প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে ৮টি ইউপির মধ্যে নৌকা প্রতীক প্রাপ্ত যে ৪টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
সনমান্দি ইউনিয়ন পরিষদ: দ্বিতীয় মেয়াদে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান জিন্নাহ্। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাকে সমর্থন করে মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন ।
পিরোজপুর ইউনিয়ন পরিষদ: দ্বিতীয় মেয়াদে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইন্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাকে সমর্থন করে মনোনয়ন প্রত্যাহার করেছেন।
বারদী ইউনিয়ন পরিষদ : প্রথম মেয়াদে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লায়ন মাহবুবুর রহমান বাবুল। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাকে সমর্থন করে মনোনয়ন প্রত্যাহার করেছেন।
কাঁচপুর ইউনিয়ন পরিষদ। দ্বিতীয় মেয়াদে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোশাররফ ওমর। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাকে সমর্থন করে মনোনয়ন প্রত্যাহার করেছেন।
প্রত্যেক ইউপিতে নৌকার বিদ্রোহী প্রার্থী ছিলো কিন্তু নৌকা প্রতীক প্রাপ্ত প্রার্থীদের দূরদর্শিতা ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ অন্য যে কোন সময়ের চেয়ে বর্তমানে শক্তিশালী হওয়ার কারণে বিদ্রোহী প্রার্থী ও সতন্ত্র প্রার্থীদের সাথে সুকৌশলে সমন্বয় করা হয়েছে। পাশাপাশি বিদ্রোহী ও সতন্ত্র প্রার্থীরাও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
এখন বাকি আছে আরো ৪টি ইউপি, সেগুলো হলো সাদিপুর ইউনিয়ন, জামপুর ইউনিয়ন, নোয়াগাও ইউনিয়ন ও শম্ভুপুরা ইউনিয়ন। সেখানে বিদ্রোহী ও সতন্ত্র প্রার্থী রয়েছে। তবে আশা করেন বাকি ৪টিতেও নৌকার জয় হবে বলে আশা প্রকাশ করেন প্রার্থীরা।



































