300X70
বুধবার , ১৭ মে ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

স্থগিত এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১৭, ২০২৩ ১২:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ মেও ২৮ মে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের পরীক্ষা নিম্নমোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থগিত হওয়া পদার্থ বিজ্ঞান (তাত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নেবে কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। অপরদিকে আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে গার্হস্থ্য বিজ্ঞান (তাত্ত্বীয়), কৃষি শিক্ষা (তাত্ত্বীয়), সঙ্গীত (তাত্তীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তাত্ত্বীয়) পরীক্ষা। এ পরীক্ষায় অংশ নেবেন ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীরা।

এছাড়া সঙ্গীতসহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৯ মে থেকে (৪ জুন) রোববারের মধ্যে অবশ্যই সম্পন্ন করার কথা বলা হয়েছে। একইসঙ্গে আগামী (১১ জুন) রোববারের মধ্যে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক শাখায় জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে ব্যবহারিক পরীক্ষাগুলো স্ব স্ব পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এর আগে গত সোমবার (১৫ মে) রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে স্থগিত হওয়া সব বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ শিগগিরই জানানো হবে। স্থগিত এই পরীক্ষার দিন তারিখ ও সময়সূচি কিছুদিনের মধ্যেই জানানো হবে। বিষয়টি আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। সব লিখিত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার ও সোমবারের চলমান (১৩ ও ১৪ মে) সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিশ্ব পরিবেশ দিবস আজ

অবশেষে নড়াইলের পৌর মেয়র জাহাঙ্গীরের মৃত্যু

যুক্তরাষ্ট্রে মুসলিম যুবক হত্যায় ৩ শ্বেতাঙ্গের যাবজ্জীবন কারাদণ্ড

মা ও মেয়ে একসাথে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা

দেশে করোনায় একদিনে আরও ৮৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩৪১ জন

মাংকিপক্সের নাম বদলে ‘ট্রাম্পের নামে’ রাখার প্রস্তাব!

নান্দাইলে ৫ ইটভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা

ভারত ছাড়াও অন্য দেশ থেকেও করোনা টিকা আনবে সরকারের : তথ্যমন্ত্রী