300X70
বুধবার , ২ মার্চ ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

স্বর্ণদ্বীপ এলাকায় সেনাবাহিনী প্রধান কর্তৃক সশস্ত্র বাহিনীর যৌথ ম্যানুভার অনুশীলন পরিদর্শন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২, ২০২২ ৭:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : নোয়াখালি জেলার সুবর্ণচর উপজেলার জাহাজ্জ্যারচর বর্তমান স্বর্ণদ্বীপ এ ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক আয়োজিত যৌথ ম্যানুভার অনুশীলন-২০২২ এ একটি পদাতিক ব্রিগেড গ্রুপ এর আক্রমণের অনুশীলন প্রত্যক্ষ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

 

 

সেনাবাহিনী প্রধান অনুশীলন স্থলে আগমন করলে তাকে অভ্যর্থনা জানান জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া মেজর জেনারেল মো: ফয়জুর রহমান, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট স্থায়ী উক্ত অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সেনাসদস্যগণ সত্যিকারের যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন।

উক্ত অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর সাথে বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনী, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডোসহ সকল আর্মস এবং সার্ভিসেস অংশগ্রহণ করে। এছাড়াও উক্ত মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী এবং আর্মি এভিয়েশনের যুদ্ধ বিমান ও হেলিকপ্টার অংশগ্রহণ করে। ছত্রী সেনা অবতরণের মাধ্যমে স্বর্ণদ্বীপে আজ র্পূণাঙ্গ সমরের আবহ সৃষ্টি হয়।

সেনাবাহিনী প্রধান অনুশীলন প্রত্যক্ষ শেষে সমাপনী বক্তব্যের শুরুতেই মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেনাবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা।

এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব ৰক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনাসদস্যদের প্রস্তুত থাকতে হবে। এই আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনাসদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত।

এছাড়াও তিনি আভিযানিক সাফল্য অর্জনের লক্ষ্যে ভূ-প্রকৃতি ও সম্পদের সঠিক ও সর্বোত্তম ব্যবহারও নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করেন। পরিশেষে, সেনাবাহিনী প্রধান উক্ত অনুশীলনে অংশগ্রহণকারী সেনাসদস্যদের দক্ষতা ও উঁচুমানের প্রশিক্ষণের প্রশংসা করেন। উক্ত অনুশীলনে সেনাবাহিনী প্রধানের সাথে সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধান অনুশীলন প্রত্যক্ষ শেষে স্বর্ণদ্বীপে সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কার্যক্রম পরির্দশন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বর্ণদ্বীপে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে বিভিন্ন ধরণের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম গৃহিত হয়েছে।

স্বর্ণদ্বীপ ব্যাপক বনায়নের পাশাপাশি ভিয়েতনামী নারিকেল বাগান ও ধান চাষসহ বিভিন্ন ধরণের ফসল উৎপাদিত হচ্ছে। পর্যায়ক্রমে ফসলি জমির পরিমাণ বৃদ্ধি করে দ্বীপটিকে খাদ্য ভান্ডার হিসেবে পরিণত করার পরিকল্পনা করা হয়েছে।

এছাড়াও বৃহৎ আকারে মৎস চাষসহ পশু পালন ও হাঁসের খামারের মাধ্যমে জাতীয় উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী প্রজ্ঞা ও সময়োপযোগী সঠিক সিদ্ধান্তের সফল বাস্তবায়ন এবং সেনাবাহিনীর সক্রিয় তদারকিতে স্বর্ণদ্বীপে আজ একটি সম্ভাবনাময় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

সেনাবাহিনী প্রধান পরির্দশন শেষে গৃহিত কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

করোনা মহামারীর মধ্যেও দেশব্যাপী বিসিক শিল্পনগরীতে স্বাস্থবিধি মেনে উৎপাদন অব্যাহত রয়েছে

সবাই মিলে কাজ করলে যেকোনো দুর্যোগ মোকাবেলা সম্ভব : সুনামগঞ্জে সেনাবাহিনী প্রধান

আগামী ৩ দিন নন-শিডিউল ফ্লাইটের খরচ মওকুফ : বিমান উপদেষ্টা

কর্মসংস্থান সৃষ্টি-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংকের অঙ্গীকার

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিস্টার-১ এর নবীনবরণ অনুষ্ঠান

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অর্থমন্ত্রীর অভিনন্দন

পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনীয় বিমান ধ্বংস করার দাবি রাশিয়ার

নারী থেকে পুরুষ হয়েছিলেন ইশা ইসমাইল, ছয় বছর পর আবারও নারী হওয়ার প্রক্রিয়া শুরু!

যাত্রাবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

আরও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বেসরকারী মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন অনুমোদন