300X70
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৩০, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি : প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আগামী সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে চট্টগ্রাম হতে শুরু হবে। দেশের ইতিহাসে সর্ববৃহৎ এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ৯ আগস্ট হওয়ার কথা থাকলেও চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা, ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রভৃতি সার্বিক দিক বিবেচনায় এ প্রতিযোগিতার উদ্বোধন ১ মাস পিছিয়ে সেপ্টেম্বর মাসে নির্ধারণ করা হয়েছে। ঐদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। তবে উপজেলা পর্যায়ে খেলা নির্দিষ্ট সময়ে চলতে থাকবে। এ প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে ৪০ হাজার ২৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৬০ লাখেরও বেশি শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করে দল গঠন করা হবে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ চট্টগ্রাম প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব তথ্য তুলে ধরেন। শিক্ষা মন্ত্রণালয় এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, মোহাম্মদ এরশাদ উল্লাহ এমপি, আবু সুফিয়ান এমপি, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বক্তৃতা করেন।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ঢাকা ও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাব নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়- এ প্রতিযোগিতায় দেশের ১৯ হাজার ২১১ মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ৫৫৬টি স্কুল এন্ড কলেজ, ৩ হাজার ৩৮০টি কলেজ, ৯ হাজার ২৯৬টি মাদ্রাসা, ৬ হাজার ৭৮৮টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে।
প্রতিযোগিতা মাধ্যমিক পর্যায়ে বালক ও বালিকা দল এবং উচ্চ মাধ্যমিক/সমমান পর্যায়ে বালক ও বালিকা দল গঠনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। মাধ্যমিক পর্যায়ের খেলা প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলা পর্যায়ে সম্পন্ন হবে এবং শেষ হওয়ার পর জেলা, শিক্ষা অঞ্চল (বিভাগ) এবং জাতীয় পর্যায়ে সম্পন্ন হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের খেলা ৬ অক্টেবর শুরু হয়ে বিভিন্ন ধাপ অতিক্রম করে জাতীয় পর্যায়ে গিয়ে শেষ হবে। মাধ্যমিক পর্যায়ে বালক ও বালিকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বালক ও বালিকা দল এ চার ক্যাটাগরিতে ৮ অঞ্চলের ৩২টি দল নিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। মোট ৪টি দল জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। এছাড়া সেরা থিম সং, রিল মাস্কাট তৈরিকৃত ব্যক্তি/প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এ প্রতিযোগিতা শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি দেশের শিক্ষার্থীদের অংশ গ্রহণে একটি বৃহৎ ক্রীড়া উদ্যোগ। মেধাবী ফুটবলার নির্বাচন করে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি, স্কুল কলেজ পর্যায়ে নিয়মিত ফুটবল চর্চার পরিবেশ সৃষ্টি এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা – এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য। তাছাড়া এর মাধ্যমে তরুন সমাজকে মাদক সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় হতে দুরে রেখে ইতিবাক কর্মকান্ডে সম্পৃক্ত করা যাবে। ফলে তাদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা সৌহার্দ্র ও দলগত মনোভাব গড়ে উঠবে। ইতোমধ্যে সারা দেশে এ প্রতিযোগিতা আয়োজনের যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে তিনি প্রতিযোগিতার সফল আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন।

পরে শিক্ষামন্ত্রী ও অতিথিগণ এ বিষয়ক রোড় শো তে অংশ নেন। রোড শো শেষে তারা জেলা স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন ও কর্মরতদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শাহ আমানতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইম্পেরিয়াল লাউঞ্জের উদ্বোধন

ব্র্যাক ব্যাংক এর ৬৩০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালুর মাইলফলক অর্জন

ইন্টারন্যাশনাল উইমেন, পিস এন্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) সেমিনার-২০২২ উদ্বোধন

২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যালয়সমূহে হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটিতে যুক্ত হবে : প্রতিমন্ত্রী পলক

চট্টগ্রাম ইপিজেডে বাংলাদেশি কোম্পানির ৩১.৭৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ

বোদায় দেশে সর্ব বৃহত্তর মাল্টাবাগান পরিদর্শন করলেন কৃষি বিভাগের ডিডি

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি শাহীনুর, সম্পাদক রবি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নাঙ্গলকোটে মুক্তিযোদ্ধা সংবর্ধনা

সার্চ কমিটির বৈঠক বিকেলে, ১০ জনের নাম চূড়ান্তের সম্ভাবনা

রেলপথে ৭ মাসে ১০৫২ দুর্ঘটনা, নিহত ১৭৮