300X70
বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

স্বশরীরে উপস্থিতির ভিত্তিতে ক্লাস শুরু করেছে ডিপিএস এসটিএস (দিল্লি পাবলিক) স্কুল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৬, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন
কোভিড-১৯ বৈশ্বিক মহামারি এবং এর সংক্রমণ হ্রাসে বাংলাদেশ সহ সারা বিশ্বে আরোপিত নানাবিধ বিধিনিষেধ এমন এক অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি করেছে, যা আমাদের জীবনে ব্যাপক প্রভাব ফেলছে। গত বছর, বিশ্বের বেশিরভাগ দেশের সরকার প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

দুশ্চিন্তা, উদ্বেগ ও দূরশিক্ষার এক বছরের বেশি সময় পরে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা নিয়ে গতকাল খুলেছে স্কুল। সরকারের সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার মধ্য দিয়ে ডিপিএস এসটিএস (দিল্লি পাবলিক) স্কুল গত রোববার (১২ সেপ্টেম্বর) ক্যাম্পাসে সরাসরি উপস্থিতির ভিত্তিতে ক্লাস শুরু করেছে।

স্কুল প্রাঙ্গনে প্রবেশের আগে ডিপিএস এসটিএস একটি নন-কন্টাক্ট ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে এন্ট্রি চেক পরিচালনা করবে এবং সকল শিক্ষার্থী মাস্ক পরিধান করেছে কিনা তা নিশ্চিত করবে। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে ডিপিএস এসটিএস স্পর্শহীন, প্যাডেল-চালিত হাত ধোয়ার ব্যবস্থা সহ অত্যাধুনিক ওয়াশরুম চালু করছে। এছাড়াও, ক্যাম্পাসের চারপাশে সচেতনতামূলক পোস্টার, বিভিন্ন জায়গায় স্যানিটাইজার এবং স্কুলের প্রতিটি অংশ বার বার পরিস্কার সহ সংক্রমণ মোকাবিলায় ডিপিএস এসটিএস আরও নানাবিধ সুরক্ষা প্রোটোকল চালু করেছে।

এছাড়াও, কোভিডের বিন্তার রোধে ডিপিএস এসটিএস সকল গ্রেডকে চার ভাগে বিভক্ত করে একটি যথার্থ রুটিন তৈরি করেছে। ১২ সেপ্টেম্বর পঞ্চম থেকে দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীরা স্বশরীরে ক্লাস শুরু করেছে এবং ১৩ সেপ্টেম্বর প্রথম থেকে চতুর্থ গ্রেডের শিক্ষার্থীরা স্বশরীরে ক্লাস শুরু করেছে। অন্যদিকে, প্রি-প্রাইমারি ও সিএফ (কেমব্রিজ ফাউন্ডেশন) এর শিক্ষার্থীরা যথারীতি অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

নির্দেশনা অনুসারে, প্রথম থেকে নবম গ্রেডের শিক্ষার্থীরা সরাসরি উপস্থিতির ভিত্তিতে প্রতি সপ্তাহে একদিন ক্লাস করবে। সপ্তাহের অন্যান্য দিন এসব গ্রেডের শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করবে। আর, দশম থেকে দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীরা স্বশরীরে উপস্থিত থেকে প্রতিদিন ক্লাস করবে। এই পুরো প্রক্রিয়া সিনিয়র লিডারশিপ টিমের কোভিড টাস্ক ফোর্স পর্যবেক্ষণ করবে। সেপ্টেম্বরের শেষে স্কুল ম্যানেজমেন্ট ক্যাম্পাসে ক্লাস পরিচালনার পরিকল্পনাটি পর্যালোচনা ও প্রয়োজন মোতাবেক সংশোধন করবে এবং আগামী মাসের পরিকল্পনা অভিভাবকদের জানাবে।

এ ব্যাপারে ডিপিএস এসটিএস’র অধ্যক্ষ ড. শিবানন্দ সিএস বলেন, “এখন যখন আমরা করোনা পরিস্থিতির সাথে মানিয়ে চলতে শিখছি, তখন শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার সাথে সাথে স্কুলগুলোকে অবশ্যই কঠোর প্রোটোকল এবং নির্দেশিকা মেনে চলতে হবে। ডিপিএস এসটিএস-এ, আমরা সকল প্রন্তুতি নিশ্চিত করার জন্য ক্যাম্পাসে বারবার সার্ভে পরিচালনা করবো।

সরকারি নির্দেশনা অনুসারে, শিক্ষার্থীরা দুটি সিটের মধ্যে তিন ফুট দূরত্ব বজায় রেখে ক্লাস করবে। প্রশিক্ষিত কর্মী এবং সুরক্ষা প্রোটোকলের সাথে আমরা আমাদের শিক্ষার্থীদের স্কুলে স্বাগত জানাতে প্রন্তুত!”

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু’র স্বপ্ন ছিলো অসাম্প্রদায়িক বাংলাদেশ : তথ্য প্রতিমন্ত্রী

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সেনাবাহিনীর মধ্যে সমঝোতা স্বাক্ষর

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদন জনস্বাস্থ্য সুরক্ষায় ‘ঐতিহাসিক পদক্ষেপ’

শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ব্যাংকান্স্যুরেন্স সেবা চালুতে কমিউনিটি ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

সন্তানের মৃত্যুর খবর পেয়ে ফেরার পথে বাবার মৃত্যু

নাটোরে আওয়ামী লীগের দুগ্রুপে সংঘর্ষ, আফতাবের পর মারা গেলেন রুহুল

খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা ফাওজুল কবিরের শোক

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ১৭ ঘণ্টা পর ট্রেন উদ্ধার, চলছে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ

জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত