300X70
মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ব্র্যাক ইউনিভার্সিটি আর্থিক অপরাধ যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে সহযোগিতা করছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৩, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ব্র্যাক ইউনিভার্সিটি ‘এফসিসি সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করেছে, যার লক্ষ্য পেশাদার বিকাশ বাড়ানো এবং আর্থিক অপরাধ ও কমপ্লায়েন্স (এফসিসি) এর বিভিন্ন দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ছয় সপ্তাহের এই কোর্সটি স্নাতক ছাত্র/ছাত্রী এবং কর্মরত পেশাদার উভয়ের জন্য উন্মুক্ত থাকবে।

ব্র্যাক বিজনেস স্কুল (বিবিএস) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ দ্বারা যৌথভাবে কিউরেট করা কোর্সটি অংশগ্রহণকারীদের বর্তমান এবং ভবিষ্যত কর্মক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীরা প্রতারণামূলক আর্থিক ক্রিয়াকলাপ এবং প্রতারণামূলক কর্মকান্ড এবং এর প্রতিকার সম্পর্কে জ্ঞানার্জনের পাশাপাশি এইখাতে যথাযথ কমপ্লায়েন্স নিশ্চিতকরণ ও ব্যবস্থাপনা সম্পর্কে সম্মুখ দক্ষতা অর্জনে সক্ষম হবেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, “ব্র্যাক ইউনিভার্সিটির সাথে অংশীদারিত্বে ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড কমপ্লায়েন্স সার্টিফিকেশন প্রোগ্রামের উদ্বোধন করতে পেরে আমি গর্বিত। এই কৌশলগত অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ দক্ষতার ঘাটতি পূরণ করবে। এই কোর্সের মাধ্যমে অর্জনকৃত জ্ঞান ও দক্ষতা অংশগ্রহণকারীগণের আর্থিক খাতে সফলভাবে কর্ম পরিচালনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে বাংলাদেশে প্রথমবারের মতো একটি প্রোগ্রাম চালু করা হয়েছে যা ব্যাংকিং এবং একাডেমিয়াকে একত্রিত করে। স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্র্যাক ইউনিভার্সিটির সাথে প্রোগ্রামটি যৌথভাবে তৈরি করতে পেরে আনন্দিত। একটি টেকসই কর্পোরেট সংস্কৃতি গড়ে তোলার জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় নৈতিক মানসিকতা অপরিহার্য যা এই প্রোগ্রামটির একটি বিশেষ লক্ষ্য।”

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মোঃ মাসুদ বিশ্বাস বলেন, “এই উদ্যোগটি এএমএল/সিএফটি কমপ্লায়েন্স অর্জনের জন্য অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতার সাথে শক্তিশালী করার জন্য ডিজাইন করা হয়েছে। সাটিফিকেশন প্রোগ্রামের লক্ষ্য হল অংশগ্রহণকারীদের সঠিক জ্ঞান দিয়ে দক্ষায়ন করা। যা তাদেরকে অবৈধ আর্থিক কর্মকান্ড সনাক্ত করতে, তদন্ত করতে এবং প্রতিরোধ করতে সক্ষম করবে। এই প্রচেষ্টা প্রতিষ্ঠান এবং সামগ্রিকভাবে জাতির আর্থিক ব্যবস্থাকে সুরক্ষিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি চির-বিকশিত বিশ্বে, যেখানে আর্থিক অপরাধ গতিশীল, সেখানে আর্থিক অপরাধের বিরুদ্ধে সফল হবার জন্য সঠিক দক্ষতার প্রয়োজন।”

ব্র্যাক ইউনিভার্সিটি-এর ট্রেজারার অধ্যাপক মাহবুব রহমান, পিএইচডি বলেন, “বাংলাদেশে আর্থিক অপরাধ এবং কমপ্লায়েন্স সম্পর্কিত জ্ঞানের প্রসারে ব্র্যাক বিজনেস স্কুল এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব এবং যৌথ উদ্যোগ সম্পর্কে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এফসিসি সার্টিফিকেট প্রোগ্রাম যারা ব্যাঙ্কিং এবং ফিনান্সে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তাদের আর্থিক অপরাধ এবং প্রতারণা প্রতিরোধ সংক্রান্ত প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়ক হবে। ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রতিভা এবং দক্ষতা বিকাশের জন্য এই ধরনের প্রচেষ্টা প্রয়োজন।”

ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে সনদ প্রদান অনুষ্ঠানটিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান মোঃ মাসুদ বিশ্বাস, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর কোষাধ্যক্ষ অধ্যাপক মাহবুব রহমান, পিএইচডি-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দেশের দীর্ঘমেয়াদী অংশীদার হিসাবে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রবৃদ্ধি এবং স্থিতিস্থাপকতার অনুপ্রেরণামূলক গল্পের সাথে যুক্ত হয়েছে। ১১৯ বছরেরও বেশি সময় ধরে, ব্যাংক এই দেশে বিনিয়োগের মাধ্যমে বাণিজ্য ও উন্নয়নের জন্য, বৃহত্তর অন্তর্ভুক্তি প্রচারের জন্য পরিষেবা প্রসারিত করা এবং স্টেকহোল্ডারদের জন্য নতুন সুযোগ তৈরি করার জন্য নিবেদিত রয়েছে।

এছাড়াও, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আর্থিক অপরাধের বিরুদ্ধে প্রতিরক্ষা গঠন করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় শিক্ষাপীঠ যা সমসাময়িক সময়ের চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে নিবেদিত।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শিশু মনে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে : রুমানা আলী

সরকার প্রাকৃতিক সম্পদের হিসাব প্রণয়নের উদ্যোগ নিয়েছে : পরিবেশমন্ত্রী

বন্ধের দিনেও খাল খননে ডিএনসিসি

ঘুরে আসুন বালাপুর জমিদার বাড়ি

টেক্সাসে লরির ভেতর ৫৩ লাশ, যে তথ্য দিলেন সেই চালক

ঢাবির অধ্যাপক আহমেদ কবিরের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সফল লিভার প্রতিস্থাপন

হুয়াওয়ে ক্লাউডে প্রথম ভার্চুয়াল মানুষ

চুয়াডাঙ্গার দর্শনা চিনিকলে আখ মাড়াই উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী

মেঘনা ইন্স্যুরেন্সের ২৬ বছর পূর্তি উদযাপন