নৌবাহিনীর ৪০ জন, বাংলাদেশ বিমান বাহিনীর ২৬ জন, বাংলাদেশ পুলিশের ৩ জন এবং চীন,
জার্মানী, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, কুয়েত, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি,
নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, সিয়েরা লিওন, দক্ষিন আফ্রিকা,
দক্ষিন সুদান, শ্রীলংকা, তানজানিয়া, তুরস্ক, উগান্ডা ও জাম্বিয়া থেকে আগত ৫৭ জন
অফিসারসহ ২৬৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, এ বছর মোট ১৩ জন নারী
অফিসার গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি আন্তর্জাতিক
খ্যাতিসম্পন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান। সশস্ত্র বাহিনীর মধ্যম পর্যায়ের নির্বাচিত অফিসারগণকে
কমান্ডার ও স্টাফ হিসাবে ভবিষ্যতের গুরু দায়িত্ব পালনে দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্যে এই
প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সর্বমোট ৬৫০৩ জন
অফিসার এই প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন; তন্মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর
৫০৭৯ জন, ১৭ জন পুলিশ অফিসার এবং ৪৫টি বন্ধুপ্রতিম দেশের মোট ১৪০৭ জন বিদেশী সশস্ত্র
বাহিনীর অফিসার এই প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।
আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সশস্ত্র বাহিনী
বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ
(চাকুরীরত ও অবসরপ্রাপ্ত), বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকবৃন্দ, বাংলাদেশে
নিযুক্ত বিভিন্ন দেশের ডিফেন্স/ মিলিটারি/নেভাল/ এয়ার এ্যাডভাইজার/ এ্যাটাচিগণ এবং স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্ট্যাইল ক্রাফটের শেয়ার বেচবে উদ্যোক্তা পরিচালক

তামিম রানআউট, ডাক মারলেন শান্ত

হাতিয়াতে বাজারে ইলিশ নেওয়ার পথে আটক ৪

কাজাখস্তানে শুরু হয়েছে অ্যাডফিয়াপের ৪৬তম বার্ষিক সভা

করোনা ভাইরাস: মসজিদে নামাজ আদায়ে ৯ নির্দেশনা

আর্টসে‌ল সদস‌্যদের সা‌থে দেখা করার সু‌যোগ পেল বাংলালিংকের ক্যাম্পেইন বিজয়ীরা

মোরেলগঞ্জে নিখোঁজ ড্রেজার শ্রমিকের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ

আজ জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর ৯৯তম জন্মদিন

শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদাৎবার্ষিকীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের শ্রদ্ধা