300X70
মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘স্ট্যাবল’ অবস্থানের সাথে ‘বি+’ ক্রেডিট রেটিং অর্জন করেছে ব্র্যাক ব্যাংক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৯, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের একমাত্র কোম্পানি হিসেবে ব্র্যাক ব্যাংক বিশ্বখ্যাত এই সংস্থা দ্বারা ক্রেডিট রেটিং সম্পন্ন করে আসছে

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ব্র্যাক ব্যাংক আবারও বিখ্যাত মার্কিন ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস কর্তৃক ‘স্ট্যাবল’ অবস্থানের সাথে ‘বি+’ ক্রেডিট রেটিং অর্জন করেছে।

সাম্প্রতিক ব্যাংকিং ইন্ডাস্ট্রি কান্ট্রি রিস্ক অ্যাসেসমেন্ট (BICRA)-এ বাংলাদেশের শিল্পের ঝুঁকি প্রবণতা ‘স্ট্যাবল’ থেকে ‘নেগেটিভ’-এ অবনমিত হওয়া সত্ত্বেও এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস ‘স্ট্যাবল’ অবস্থানের সাথে ব্র্যাক ব্যাংকের ‘বি+’ দৃঢ় ক্রেডিট রেটিং বজায় রেখেছে।

৮ আগস্ট ২০২৩-এ এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিং- এর স্বীকৃতি মূলত ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংকের শক্তিশালী অবস্থানকেই তুলে ধরে। স্থিতিশীল আউটলোকসহ তাদের দীর্ঘমেয়াদী রেটিং B+ ব্র্যাক ব্যাংকের উন্নত সম্পদ-গুণমান, বিদেশি ও দেশীয় মুদ্রায় দক্ষ তারল্য ব্যবস্থাপনা এবং মূলধন পর্যাপ্ততার প্রমাণ। বৈচিত্র্যময় ব্যবসায়িক মডেল, বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, অভিজ্ঞ সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং শক্তিশালী ব্যবসায়িক সুশাসন-সংস্কৃতি ব্যাংকের সুদৃঢ় অবস্থানের প্রামাণ্য দলিল হিসেবে উদ্ভাসিত।

ব্র্যাক ব্যাংক সম্পর্কে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস একটি বিবৃতিতে বলে, “ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি এটিকে তার রিটেইল রেমিট্যান্স এবং রপ্তানিমুখী গ্রাহকদের অর্জিত বৈদেশিক মুদ্রা প্রাপ্তিতে সক্ষম করে তুলেছে। এটি ব্যাংকিং খাতে বিরাজমান মার্কিন ডলার তহবিলের চাপ কিছুটা হলেও কমাতে সাহায্য করছে। আমরা বিশ্বাস করি যে, ব্যাংকটি বাংলাদেশে বিরাজমান চ্যালেঞ্জিং পরিস্থিতি দৃঢ়তার সাথে পার করার পাশাপাশি আগামী ১২ থেকে ১৮ মাস নিজেদের শক্তিশালী আর্থিক অবস্থান ধরে রাখবে।”

ক্রেডিট রেটিং সম্পর্কে বলতে গিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও জনাব সেলিম আর. এফ. হোসেন বলেন, “এই অর্জন আমাদের মূলধন ভিত, সম্পদের গুণমান, সুশাসন এবং তারল্যের অবস্থান বৃদ্ধিতে আমাদের অটল প্রতিশ্রুতির অকাট্য প্রমাণ। এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস কর্তৃক স্বীকৃতি পাওয়া একমাত্র বাংলাদেশি কোম্পানি হতে পেরে আমরা সত্যিই অনেক গর্ববোধ করছি।”

তিনি আরও বলেন, “এই গৌরবপূর্ণ মুহূর্তে আমরা আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, সহকর্মী, রেগুলেটর, বোর্ড মেম্বার এবং সকল স্টেকহোল্ডারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের অবিচল আস্থা এবং সমর্থন আমাদের এই ধরনের বড় অর্জনের মূল চাবিকাঠি।”

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কাল থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি

সারাদেশে কৃষকের মাঝে ৩ হাজার ২০ কোটি টাকার বিভিন্ন কৃষিযন্ত্র’ বিতরণ উদ্বোধন

শেখ হাসিনা সবচেয়ে বেশি গণমাধ্যমবান্ধব সরকার প্রধান : শ ম রেজাউল করিম

নিউমার্কেটে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ ১ জন গ্রেফতার

জলঢাকায় মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শহর ও গ্রামের পার্থক্য দূর হয়েছে : পরিবেশমন্ত্রী

নান্দাইলে কালভার্ট ভেঙ্গে চরম ভোগান্তিতে ১৫ গ্রামের মানুষ

ঘূর্ণিঝড় রেমালে জলোচ্ছ্বাসে প্লাবিত নিম্নাঞ্চল, বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো বাগেরহাট

সিয়েরা লিওনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯১

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ১৯০৩